Dhaka ০৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

নেপালে ৫৭৯ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ প্রায় ২ হাজার

  • desk news
  • Update Time : ১১:১৭:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ৫৩১ Time View

নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় এ পর্যন্ত ৫৭৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ মানুষের সংখ্যা দ্রুত বেড়ে ১ হাজার ৯২৪ জনে দাঁড়িয়েছে। দুর্গম এলাকায় যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় হতাহতের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয় প্রশাসনের।

নেপাল পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিখোঁজ বিদেশির সংখ্যা ৫৭৫ জন। যদিও কোনো কোনো গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নিখোঁজ বিদেশির সংখ্যা ৮০০ জনেরও বেশি। ভয়াবহ বন্যা ও ভূমিধসের কারণে রাসুয়া জেলার বিভিন্ন সড়ক ও যোগাযোগপথ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গম ও বিচ্ছিন্ন এলাকাগুলোতে উদ্ধারকাজ চালানোও কঠিন হয়ে পড়েছে। তবে নিখোঁজদের সন্ধান এবং আটকে পড়া মানুষদের উদ্ধারে বিভিন্ন সংস্থা ও উদ্ধারকারী দল অভিযান চালিয়ে যাচ্ছে।

এদিকে, হিমবাহধসের পর তিব্বত-নেপাল সীমান্তের কাছে দুটি নতুন হ্রদ তৈরি হয়েছে। সেখান থেকে পানি উপচে পড়ায় সতর্কতা জারি করেছে নেপাল সরকার। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, হ্রদ দুটির পানি পুরোপুরি নেমে না যাওয়া পর্যন্ত নতুন করে বন্যার ঝুঁকি থাকবে। এ পরিস্থিতিতে ভোটেকোশি ও ত্রিশূলী নদীর তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ  হেয়ার রোডের বাসভবন ছেড়ে বঙ্গভবনে মির্জা ফখরুল
Tag :
জনপ্রিয় পোস্ট

স্ত্রীর কিডনি দানে নতুন জীবন পেলেন স্বামী, ভালোবাসার কাছে হার মানল মৃত্যুর ভয়

নেপালে ৫৭৯ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ প্রায় ২ হাজার

Update Time : ১১:১৭:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় এ পর্যন্ত ৫৭৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ মানুষের সংখ্যা দ্রুত বেড়ে ১ হাজার ৯২৪ জনে দাঁড়িয়েছে। দুর্গম এলাকায় যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় হতাহতের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয় প্রশাসনের।

নেপাল পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিখোঁজ বিদেশির সংখ্যা ৫৭৫ জন। যদিও কোনো কোনো গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নিখোঁজ বিদেশির সংখ্যা ৮০০ জনেরও বেশি। ভয়াবহ বন্যা ও ভূমিধসের কারণে রাসুয়া জেলার বিভিন্ন সড়ক ও যোগাযোগপথ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গম ও বিচ্ছিন্ন এলাকাগুলোতে উদ্ধারকাজ চালানোও কঠিন হয়ে পড়েছে। তবে নিখোঁজদের সন্ধান এবং আটকে পড়া মানুষদের উদ্ধারে বিভিন্ন সংস্থা ও উদ্ধারকারী দল অভিযান চালিয়ে যাচ্ছে।

এদিকে, হিমবাহধসের পর তিব্বত-নেপাল সীমান্তের কাছে দুটি নতুন হ্রদ তৈরি হয়েছে। সেখান থেকে পানি উপচে পড়ায় সতর্কতা জারি করেছে নেপাল সরকার। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, হ্রদ দুটির পানি পুরোপুরি নেমে না যাওয়া পর্যন্ত নতুন করে বন্যার ঝুঁকি থাকবে। এ পরিস্থিতিতে ভোটেকোশি ও ত্রিশূলী নদীর তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ  সিলেটে পুলিশ কর্মকর্তা পরিচয়ে ব্ল্যাকমেল, এআই দিয়ে নারীর ছবি বিকৃত করে ছড়ানোর অভিযোগ