Dhaka ১১:২৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিলের মরদেহ ফেরত দিল বিএসএফ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশ থেকে মো. শাকিল (১৪) নামে এক বাংলাদেশি কিশোরের মরদেহ উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে মরদেহটি আইনগত প্রক্রিয়ার জন্য বিএসএফের হেফাজতে নেওয়া হয়।

নিহত শাকিল আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের আবুল বাসার ওরফে মালু মিয়ার ছেলে। পরিবারের সদস্যরা জানান, শাকিল কিছুটা মানসিকভাবে অসুস্থ ছিল। গত শুক্রবার থেকে সে নিখোঁজ ছিল। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

শনিবার সন্ধ্যায় আখাউড়া সীমান্তের ভারতীয় অংশের লংকা মোড়া এলাকায় কাঁটাতারের বেড়ার পাশে শাকিলের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিবারের সদস্যরা মরদেহটি শাকিলের বলে শনাক্ত করেন।

পরে বিজিবি ও বিএসএফের মধ্যে যোগাযোগ ও আলোচনার মাধ্যমে মরদেহটি বিএসএফের হেফাজতে নেওয়া হয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহ বাংলাদেশে এনে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, শাকিল কীভাবে সীমান্ত এলাকায় গেল এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদও জানান, মরদেহটি ভারতীয় অংশে থাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

শাকিলের মৃত্যুর প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।

আরও পড়ুনঃ  নওগাঁয় নিখোঁজের ১৯ মাস পর সুমন হোসেনের কঙ্কাল উদ্ধারনওগাঁয় নিখোঁজের ১৯ মাস পর সুমন হোসেনের কঙ্কাল উদ্ধার
Tag :
জনপ্রিয় পোস্ট

শাকিলের মরদেহ ফেরত দিল বিএসএফ

Update Time : ০৮:১৫:২০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশ থেকে মো. শাকিল (১৪) নামে এক বাংলাদেশি কিশোরের মরদেহ উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে মরদেহটি আইনগত প্রক্রিয়ার জন্য বিএসএফের হেফাজতে নেওয়া হয়।

নিহত শাকিল আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের আবুল বাসার ওরফে মালু মিয়ার ছেলে। পরিবারের সদস্যরা জানান, শাকিল কিছুটা মানসিকভাবে অসুস্থ ছিল। গত শুক্রবার থেকে সে নিখোঁজ ছিল। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

শনিবার সন্ধ্যায় আখাউড়া সীমান্তের ভারতীয় অংশের লংকা মোড়া এলাকায় কাঁটাতারের বেড়ার পাশে শাকিলের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিবারের সদস্যরা মরদেহটি শাকিলের বলে শনাক্ত করেন।

পরে বিজিবি ও বিএসএফের মধ্যে যোগাযোগ ও আলোচনার মাধ্যমে মরদেহটি বিএসএফের হেফাজতে নেওয়া হয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহ বাংলাদেশে এনে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, শাকিল কীভাবে সীমান্ত এলাকায় গেল এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদও জানান, মরদেহটি ভারতীয় অংশে থাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

শাকিলের মৃত্যুর প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।

আরও পড়ুনঃ  বিএনপির বিভিন্ন কমিটির শূন্যপদে পদোন্নতি হবে কীভাবে, জানালেন রিজভ