Dhaka ০৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গরম খুন্তি দিয়ে দুই ছাত্রকে ছ্যাঁকা; পরিচালকসহ গ্রেপ্তার ৩ কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে মালিকের সন্ধানে দুদিন ধরে মাইকিং করছেন এক যুবক ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ, থামল কপোতাক্ষ এক্সপ্রেস ঢাকায় গোপন বৈঠক, যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার বিএনপির বিভিন্ন কমিটির শূন্যপদে পদোন্নতি হবে কীভাবে, জানালেন রিজভ রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, সাজছে নগরী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে বাংলাদেশ: বিমানমন্ত্রী ফ্ল্যাটের চেয়েও কবরের দাম বেশি, এক টুকরো কবরস্থানের দাম সাড়ে ৪ কোটি

পূজা চেরীর বিয়ে নিয়ে নতুন গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর কি বসছেন পিঁড়িতে?

  • বিনোদন ডেস্ক
  • Update Time : ০৬:৪৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৩৮ Time View

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরীর ব্যক্তিজীবন নিয়ে আবারও শুরু হয়েছে আলোচনা। বিশেষ করে তার বিয়ের খবর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে নানা জল্পনা-কল্পনা। সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছে, আগামী ১৬ সেপ্টেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন এই অভিনেত্রী।

তবে এখন পর্যন্ত বিষয়টি নিশ্চিত নয়। বিয়ের ভেন্যু, পাত্রের পরিচয় কিংবা আয়োজনের বিস্তারিত কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। পূজা চেরীর পক্ষ থেকেও ১৬ সেপ্টেম্বর বিয়ের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

এর আগে চলতি বছরের মার্চে নিজের বাগদানের কথা জানিয়েছিলেন পূজা। সে সময় তিনি বলেছিলেন, তার ভবিষ্যৎ জীবনসঙ্গী বিনোদন অঙ্গনের বাইরের একজন। তবে হবু স্বামীর পরিচয় প্রকাশ করেননি তিনি।

পরবর্তীতে আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিয়ে হয়ে গেছে—এমন খবর ছড়িয়ে পড়লে তা স্পষ্টভাবে অস্বীকার করেন পূজা। সে সময় অভিনেত্রী জানিয়েছিলেন, বিয়ে করলে সেটি গোপন রাখার কোনো পরিকল্পনা তার নেই। বিয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয় হলে তিনি নিজেই সবাইকে জানাবেন।

এরই মধ্যে ১৬ সেপ্টেম্বরকে সম্ভাব্য বিয়ের তারিখ হিসেবে উল্লেখ করে নতুন করে খবর ছড়িয়ে পড়ায় ভক্তদের মধ্যে কৌতূহল বেড়েছে। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, পূজার বিয়ের তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

তাই ১৬ সেপ্টেম্বর সত্যিই পূজা চেরীর বিয়ে হচ্ছে কি না, সেটি জানতে আপাতত অপেক্ষা করতে হচ্ছে অভিনেত্রীর আনুষ্ঠানিক ঘোষণার জন্য।

শিশুশিল্পী হিসেবে অভিনয় জগতে যাত্রা শুরু করা পূজা চেরী পরবর্তীতে ‘পোড়ামন ২’, ‘দহন’, ‘শান’ ও ‘গলুই’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে দর্শকদের মধ্যে নিজের অবস্থান তৈরি করেছেন। অভিনয় ক্যারিয়ারের পাশাপাশি বর্তমানে তার ব্যক্তিজীবন নিয়েও আগ্রহের কমতি নেই ভক্তদের।

আরও পড়ুনঃ  রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি
Tag :
জনপ্রিয় পোস্ট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম

পূজা চেরীর বিয়ে নিয়ে নতুন গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর কি বসছেন পিঁড়িতে?

Update Time : ০৬:৪৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরীর ব্যক্তিজীবন নিয়ে আবারও শুরু হয়েছে আলোচনা। বিশেষ করে তার বিয়ের খবর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে নানা জল্পনা-কল্পনা। সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছে, আগামী ১৬ সেপ্টেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন এই অভিনেত্রী।

তবে এখন পর্যন্ত বিষয়টি নিশ্চিত নয়। বিয়ের ভেন্যু, পাত্রের পরিচয় কিংবা আয়োজনের বিস্তারিত কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। পূজা চেরীর পক্ষ থেকেও ১৬ সেপ্টেম্বর বিয়ের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

এর আগে চলতি বছরের মার্চে নিজের বাগদানের কথা জানিয়েছিলেন পূজা। সে সময় তিনি বলেছিলেন, তার ভবিষ্যৎ জীবনসঙ্গী বিনোদন অঙ্গনের বাইরের একজন। তবে হবু স্বামীর পরিচয় প্রকাশ করেননি তিনি।

পরবর্তীতে আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিয়ে হয়ে গেছে—এমন খবর ছড়িয়ে পড়লে তা স্পষ্টভাবে অস্বীকার করেন পূজা। সে সময় অভিনেত্রী জানিয়েছিলেন, বিয়ে করলে সেটি গোপন রাখার কোনো পরিকল্পনা তার নেই। বিয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয় হলে তিনি নিজেই সবাইকে জানাবেন।

এরই মধ্যে ১৬ সেপ্টেম্বরকে সম্ভাব্য বিয়ের তারিখ হিসেবে উল্লেখ করে নতুন করে খবর ছড়িয়ে পড়ায় ভক্তদের মধ্যে কৌতূহল বেড়েছে। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, পূজার বিয়ের তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

তাই ১৬ সেপ্টেম্বর সত্যিই পূজা চেরীর বিয়ে হচ্ছে কি না, সেটি জানতে আপাতত অপেক্ষা করতে হচ্ছে অভিনেত্রীর আনুষ্ঠানিক ঘোষণার জন্য।

শিশুশিল্পী হিসেবে অভিনয় জগতে যাত্রা শুরু করা পূজা চেরী পরবর্তীতে ‘পোড়ামন ২’, ‘দহন’, ‘শান’ ও ‘গলুই’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে দর্শকদের মধ্যে নিজের অবস্থান তৈরি করেছেন। অভিনয় ক্যারিয়ারের পাশাপাশি বর্তমানে তার ব্যক্তিজীবন নিয়েও আগ্রহের কমতি নেই ভক্তদের।

আরও পড়ুনঃ  ২০ মাসের শিশুকে ধ’র্ষ’ণ, যুবক গ্রেপ্তার