Dhaka ০৩:২৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নোরার বিরুদ্ধে ৩ কোটি রুপির মামলা, বিমানকে ‘খেলনা’ বলায় বিপাকে অভিনেত্রী

  • বিনোদন ডেস্ক
  • Update Time : ০৬:৩৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৫২৬ Time View

বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহির সময়টা যেন কাটছে নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে। একদিকে আন্তর্জাতিক মঞ্চে পারফর্ম করে প্রশংসা কুড়াচ্ছেন, অন্যদিকে বিতর্কিত ব্যবসায়ী সুকেশ চন্দ্রশেখরের অর্থ আত্মসাৎ মামলায় নাম জড়িয়ে আইনি জটিলতার মুখোমুখি হয়েছেন তিনি। এরই মধ্যে নতুন করে আইনি সমস্যায় পড়েছেন এই তারকা।

একটি চার্টার্ড বিমান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বজ্ঞানহীন ও বিভ্রান্তিকর মন্তব্য করার অভিযোগে নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি রুপির ক্ষতিপূরণ মামলা করেছে ভারতীয় বিমান সংস্থা ‘ডিউন্স অ্যাভিয়েশন’। গুজরাটের গান্ধীনগরের একটি আদালতে মামলাটি দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

বিমান সংস্থাটির অভিযোগ, নোরার করা মন্তব্যের কারণে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক সুনাম ও আর্থিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়েছে। তার মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিমানটির বুকিং কমে যায় এবং বেশ কিছু বুকিং বাতিল হয় বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি।

যেভাবে শুরু

ঘটনার সূত্রপাত গত বছরের ডিসেম্বরে। মুম্বাই থেকে জয়পুর যাওয়ার জন্য ডিউন্স অ্যাভিয়েশনের একটি চার্টার্ড বিমানে ওঠেন নোরা ফাতেহি। যাত্রাপথে বিমানের ভেতরের কিছু দৃশ্য ভিডিও করেন তিনি। পরে সেই ভিডিও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।

ভিডিওতে বিমানটির আকার ও গঠন নিয়ে মন্তব্য করতে গিয়ে নোরা এটিকে ‘মিনিয়েচার’, ‘খেলনা’ এবং ‘লেগো এয়ারপ্লেন’-এর সঙ্গে তুলনা করেন। তার সেই মন্তব্যের ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়।

তবে নোরার ওই মন্তব্য ভালোভাবে নেয়নি ডিউন্স অ্যাভিয়েশন কর্তৃপক্ষ। তাদের দাবি, বিমান সম্পর্কে যথাযথ প্রযুক্তিগত জ্ঞান বা তথ্য যাচাই না করেই নোরা এমন মন্তব্য করেছেন। এর ফলে সাধারণ মানুষের মধ্যে বিমানটি সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে।

ব্যবসায়িক ক্ষতির অভিযোগ

মামলায় ডিউন্স অ্যাভিয়েশন দাবি করেছে, নোরার ভিডিও ও মন্তব্য ছড়িয়ে পড়ার পর তাদের বিমানের বুকিং প্রায় ১৫ থেকে ২০ শতাংশ কমে যায়। একই সঙ্গে বুকিং বাতিলের সংখ্যাও বেড়ে যায় বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুনঃ  মেঘনা আলমের ফেসবুক স্ট্যাটাস ঘিরে ফের আলোচনা

বিমান সংস্থাটির দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে একজন জনপ্রিয় তারকার মন্তব্যের ব্যাপক প্রচার তাদের ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করেছে। এর ফলে প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতির মুখে পড়েছে।

এই ক্ষতির জন্য নোরার কাছে ৩ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছে ডিউন্স অ্যাভিয়েশন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রকাশিত ওই ভিডিও সরিয়ে নেওয়ার আবেদনও করা হয়েছে মামলায়।

‘বিমানটি নিরাপদ ও মানসম্মত’

ডিউন্স অ্যাভিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, নোরা যে বিমানটিকে ‘খেলনা’ বা ‘লেগো এয়ারপ্লেন’ হিসেবে উল্লেখ করেছেন, সেটি কোনো খেলনা নয়। বিমানটি প্রয়োজনীয় নিরাপত্তা মানদণ্ড মেনেই তৈরি এবং পরিচালিত হচ্ছে।

প্রতিষ্ঠানটির অভিযোগ, নোরার মন্তব্যের কারণে বিমানটির নিরাপত্তা ও সক্ষমতা নিয়ে মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি হতে পারে। এ কারণেই তারা আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে মামলার বিষয়ে এখন পর্যন্ত নোরা ফাতেহি কিংবা তার আইনজীবীদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আদালতে মামলাটির পরবর্তী কার্যক্রমে নোরার পক্ষের বক্তব্য জানা যেতে পারে।

বলিউডের এই তারকার বিরুদ্ধে আগে থেকেই সুকেশ চন্দ্রশেখর-সংক্রান্ত মামলার কারণে আইনি জটিলতা রয়েছে। এর মধ্যেই নতুন এই ক্ষতিপূরণ মামলা তার জন্য আরেকটি আইনি চ্যালেঞ্জ তৈরি করেছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

নোরার বিরুদ্ধে ৩ কোটি রুপির মামলা, বিমানকে ‘খেলনা’ বলায় বিপাকে অভিনেত্রী

Update Time : ০৬:৩৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহির সময়টা যেন কাটছে নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে। একদিকে আন্তর্জাতিক মঞ্চে পারফর্ম করে প্রশংসা কুড়াচ্ছেন, অন্যদিকে বিতর্কিত ব্যবসায়ী সুকেশ চন্দ্রশেখরের অর্থ আত্মসাৎ মামলায় নাম জড়িয়ে আইনি জটিলতার মুখোমুখি হয়েছেন তিনি। এরই মধ্যে নতুন করে আইনি সমস্যায় পড়েছেন এই তারকা।

একটি চার্টার্ড বিমান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বজ্ঞানহীন ও বিভ্রান্তিকর মন্তব্য করার অভিযোগে নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি রুপির ক্ষতিপূরণ মামলা করেছে ভারতীয় বিমান সংস্থা ‘ডিউন্স অ্যাভিয়েশন’। গুজরাটের গান্ধীনগরের একটি আদালতে মামলাটি দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

বিমান সংস্থাটির অভিযোগ, নোরার করা মন্তব্যের কারণে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক সুনাম ও আর্থিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়েছে। তার মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিমানটির বুকিং কমে যায় এবং বেশ কিছু বুকিং বাতিল হয় বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি।

যেভাবে শুরু

ঘটনার সূত্রপাত গত বছরের ডিসেম্বরে। মুম্বাই থেকে জয়পুর যাওয়ার জন্য ডিউন্স অ্যাভিয়েশনের একটি চার্টার্ড বিমানে ওঠেন নোরা ফাতেহি। যাত্রাপথে বিমানের ভেতরের কিছু দৃশ্য ভিডিও করেন তিনি। পরে সেই ভিডিও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।

ভিডিওতে বিমানটির আকার ও গঠন নিয়ে মন্তব্য করতে গিয়ে নোরা এটিকে ‘মিনিয়েচার’, ‘খেলনা’ এবং ‘লেগো এয়ারপ্লেন’-এর সঙ্গে তুলনা করেন। তার সেই মন্তব্যের ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়।

তবে নোরার ওই মন্তব্য ভালোভাবে নেয়নি ডিউন্স অ্যাভিয়েশন কর্তৃপক্ষ। তাদের দাবি, বিমান সম্পর্কে যথাযথ প্রযুক্তিগত জ্ঞান বা তথ্য যাচাই না করেই নোরা এমন মন্তব্য করেছেন। এর ফলে সাধারণ মানুষের মধ্যে বিমানটি সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে।

ব্যবসায়িক ক্ষতির অভিযোগ

মামলায় ডিউন্স অ্যাভিয়েশন দাবি করেছে, নোরার ভিডিও ও মন্তব্য ছড়িয়ে পড়ার পর তাদের বিমানের বুকিং প্রায় ১৫ থেকে ২০ শতাংশ কমে যায়। একই সঙ্গে বুকিং বাতিলের সংখ্যাও বেড়ে যায় বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুনঃ  সালমানের রানআউট: ‘মনে হচ্ছে বাংলাদেশকে বিশ্বাস করাটা অপরাধ’