Dhaka ১২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন অধ্যাপক মো. শহীদুল আলম

সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক মো. শহীদুল আলম। তিনি বর্তমানে সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক মো. শহীদুল আলম নিজ বেতন-স্কেল ও বেতনক্রমে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
এতে আরও বলা হয়, তিনি বর্তমান বেতন-স্কেল অনুযায়ী বেতন-ভাতা গ্রহণ করবেন এবং চেয়ারম্যান পদের জন্য নির্ধারিত অন্যান্য সুযোগ-সুবিধাও পাবেন। এছাড়া প্রচলিত বিধি অনুযায়ী ভবিষ্য তহবিল, যৌথ বিমা, লিভ স্যালারি ও পেনশন তহবিলে চাঁদা প্রদান করবেন।
তবে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সরকারি বাসস্থানের ব্যবস্থা করা হলে তিনি বাড়ি ভাড়া ভাতা পাবেন না।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারের প্রচলিত বিধি-বিধান অনুযায়ী তার চাকরি পরিচালিত হবে এবং জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আরও পড়ুনঃ  ১১ শিক্ষক, ১১ পরীক্ষার্থী—পাস করা একমাত্র শিক্ষার্থীর নামও জানেন না প্রধান শিক্ষক
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন অধ্যাপক মো. শহীদুল আলম

Update Time : ১১:৩৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬

সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক মো. শহীদুল আলম। তিনি বর্তমানে সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক মো. শহীদুল আলম নিজ বেতন-স্কেল ও বেতনক্রমে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
এতে আরও বলা হয়, তিনি বর্তমান বেতন-স্কেল অনুযায়ী বেতন-ভাতা গ্রহণ করবেন এবং চেয়ারম্যান পদের জন্য নির্ধারিত অন্যান্য সুযোগ-সুবিধাও পাবেন। এছাড়া প্রচলিত বিধি অনুযায়ী ভবিষ্য তহবিল, যৌথ বিমা, লিভ স্যালারি ও পেনশন তহবিলে চাঁদা প্রদান করবেন।
তবে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সরকারি বাসস্থানের ব্যবস্থা করা হলে তিনি বাড়ি ভাড়া ভাতা পাবেন না।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারের প্রচলিত বিধি-বিধান অনুযায়ী তার চাকরি পরিচালিত হবে এবং জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আরও পড়ুনঃ  বাবার মরদেহ উঠানে রেখে পরীক্ষা, ঋতুর জিপিএ-৫; উচ্চশিক্ষার খরচ নিয়ে শঙ্কা