Dhaka ০৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

শীতলক্ষ্যা নদী থেকে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উদ্ধার অভিযান শুরু হওয়ার পর ওবায়দুল্লাহ (৩৮), সৌরভ (১৮) ও শান্ত (১৬) নামের তিনজনের লাশ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ওবায়দুল্লাহ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। সৌরভ নরসিংদীর শিবপুর উপজেলার মজনু মিয়ার ছেলে। আর শান্ত গাজীপুরের কাপাসিয়া উপজেলার ফুলবাড়িয়া গ্রামের বাসিন্দা।

এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে চারজন নিখোঁজ হন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালান। নিখোঁজ কাউকে উদ্ধার করতে না পেরে ওই দিনের অভিযান স্থগিত করা হয়। শনিবার সকালে আবার উদ্ধার অভিযান শুরু করা হয়। এতে তিনজনের লাশ উদ্ধার হলেও টাঙ্গাইল জেলার জুয়েলের ছেলে শান্ত (২৪) এখনো নিখোঁজ রয়েছেন।

নিহত ব্যক্তিদের পারিবারিক সূত্রে জানা যায়, নিখোঁজ চারজনের মধ্যে তিনজন শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। বিকেলে তারা নদীতে গোসল করতে নামেন। তবে তাদের সাঁতার জানা ছিল না।

শিবপুর ফায়ার সার্ভিসের টিম লিডার ইসলাম খান বলেন, ‘শনিবার সকালে ডুবুরিরা নদী থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছেন। বাকি একজনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।’

আরও পড়ুনঃ  অনুমোদিত পে-স্কেলে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন যত হবে
Tag :
জনপ্রিয় পোস্ট

স্ত্রীর কিডনি দানে নতুন জীবন পেলেন স্বামী, ভালোবাসার কাছে হার মানল মৃত্যুর ভয়

শীতলক্ষ্যা নদী থেকে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার

Update Time : ০৩:০৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উদ্ধার অভিযান শুরু হওয়ার পর ওবায়দুল্লাহ (৩৮), সৌরভ (১৮) ও শান্ত (১৬) নামের তিনজনের লাশ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ওবায়দুল্লাহ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। সৌরভ নরসিংদীর শিবপুর উপজেলার মজনু মিয়ার ছেলে। আর শান্ত গাজীপুরের কাপাসিয়া উপজেলার ফুলবাড়িয়া গ্রামের বাসিন্দা।

এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে চারজন নিখোঁজ হন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালান। নিখোঁজ কাউকে উদ্ধার করতে না পেরে ওই দিনের অভিযান স্থগিত করা হয়। শনিবার সকালে আবার উদ্ধার অভিযান শুরু করা হয়। এতে তিনজনের লাশ উদ্ধার হলেও টাঙ্গাইল জেলার জুয়েলের ছেলে শান্ত (২৪) এখনো নিখোঁজ রয়েছেন।

নিহত ব্যক্তিদের পারিবারিক সূত্রে জানা যায়, নিখোঁজ চারজনের মধ্যে তিনজন শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। বিকেলে তারা নদীতে গোসল করতে নামেন। তবে তাদের সাঁতার জানা ছিল না।

শিবপুর ফায়ার সার্ভিসের টিম লিডার ইসলাম খান বলেন, ‘শনিবার সকালে ডুবুরিরা নদী থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছেন। বাকি একজনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।’

আরও পড়ুনঃ  যুদ্ধের অজুহাতে সয়াবিন তেলের দামও বেড়েছে