
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পপি অনেক দিন ধরেই অভিনয় থেকে দূরে আছেন। রূপালি জগতের বাইরে গিয়ে তিনি এখন শান্তিতে ও ধার্মিকভাব জীবন কাটাতে চান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন,“সুন্দরভাবে বাঁচতে চাই। আল্লাহ-খোদার নাম নিতে চাই। যতটা পাপ কামিয়েছি, তার সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই।”
২৮ বছরের ক্যারিয়ার শেষে তিনি এখন পরিবারের দিকেই বেশি নজর দিচ্ছেন।
আগে ভালো গল্প পেলে অভিনয়ে ফেরার কথা বললেও, সিনেমা জগতে তার ফেরার সম্ভাবনা এখন একেবারেই কম।
১৯৯৭ সালে ‘কুলি’ ছবি দিয়ে পপির অভিনয় শুরু হয়। তিনি অনেক হিট সিনেমা উপহার দিয়েছেন এবং সেরা অভিনেত্রী হিসেবে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।
২০২১ সাল থেকে পপি বিনোদন দুনিয়ার সব মানুষের সাথে যোগাযোগ বন্ধ করে দেন। পরে জানা যায়, তিনি বিয়ে করেছেন। এখন চার বছরের এক ছেলে আর সংসার নিয়ে শান্তিতে কেটে যাচ্ছে তার দিন।
বিনোদন ডেস্ক 



















