Dhaka ১২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অভিমান করে বাড়ি ছাড়েন মারুফ, একদিন পর পুকুরপাড়ে মিলল মরদেহ বিকেলে আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী ‘ট্রেনিংয়ের জন্য নিয়ে আইছে, এখন দেখছি মিছিল’, এনসিপির কর্মসূচি নিয়ে বিস্ফোরক মন্তব্য মেসির বিদায়ে আবেগাপ্লুত পূর্ণিমা-পরীমণি রোহিঙ্গাদের বাংলাদেশি বানানোর ‘আঁতুড়ঘর’ নির্বাচন অফিস বিশ্বনাথে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি ছিনতাই ঠেকাতে টঙ্গীতে তরুণদের নিজস্ব অভিযান ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে আজ প্রতীক বরাদ্দ আলোচিত গোপালগঞ্জ জেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা একের পর এক অচেতন হয়ে পড়েন একই পরিবারের ১৫ জন, ঘটনা কী

যাত্রীবাহী বাস ও ড্রাম ট্রাকের সংঘর্ষে অন্তত ৪ জন নিহত

চাঁদপুরের শাহরাস্তিতে যাত্রীবাহী বাস ও বালুবাহী ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলার বানিয়াচৌ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, ঢাকা থেকে যাত্রী নিয়ে আল-আরাফা পরিবহনের একটি বাস হাজীগঞ্জের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ড্রাম ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক যাত্রীর মৃত্যু হয় বলে জানান চাঁদপুরের পুলিশ সুপার মিজানুর রহমান।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

আহত কয়েকজন যাত্রী জানান, দুটি যানবাহনের বেপরোয়া গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন নীলফামারীর শহীদ উল্লাহ, তাঁর স্ত্রী আঞ্জুমআরা বেগম এবং রংপুরের নিলয়।

দুর্ঘটনার পর পুলিশ বাস ও ড্রাম ট্রাকটি জব্দ করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  প্রেমের সম্পর্কের জেরে সিলেটে ট্রিপল মার্ডার, গ্রেপ্তার কসাই বাবুল
Tag :
জনপ্রিয় পোস্ট

অভিমান করে বাড়ি ছাড়েন মারুফ, একদিন পর পুকুরপাড়ে মিলল মরদেহ

যাত্রীবাহী বাস ও ড্রাম ট্রাকের সংঘর্ষে অন্তত ৪ জন নিহত

Update Time : ১১:৪৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

চাঁদপুরের শাহরাস্তিতে যাত্রীবাহী বাস ও বালুবাহী ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলার বানিয়াচৌ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, ঢাকা থেকে যাত্রী নিয়ে আল-আরাফা পরিবহনের একটি বাস হাজীগঞ্জের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ড্রাম ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক যাত্রীর মৃত্যু হয় বলে জানান চাঁদপুরের পুলিশ সুপার মিজানুর রহমান।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

আহত কয়েকজন যাত্রী জানান, দুটি যানবাহনের বেপরোয়া গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন নীলফামারীর শহীদ উল্লাহ, তাঁর স্ত্রী আঞ্জুমআরা বেগম এবং রংপুরের নিলয়।

দুর্ঘটনার পর পুলিশ বাস ও ড্রাম ট্রাকটি জব্দ করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  আলোচনার পথে যুক্তরাষ্ট্র–ইরান,শুরু হতে পারে সংলাপ