Dhaka ০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন হাবিপ্রবি’র ১৬ শিক্ষার্থী চাঁদা না পেয়ে প্রবাসীর মাছের প্রজেক্টে কালামের তাণ্ডব, অতঃপর… সিলেট মহানগরের ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির নতুন নেতৃত্বকে কয়েস লোদীর অভিনন্দন সারা দেশে হামের প্রকোপ, সিলেটে আরও দুই শিশুর মৃত্যু প্রবাস থেকে ফিরলেন, তবে জীবিত নয়—কফিনবন্দি হয়ে; কান্নায় ভেঙে পড়ল দুই পরিবার নিজের স্ত্রীকে রেখে অন্যের স্ত্রীকে নিয়ে পালালেন ইমাম সাহেব শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী হেঁটে ছয় তলায় ওঠানোয় ক্ষোভ, হাতকড়া সামনে পরানোর আর্জি পলকের যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় দুঃসংবাদ সাংবাদিককে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বগার হুমকি, সিটিআরএনের নিন্দা

রামেবি উপাচার্যকে পদত্যাগে বাধ্য করার ঘটনায় আরও ২ জন গ্রেপ্তার

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্যকে জোর করে পদত্যাগপত্রের স্বাক্ষর নেয়ার মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মোট তিনজনকে গ্রেপ্তার করা হলো।

বুধবার (৭ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে নগরীর বহরামপুর এলাকার নিজ নিজ বাসা থেকে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য আলী আকবর হোসেন ও রাজশাহী মহানগর জিয়া মঞ্চের সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন দুলাল।

আলী আকবর নগরীর বহরমপুর এলাকার আব্দুল হান্নানের ছেলে। আর দুলাল নগরীর বহরমপুর এলাকার আলিমুদ্দিন শেখের ছেলে।

গাজিউর রহমান জানান, গত রাতে ওই দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তে ঘটনাস্থলে তাদের উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে।

এর আগে গত মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর আপামর ছাত্র জনতা ব্যানারে ৫০-৬০ জন ব্যক্তি বিক্ষোভ মিছিল নিয়ে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় প্রবেশ করে। এ সময় তারা আগে থেকে লিখে নিয়ে যাওয়া পদত্যাগপত্রে উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে স্বাক্ষর করতে বাধ্য করে। এরপর উপাচার্যকে তার কার্যালয় থেকে বের করে দেয়া হয়।

একই কায়দায় উপাচার্যের ব্যক্তিগত সচিব নাজমুল হাসানকেও পদত্যাগপত্রে স্বাক্ষর করানো হয়।

এ দিকে, এ ঘটনায় ওইদিন রাতেই নগরীর রাজপাড়া থানায় একটি মামলা হয়। তবে মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি।

এ ছাড়া মব সৃষ্টি করে উপাচার্যকে পদত্যাগ করানোর চেষ্টার অভিযোগে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বুধবার মানববন্ধন করেছেন মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

আরও পড়ুনঃ  আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস
Tag :
জনপ্রিয় পোস্ট

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন হাবিপ্রবি’র ১৬ শিক্ষার্থী

রামেবি উপাচার্যকে পদত্যাগে বাধ্য করার ঘটনায় আরও ২ জন গ্রেপ্তার

Update Time : ০২:০৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্যকে জোর করে পদত্যাগপত্রের স্বাক্ষর নেয়ার মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মোট তিনজনকে গ্রেপ্তার করা হলো।

বুধবার (৭ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে নগরীর বহরামপুর এলাকার নিজ নিজ বাসা থেকে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য আলী আকবর হোসেন ও রাজশাহী মহানগর জিয়া মঞ্চের সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন দুলাল।

আলী আকবর নগরীর বহরমপুর এলাকার আব্দুল হান্নানের ছেলে। আর দুলাল নগরীর বহরমপুর এলাকার আলিমুদ্দিন শেখের ছেলে।

গাজিউর রহমান জানান, গত রাতে ওই দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তে ঘটনাস্থলে তাদের উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে।

এর আগে গত মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর আপামর ছাত্র জনতা ব্যানারে ৫০-৬০ জন ব্যক্তি বিক্ষোভ মিছিল নিয়ে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় প্রবেশ করে। এ সময় তারা আগে থেকে লিখে নিয়ে যাওয়া পদত্যাগপত্রে উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে স্বাক্ষর করতে বাধ্য করে। এরপর উপাচার্যকে তার কার্যালয় থেকে বের করে দেয়া হয়।

একই কায়দায় উপাচার্যের ব্যক্তিগত সচিব নাজমুল হাসানকেও পদত্যাগপত্রে স্বাক্ষর করানো হয়।

এ দিকে, এ ঘটনায় ওইদিন রাতেই নগরীর রাজপাড়া থানায় একটি মামলা হয়। তবে মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি।

এ ছাড়া মব সৃষ্টি করে উপাচার্যকে পদত্যাগ করানোর চেষ্টার অভিযোগে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বুধবার মানববন্ধন করেছেন মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

আরও পড়ুনঃ  পোনা অবমুক্তের মধ্য দিয়ে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর সফর শুরু