Dhaka ০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সুনামগঞ্জে পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ ২ জন আটক সিলেটের বাস দুর্ঘটনায় নিহত ৯ জনের মধ্যে বাউলশিল্পী পেহেলি ভৈরবী ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত ৯, আহত অর্ধশতাধিক তীব্র সমালোচনার মুখে সরছে কিনব্রিজের ‘আই লাভ সিলেট’ সাইনেজ জুমার দিনের ফজিলত ও রাসুল (সা.)-এর গুরুত্বপূর্ণ আমল সিলেটে নিম্নমানের পণ্য সরবরাহ: ‘দি চট্টগ্রাম ডোর অ্যান্ড ফার্নিচার’ সিলগালা সিলেট মহানগর বিএনপির সভাপতি হিসেবে আবারও দায়িত্ব পেলেন নাসিম হোসাইন সচিবালয় ঘেরাও করতে গিয়ে পুলিশের বাধার মুখে জামায়াতের আমির ও নাহিদ সিলেটে শিশু ফাহিমা হত্যা : প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুই সহোদর খালাস সমবায়ের ৪০০ কোটি টাকা আত্মসাতের:সাবেক জামায়াত নেতা কারাগারে

তনু হত্যা মামলায় উচ্চ আদালতের জামিনে কারামুক্ত সাবেক সেনাসদস্য

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমান উচ্চ আদালতের জামিনে কারামুক্ত হয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।
কারা কর্তৃপক্ষ জানায়, উচ্চ আদালতের জামিনের আদেশ কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজিএম) আদালতের মাধ্যমে কারাগারে পৌঁছানোর পর তা যাচাই-বাছাই করে তার মুক্তির ব্যবস্থা করা হয়।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলা সুপার মো. শাহ আলম খান বলেন, উচ্চ আদালতের জামিনের আদেশ সরাসরি কারাগারে আসে না। সিজিএম আদালত থেকে পাঠানো জামিননামা যাচাই করে সত্যতা নিশ্চিত হওয়ার পর সন্ধ্যায় হাফিজুর রহমানকে মুক্তি দেওয়া হয়েছে।
হাফিজুর রহমান (৫২) সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার। ২০১৬ সালে তনু হত্যাকাণ্ডের সময় তিনি কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন। ২০২৩ সালে তিনি অবসরে যান। গত ২১ এপ্রিল ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে আদালতে হাজির করার আগে সিআইডির ফরেনসিক ল্যাবে তার ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক তরিকুল ইসলাম জানান, হাফিজুর রহমান উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন বলে তারা জেনেছেন। তবে এ-সংক্রান্ত আদেশের অনুলিপি এখনও তদন্ত সংস্থার হাতে পৌঁছেনি। তিনি বলেন, মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং সন্দেহভাজনদের আইনের আওতায় আনতে কার্যক্রম অব্যাহত রয়েছে।
গত ৬ এপ্রিল তদন্তকারী কর্মকর্তা আদালতে মামলার অগ্রগতি তুলে ধরে তিনজনের ডিএনএ নমুনা পরীক্ষার আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করেন। ওই তিনজনের মধ্যে হাফিজুর রহমান ছাড়াও ঘটনার সময় কুমিল্লা সেনানিবাসে কর্মরত সার্জেন্ট জাহিদ ও সৈনিক শাহীন আলম ছিলেন। তারা বর্তমানে অবসরপ্রাপ্ত।
পরবর্তীতে আদালত অপর দুই সাবেক সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং তাদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে যাওয়ার পর নিখোঁজ হন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু। পরে সেনানিবাসের একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পরদিন তার বাবা ইয়ার হোসেন অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে মামলাটির তদন্ত চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে ৩২ জন গ্রেপ্তার, ৮৩টি যানবাহন আটক
Tag :
জনপ্রিয় পোস্ট

সুনামগঞ্জে পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ ২ জন আটক

তনু হত্যা মামলায় উচ্চ আদালতের জামিনে কারামুক্ত সাবেক সেনাসদস্য

Update Time : ১১:৪৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমান উচ্চ আদালতের জামিনে কারামুক্ত হয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।
কারা কর্তৃপক্ষ জানায়, উচ্চ আদালতের জামিনের আদেশ কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজিএম) আদালতের মাধ্যমে কারাগারে পৌঁছানোর পর তা যাচাই-বাছাই করে তার মুক্তির ব্যবস্থা করা হয়।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলা সুপার মো. শাহ আলম খান বলেন, উচ্চ আদালতের জামিনের আদেশ সরাসরি কারাগারে আসে না। সিজিএম আদালত থেকে পাঠানো জামিননামা যাচাই করে সত্যতা নিশ্চিত হওয়ার পর সন্ধ্যায় হাফিজুর রহমানকে মুক্তি দেওয়া হয়েছে।
হাফিজুর রহমান (৫২) সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার। ২০১৬ সালে তনু হত্যাকাণ্ডের সময় তিনি কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন। ২০২৩ সালে তিনি অবসরে যান। গত ২১ এপ্রিল ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে আদালতে হাজির করার আগে সিআইডির ফরেনসিক ল্যাবে তার ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক তরিকুল ইসলাম জানান, হাফিজুর রহমান উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন বলে তারা জেনেছেন। তবে এ-সংক্রান্ত আদেশের অনুলিপি এখনও তদন্ত সংস্থার হাতে পৌঁছেনি। তিনি বলেন, মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং সন্দেহভাজনদের আইনের আওতায় আনতে কার্যক্রম অব্যাহত রয়েছে।
গত ৬ এপ্রিল তদন্তকারী কর্মকর্তা আদালতে মামলার অগ্রগতি তুলে ধরে তিনজনের ডিএনএ নমুনা পরীক্ষার আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করেন। ওই তিনজনের মধ্যে হাফিজুর রহমান ছাড়াও ঘটনার সময় কুমিল্লা সেনানিবাসে কর্মরত সার্জেন্ট জাহিদ ও সৈনিক শাহীন আলম ছিলেন। তারা বর্তমানে অবসরপ্রাপ্ত।
পরবর্তীতে আদালত অপর দুই সাবেক সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং তাদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে যাওয়ার পর নিখোঁজ হন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু। পরে সেনানিবাসের একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পরদিন তার বাবা ইয়ার হোসেন অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে মামলাটির তদন্ত চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  শেখ হাসিনা দেশে আসলেই তাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী