Dhaka ০৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুকুরের লেজ সোজা করে ‘বিশ্বরেকর্ড’, নাবালকের কাণ্ডে হাসির রোল

প্রবাদে আছে, ‘কুকুরের লেজ কখনও সোজা করা যায় না।’ সেই অসম্ভব কাজই করে দেখানোর দাবি করল এক নাবালক। রাস্তার একটি কুকুরের লেজ লাঠির সাহায্যে সোজা করার তার সেই কাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, স্কুলের পোশাক পরা এক ছাত্র রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। কুকুরটির সঙ্গে খেলতে খেলতেই হঠাৎ তার লেজ সোজা করার ‘উপায়’ বের করে ফেলে সে। হাতে থাকা একটি লাঠি কুকুরটির লেজের সঙ্গে লাগিয়ে সেটিকে সোজা করার চেষ্টা করতে দেখা যায় ওই ছাত্রকে।

ভিডিওর শুরুতে ছাত্রটি মোবাইলের ক্যামেরা কুকুরটির লেজের দিকে তাক করে রাখে। লাঠি দিয়ে লেজটি সোজা করতে করতে সে বলে, ‘দেখুন, আমি একটি বিশ্বরেকর্ড করেছি! আমি কুকুরের লেজ সোজা করে দিয়েছি।’

এরপর ক্যামেরা নিজের দিকে ঘুরিয়ে মজার ছলে সে বলে, ‘কে বলেছে কুকুরের লেজ সোজা করা যায় না? হয়ে গিয়েছে।’

ভিডিওটি এক্সে পোস্ট হওয়ার পর দ্রুত ছড়িয়ে পড়ে। কুকুরের লেজ সোজা করার চেষ্টার চেয়েও বেশি নজর কেড়েছে ছাত্রটির আত্মবিশ্বাসী অভিব্যক্তি এবং কথা বলার ভঙ্গি।

নেটাগরিকদের একাংশ ভিডিওটি দেখে হাসিতে মেতেছেন। ঠাট্টার ছলে করা ওই কাণ্ডের ভিডিওটি ইতোমধ্যে বহুবার দেখা হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্যও করছেন অনেকে।

আরও পড়ুনঃ  গৃহবধূ মুন্নির মৃত্যুর পর ‘উধাও’ শাশুড়িসহ শ্বশুরবাড়ির ৪ জন
Tag :
জনপ্রিয় পোস্ট

কুকুরের লেজ সোজা করে ‘বিশ্বরেকর্ড’, নাবালকের কাণ্ডে হাসির রোল

Update Time : ০৪:০৭:২৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

প্রবাদে আছে, ‘কুকুরের লেজ কখনও সোজা করা যায় না।’ সেই অসম্ভব কাজই করে দেখানোর দাবি করল এক নাবালক। রাস্তার একটি কুকুরের লেজ লাঠির সাহায্যে সোজা করার তার সেই কাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, স্কুলের পোশাক পরা এক ছাত্র রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। কুকুরটির সঙ্গে খেলতে খেলতেই হঠাৎ তার লেজ সোজা করার ‘উপায়’ বের করে ফেলে সে। হাতে থাকা একটি লাঠি কুকুরটির লেজের সঙ্গে লাগিয়ে সেটিকে সোজা করার চেষ্টা করতে দেখা যায় ওই ছাত্রকে।

ভিডিওর শুরুতে ছাত্রটি মোবাইলের ক্যামেরা কুকুরটির লেজের দিকে তাক করে রাখে। লাঠি দিয়ে লেজটি সোজা করতে করতে সে বলে, ‘দেখুন, আমি একটি বিশ্বরেকর্ড করেছি! আমি কুকুরের লেজ সোজা করে দিয়েছি।’

এরপর ক্যামেরা নিজের দিকে ঘুরিয়ে মজার ছলে সে বলে, ‘কে বলেছে কুকুরের লেজ সোজা করা যায় না? হয়ে গিয়েছে।’

ভিডিওটি এক্সে পোস্ট হওয়ার পর দ্রুত ছড়িয়ে পড়ে। কুকুরের লেজ সোজা করার চেষ্টার চেয়েও বেশি নজর কেড়েছে ছাত্রটির আত্মবিশ্বাসী অভিব্যক্তি এবং কথা বলার ভঙ্গি।

নেটাগরিকদের একাংশ ভিডিওটি দেখে হাসিতে মেতেছেন। ঠাট্টার ছলে করা ওই কাণ্ডের ভিডিওটি ইতোমধ্যে বহুবার দেখা হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্যও করছেন অনেকে।

আরও পড়ুনঃ  নতুন ৪ মন্ত্রী ২ প্রতিমন্ত্রী, কে পেলেন কোন মন্ত্রণালয়?