Dhaka ১০:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থীর মৃত্যু জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল সিলেটে সিএনজি অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ১ ৭০ বছরের অভাবের সংসার, ৬ বছর ধরে শয্যাশায়ী স্ত্রী—তবুও ছেড়ে যাননি সাজু মিয়া; শেষ বয়সে পাশে দাঁড়াল প্রশাসন যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডেড পিএইচডির সুযোগ পেলেন সিলেটের শাহ উসামা ক্ষণিকের পরিচয় থেকে যুবককে বিশ্বাস, অতঃপর যা হলো গৃহবধূর বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে: রিজভী প্রতিদিন অফিসে হাজিরা দিয়ে চলে যান কর্মকর্তার বাসায়, দুই নারী কর্মচারী সিলেটে হামে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১৯৩ গোয়াইনঘাটে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোয় পারাপার ১৪ হাজার মানুষের

সিলেটে ছুটি ছাড়াই সাড়ে ৩ মাস কানাডায় সরকারি চিকিৎসক

সিলেটের ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এক সরকারি চিকিৎসক অনুমোদিত ছুটি বা কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই দীর্ঘদিন ধরে কানাডায় অবস্থান করছেন বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করা ডা. শাহিনুর রহমান গত ১ জুন থেকে কর্মস্থলে অনুপস্থিত। এ সময়ে তিনি কানাডায় অবস্থান করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানা যায়, সিলেটের গোলাপগঞ্জ উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে দায়িত্ব পালন করা ডা. শাহিনুর রহমানকে সিভিল সার্জনের আদেশে ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংযুক্ত করা হয়। তিনি ২০২৫ সালের ১ সেপ্টেম্বর সেখানে যোগদান করেন এবং প্রায় আট মাস দায়িত্ব পালন করেন।

এরপর চলতি বছরের ১ জুন কর্তৃপক্ষের অনুমতি বা ছুটি না নিয়েই তিনি বিদেশে চলে যান বলে অভিযোগ। দীর্ঘ সময় কর্মস্থলে অনুপস্থিত থাকার পর বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেয়।

ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাইনুল আহসান জানান, কর্মস্থলে অনুপস্থিত থাকায় ডা. শাহিনুর রহমানকে কাজে যোগদানের জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি কর্মস্থলে ফিরে না আসায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরবর্তীতে ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর মেডিকেল অফিসার হিসেবে সংযুক্তি বাতিল করা হয়েছে।

সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন বলেন, ডা. শাহিনুর রহমান অনুমোদিত ছুটি ছাড়াই বিদেশে অবস্থান করছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।

দীর্ঘ সময় কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং অনুমতি ছাড়া বিদেশে অবস্থানের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রয়েছে বিষয়টি।

আরও পড়ুনঃ  ‘ফিল্মি’ কায়দায় ট্রাক থেকে মুরগি চুরি, অতঃপর
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থীর মৃত্যু

সিলেটে ছুটি ছাড়াই সাড়ে ৩ মাস কানাডায় সরকারি চিকিৎসক

Update Time : ০৪:৫৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

সিলেটের ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এক সরকারি চিকিৎসক অনুমোদিত ছুটি বা কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই দীর্ঘদিন ধরে কানাডায় অবস্থান করছেন বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করা ডা. শাহিনুর রহমান গত ১ জুন থেকে কর্মস্থলে অনুপস্থিত। এ সময়ে তিনি কানাডায় অবস্থান করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানা যায়, সিলেটের গোলাপগঞ্জ উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে দায়িত্ব পালন করা ডা. শাহিনুর রহমানকে সিভিল সার্জনের আদেশে ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংযুক্ত করা হয়। তিনি ২০২৫ সালের ১ সেপ্টেম্বর সেখানে যোগদান করেন এবং প্রায় আট মাস দায়িত্ব পালন করেন।

এরপর চলতি বছরের ১ জুন কর্তৃপক্ষের অনুমতি বা ছুটি না নিয়েই তিনি বিদেশে চলে যান বলে অভিযোগ। দীর্ঘ সময় কর্মস্থলে অনুপস্থিত থাকার পর বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেয়।

ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাইনুল আহসান জানান, কর্মস্থলে অনুপস্থিত থাকায় ডা. শাহিনুর রহমানকে কাজে যোগদানের জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি কর্মস্থলে ফিরে না আসায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরবর্তীতে ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর মেডিকেল অফিসার হিসেবে সংযুক্তি বাতিল করা হয়েছে।

সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন বলেন, ডা. শাহিনুর রহমান অনুমোদিত ছুটি ছাড়াই বিদেশে অবস্থান করছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।

দীর্ঘ সময় কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং অনুমতি ছাড়া বিদেশে অবস্থানের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রয়েছে বিষয়টি।

আরও পড়ুনঃ  নুসরাত হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড বহাল