Dhaka ০১:০০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে ‘প্রেমিকের’ বাইকে উধাও ভারতীয় তরুণী, অতঃপর… লাইনচ্যুত হওয়া ট্রেনের উদ্ধার কার্যক্রম চলছে, তদন্ত কমিটি গঠন ১৩ বছর পর ধরা পড়লেন ছদ্মবেশে থাকা চঞ্চল সৈকতে গোসলে নেমে মাদরাসাছাত্রের মৃত্যু, উদ্ধার ১৫ তুলসীগঙ্গা নদী থেকে বহুমূল্য কষ্টিপাথরের মূর্তি উদ্ধার বিষ হাতে হৃদয়ের বাড়িতে কিশোরী, বলছে ‘বিয়ে করতেই হবে’ ১০ বছর বয়সেই কুরআনের হাফেজ আশ্রাফ তাহসিফের মৃত্যুর আগে সিসিটিভি ফুটেজে দেখা মিলল যে দৃশ্য ‘ভালোবাসা যত বড় হয়, জীবনটা তত নয়’, দেড় দশক ধরে স্ত্রীর কবর পরিষ্কার করছেন আইনজীবী সিলেটে রায়হান হত্যা: এসআই আকবরের মৃত্যুদন্ড, দুজনের যাবজ্জীবন, ৩ জনের ৭ বছরের জেল

সিলেট-যুক্তরাজ্য সরাসরি ফ্লাইট চালুর দাবি ব্রিটিশ এমপি আফসানা বেগমের

সিলেট থেকে যুক্তরাজ্যে সরাসরি ফ্লাইট চালুর দাবি জানিয়েছেন ব্রিটিশ সংসদ সদস্য ও সিলেটি বংশোদ্ভূত আফসানা বেগম। একই সঙ্গে প্রবাসীদের জমি দখল এবং বিমানবন্দরে হয়রানির অভিযোগের বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (৯ অক্টোবর) সিলেটের খাদিমনগরে ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এসব বিষয় তুলে ধরেন আফসানা বেগম। ‘Roots and Routes: Bangladesh’s present & future and contribution of UK migrants’ শীর্ষক এ আলোচনায় প্রবাসীদের বিভিন্ন সমস্যা, নারীর ক্ষমতায়ন এবং বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক নিয়ে আলোচনা হয়।

আফসানা বেগম বলেন, যুক্তরাজ্যে বসবাসরত সিলেটি বংশোদ্ভূতরা বিভিন্ন সময়ে তাঁদের জমি-সংক্রান্ত সমস্যা ও বিমানবন্দরে হয়রানির অভিযোগ তুলে ধরেন। এসব সমস্যার সমাধানে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি। পাশাপাশি সিলেট-যুক্তরাজ্য সরাসরি বিমান যোগাযোগ চালুর দাবিও জানান।

যুক্তরাজ্যের তিন সদস্যের সংসদীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আফসানা বেগম। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন লর্ড কুরবান হুসাইন ও সংসদ সদস্য শওকত আদম।

বৈঠকে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দেশে এসে তাঁরা যেন হয়রানির শিকার না হন এবং তাঁদের বৈধ সম্পত্তি যেন অবৈধ দখলের মুখে না পড়ে, সে বিষয়ে প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

তিনি জানান, প্রবাসীদের জমি দখল কিংবা জমি-সংক্রান্ত সমস্যার অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। এ ক্ষেত্রে সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে-সংক্রান্ত সমস্যা সমাধানে সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন সিসিক প্রশাসক। তিনি বলেন, এ সমস্যা সমাধান হলে লন্ডন-সিলেট রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাশাপাশি অন্যান্য এয়ারলাইনসের ফ্লাইট চালুর সুযোগ বাড়তে পারে।

আলোচনায় প্রবাসীদের অবদান, নারী ক্ষমতায়ন এবং বাংলাদেশের উন্নয়নে যুক্তরাজ্যের ভূমিকা নিয়েও বক্তব্য দেন অংশগ্রহণকারীরা। এতে প্রশাসন, পুলিশ, সাংবাদিকতা, শিক্ষা ও বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ফ্যামিলি কার্ডের উদ্বোধনের দিনেই অ্যাকাউন্টে এসেছে টাকা

Tag :
জনপ্রিয় পোস্ট

স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে ‘প্রেমিকের’ বাইকে উধাও ভারতীয় তরুণী, অতঃপর…

সিলেট-যুক্তরাজ্য সরাসরি ফ্লাইট চালুর দাবি ব্রিটিশ এমপি আফসানা বেগমের

Update Time : ১১:০২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬