Dhaka ১২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে ‘প্রেমিকের’ বাইকে উধাও ভারতীয় তরুণী, অতঃপর… লাইনচ্যুত হওয়া ট্রেনের উদ্ধার কার্যক্রম চলছে, তদন্ত কমিটি গঠন ১৩ বছর পর ধরা পড়লেন ছদ্মবেশে থাকা চঞ্চল সৈকতে গোসলে নেমে মাদরাসাছাত্রের মৃত্যু, উদ্ধার ১৫ তুলসীগঙ্গা নদী থেকে বহুমূল্য কষ্টিপাথরের মূর্তি উদ্ধার বিষ হাতে হৃদয়ের বাড়িতে কিশোরী, বলছে ‘বিয়ে করতেই হবে’ ১০ বছর বয়সেই কুরআনের হাফেজ আশ্রাফ তাহসিফের মৃত্যুর আগে সিসিটিভি ফুটেজে দেখা মিলল যে দৃশ্য ‘ভালোবাসা যত বড় হয়, জীবনটা তত নয়’, দেড় দশক ধরে স্ত্রীর কবর পরিষ্কার করছেন আইনজীবী সিলেটে রায়হান হত্যা: এসআই আকবরের মৃত্যুদন্ড, দুজনের যাবজ্জীবন, ৩ জনের ৭ বছরের জেল

মহাসড়কের পাশে পড়ে আছে সরকারি ওষুধ

টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশে পাওয়া গেছে মেয়াদোত্তীর্ণ ওষুধ। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সঠিক তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

রোববার (২৫ অক্টোবর) সকালে মহাসড়কের মির্জাপুর উপজেলার মনসুর ধুল্যা এলাকায় সড়কের পাশে এসব ওষুধ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, সকালে মহাসড়কের পাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বেশ কিছু ওষুধের প্যাকেট তাদের নজরে আসে। কাছে গিয়ে সেগুলোর কয়েকটি মেয়াদোত্তীর্ণ বলে দেখতে পান তারা। তবে ওষুধগুলো কোথা থেকে এসেছে কিংবা কে বা কারা সেখানে ফেলে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারি হাসপাতালগুলোতে অনেক সময় রোগীরা প্রয়োজনীয় ওষুধ না পাওয়ার কথা জানান। এমন পরিস্থিতিতে মহাসড়কের পাশে মেয়াদোত্তীর্ণ ওষুধ পড়ে থাকার ঘটনা ওষুধের সংরক্ষণ ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছে। তারা ওষুধগুলোর উৎস শনাক্ত করে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।এ বিষয়ে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম বলেন, আমাদের হাসপাতালে কোনও মেয়াদোত্তীর্ণ ওষুধ নেই। মহাসড়কের পাশে কারা এসব ওষুধ ফেলে গেছে, সে বিষয়েও আমি অবগত নই। তবে বিষয়টি জানার পর হাসপাতালের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলছি এবং খোঁজ নেওয়া হচ্ছে।এর আগে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেয়াদোত্তীর্ণ ওষুধ যমুনা নদীতে ফেলে দেওয়ার অভিযোগ সামনে এসেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই মির্জাপুরে মহাসড়কের পাশে মেয়াদোত্তীর্ণ ওষুধ পড়ে থাকার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  মাদরাসায় সবার ঘুমিয়ে পড়ার অপেক্ষায় থাকতেন শিক্ষক, অতঃপর...
Tag :
জনপ্রিয় পোস্ট

স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে ‘প্রেমিকের’ বাইকে উধাও ভারতীয় তরুণী, অতঃপর…

মহাসড়কের পাশে পড়ে আছে সরকারি ওষুধ

Update Time : ১১:৩২:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬