Dhaka ০৪:০১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন মোটরসাইকেল কিনে ফেরা হলো না বাড়ি, দুর্ঘটনায় গেল প্রাণ ২ বন্ধুর

নতুন মোটরসাইকেল কিনে সেটি চালিয়েই বাড়ি ফিরছিলেন দুই বন্ধু। পথে দ্রুতগতির লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুজনই।  সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের খৈয়াছড়া ইউনিয়নের সৈদালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন তালাত মাহমুদ ওরফে শুভ (১৯) ও আবদুল্লাহ আল ওমর (১৯)। তাদের দুজনের বাড়িই উপজেলার মঘাদিয়া ইউনিয়নে। এর মধ্যে তালাত মাহমুদ ইউনিয়নের মিয়াপাড়া এবং আবদুল্লাহ আল ওমর ফকিরাপাড়ার বাসিন্দা।

নিহত ব্যক্তিদের স্বজনেরা জানান, তালাত মাহমুদ স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। আবদুল্লাহ আল ওমর পড়তেন একটি পলিটেকনিক ইনস্টিটিউটে। দুজন পড়াশোনার পাশাপাশি স্থানীয় আবুতোরাব বাজারের একটি রোগ নির্ণয় কেন্দ্রের ল্যাবে কাজ করতেন।

শুক্রবার (২৮ আগস্ট) রাতে তালাত মাহমুদ একটি মোটরসাইকেল কেনার জন্য ওমরকে সঙ্গে নিয়ে উপজেলার বারাইয়ারহাট বাজারে যান। রাতে সেখান থেকে একটি মোটরসাইকেল কেনেন। এরপর মোটরসাইকেলটিতে বাড়িতে ফিরছিলেন দুজন। রাতে সৈদালী এলাকায় একটি লরির সাথে মোটরসাইকেলটির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তালাতের মৃত্যু হয়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে ওমরও মারা যান।নিহত তালাত মাহমুদের বড় ভাই ইমাম হোসেন ফরহাদ বলেন, দুর্ঘটনার ভয়ে তালাতকে আমরা মোটরসাইকেল কিনতে বারণ করেছিলাম। তাই আমাদের না জানিয়েই সে তার বন্ধু ওমরকে নিয়ে মোটরসাইকেল কিনতে গিয়েছিলো। নতুন মোটরসাইকেল নিয়ে ফেরার পথেই দুর্ঘটনাটি ঘটলো। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা ইয়াসমিন বলেন, সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই তরুণের মৃত্যুর খবর পেয়েছি। বিস্তারিত তথ্য পেতে সংশ্লিষ্ট এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর লরিচালক পালিয়ে গেছেন। তাকে আটক করার চেষ্টা চলছে।

আরও পড়ুনঃ  মহাখালী রেলগেটে সাততলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট
Tag :
জনপ্রিয় পোস্ট

নতুন মোটরসাইকেল কিনে ফেরা হলো না বাড়ি, দুর্ঘটনায় গেল প্রাণ ২ বন্ধুর

Update Time : ০৩:০২:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

নতুন মোটরসাইকেল কিনে সেটি চালিয়েই বাড়ি ফিরছিলেন দুই বন্ধু। পথে দ্রুতগতির লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুজনই।  সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের খৈয়াছড়া ইউনিয়নের সৈদালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন তালাত মাহমুদ ওরফে শুভ (১৯) ও আবদুল্লাহ আল ওমর (১৯)। তাদের দুজনের বাড়িই উপজেলার মঘাদিয়া ইউনিয়নে। এর মধ্যে তালাত মাহমুদ ইউনিয়নের মিয়াপাড়া এবং আবদুল্লাহ আল ওমর ফকিরাপাড়ার বাসিন্দা।

নিহত ব্যক্তিদের স্বজনেরা জানান, তালাত মাহমুদ স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। আবদুল্লাহ আল ওমর পড়তেন একটি পলিটেকনিক ইনস্টিটিউটে। দুজন পড়াশোনার পাশাপাশি স্থানীয় আবুতোরাব বাজারের একটি রোগ নির্ণয় কেন্দ্রের ল্যাবে কাজ করতেন।

শুক্রবার (২৮ আগস্ট) রাতে তালাত মাহমুদ একটি মোটরসাইকেল কেনার জন্য ওমরকে সঙ্গে নিয়ে উপজেলার বারাইয়ারহাট বাজারে যান। রাতে সেখান থেকে একটি মোটরসাইকেল কেনেন। এরপর মোটরসাইকেলটিতে বাড়িতে ফিরছিলেন দুজন। রাতে সৈদালী এলাকায় একটি লরির সাথে মোটরসাইকেলটির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তালাতের মৃত্যু হয়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে ওমরও মারা যান।নিহত তালাত মাহমুদের বড় ভাই ইমাম হোসেন ফরহাদ বলেন, দুর্ঘটনার ভয়ে তালাতকে আমরা মোটরসাইকেল কিনতে বারণ করেছিলাম। তাই আমাদের না জানিয়েই সে তার বন্ধু ওমরকে নিয়ে মোটরসাইকেল কিনতে গিয়েছিলো। নতুন মোটরসাইকেল নিয়ে ফেরার পথেই দুর্ঘটনাটি ঘটলো। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা ইয়াসমিন বলেন, সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই তরুণের মৃত্যুর খবর পেয়েছি। বিস্তারিত তথ্য পেতে সংশ্লিষ্ট এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর লরিচালক পালিয়ে গেছেন। তাকে আটক করার চেষ্টা চলছে।

আরও পড়ুনঃ  ‘কিস্তির চাপে’ ছেলের বিষপান, শোক সইতে না পেরে বাবার মৃত্যু