Dhaka ০৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রেণিকক্ষে ঝাঁজালো গন্ধ, ফের অসুস্থ ২১ শিক্ষার্থী

নোয়াখালীর হাতিয়ায় একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে হঠাৎ ঝাঁজালো গন্ধ ছড়িয়ে পড়ার পর ২১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তমরদ্দি জোড়খালী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এর আগে গত ৭ সেপ্টেম্বর একই বিদ্যালয়ে একই ধরনের গন্ধ ছড়িয়ে ২৭ শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছিল।

বিদ্যালয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে নিয়মিত পাঠদান শুরু হয়। প্রায় এক ঘণ্টা পর নবম শ্রেণির দুই ছাত্রী হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলে। এরপর অন্য শ্রেণিকক্ষের বেশ কয়েকজন শিক্ষার্থীও অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে কয়েকজন অচেতন হয়ে যায়।

পরে স্থানীয়দের সহায়তায় অসুস্থ শিক্ষার্থীদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। দুপুর ২টা পর্যন্ত সেখানে মোট ২১ শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে।

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক বিমান চন্দ্র আশ্চার্য জানান, অসুস্থ সব শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সঙ্গে আসা একজন অভিভাবক ও হাসপাতালের একজন কর্মীও অসুস্থ হয়ে পড়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীমউদ্দিন বলেন, প্রথমে কয়েকজন শিক্ষার্থী জ্ঞান হারানোর পর অন্যরাও অসুস্থ হয়ে পড়ে। তবে ঠিক কী কারণে তারা অসুস্থ হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

চিকিৎসক ডা. রবিউল ইসলাম নিলয় জানান, শিক্ষার্থীদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। অনেকের এখনো পুরোপুরি জ্ঞান ফেরেনি এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে। শ্রেণিকক্ষে ঝাঁজালো গন্ধ থাকার বিষয়টি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের কাছ থেকে জানা গেছে। এর পেছনে পরিবেশগত কিংবা মানসিক কোনো কারণ রয়েছে কি না, সেটিও বিবেচনায় নেওয়া হচ্ছে।

এদিকে একই বিদ্যালয়ে এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বার শিক্ষার্থীরা অসুস্থ হওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। বিদ্যালয় এলাকায় সন্ধ্যার পর বহিরাগতদের আনাগোনা ও বিভিন্ন অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের অভিযোগও করেছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা।

আরও পড়ুনঃ  সিলেট’সহ সারা দেশে ১,২৮৫ হাসপাতাল-ক্লিনিক অবৈধ

ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতাল এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।

ওসি জানান, শিক্ষার্থীরা কেন বারবার অসুস্থ হয়ে পড়ছে, তা চিকিৎসাবিষয়ক তদন্তের পাশাপাশি খতিয়ে দেখা হবে। এর সঙ্গে কোনো অপরাধমূলক ঘটনা জড়িত কি না, সেটিও তদন্ত করা হবে।

তবে শ্রেণিকক্ষে ছড়িয়ে পড়া ঝাঁজালো গন্ধটি কী ধরনের এবং কোথা থেকে এর উৎপত্তি হয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্টরা।

Tag :
জনপ্রিয় পোস্ট

শ্রেণিকক্ষে ঝাঁজালো গন্ধ, ফের অসুস্থ ২১ শিক্ষার্থী

শ্রেণিকক্ষে ঝাঁজালো গন্ধ, ফের অসুস্থ ২১ শিক্ষার্থী

Update Time : ০৭:৪৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

নোয়াখালীর হাতিয়ায় একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে হঠাৎ ঝাঁজালো গন্ধ ছড়িয়ে পড়ার পর ২১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তমরদ্দি জোড়খালী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এর আগে গত ৭ সেপ্টেম্বর একই বিদ্যালয়ে একই ধরনের গন্ধ ছড়িয়ে ২৭ শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছিল।

বিদ্যালয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে নিয়মিত পাঠদান শুরু হয়। প্রায় এক ঘণ্টা পর নবম শ্রেণির দুই ছাত্রী হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলে। এরপর অন্য শ্রেণিকক্ষের বেশ কয়েকজন শিক্ষার্থীও অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে কয়েকজন অচেতন হয়ে যায়।

পরে স্থানীয়দের সহায়তায় অসুস্থ শিক্ষার্থীদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। দুপুর ২টা পর্যন্ত সেখানে মোট ২১ শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে।

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক বিমান চন্দ্র আশ্চার্য জানান, অসুস্থ সব শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সঙ্গে আসা একজন অভিভাবক ও হাসপাতালের একজন কর্মীও অসুস্থ হয়ে পড়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীমউদ্দিন বলেন, প্রথমে কয়েকজন শিক্ষার্থী জ্ঞান হারানোর পর অন্যরাও অসুস্থ হয়ে পড়ে। তবে ঠিক কী কারণে তারা অসুস্থ হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

চিকিৎসক ডা. রবিউল ইসলাম নিলয় জানান, শিক্ষার্থীদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। অনেকের এখনো পুরোপুরি জ্ঞান ফেরেনি এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে। শ্রেণিকক্ষে ঝাঁজালো গন্ধ থাকার বিষয়টি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের কাছ থেকে জানা গেছে। এর পেছনে পরিবেশগত কিংবা মানসিক কোনো কারণ রয়েছে কি না, সেটিও বিবেচনায় নেওয়া হচ্ছে।

এদিকে একই বিদ্যালয়ে এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বার শিক্ষার্থীরা অসুস্থ হওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। বিদ্যালয় এলাকায় সন্ধ্যার পর বহিরাগতদের আনাগোনা ও বিভিন্ন অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের অভিযোগও করেছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা।

আরও পড়ুনঃ  প্রহরীকে জিম্মি করে বিদ্যুৎ কেন্দ্রে লুট