Dhaka ০৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গরম খুন্তি দিয়ে দুই ছাত্রকে ছ্যাঁকা; পরিচালকসহ গ্রেপ্তার ৩ কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে মালিকের সন্ধানে দুদিন ধরে মাইকিং করছেন এক যুবক ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ, থামল কপোতাক্ষ এক্সপ্রেস ঢাকায় গোপন বৈঠক, যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার বিএনপির বিভিন্ন কমিটির শূন্যপদে পদোন্নতি হবে কীভাবে, জানালেন রিজভ রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, সাজছে নগরী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে বাংলাদেশ: বিমানমন্ত্রী

সিলেটে যে কারণে বরখাস্ত হলেন এসআই কামরুল

  • Reporter Name
  • Update Time : ১১:০৭:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫২৬ Time View

সিলেটে দুই যুবকের কাছ থেকে সরকারি ওয়াকিটকি উদ্ধারের ঘটনায় এসআই কামরুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। যুবকদের কাছ থেকে উদ্ধারকৃত ওয়াকিটকিটি ছিল এসআই কামরুল ইসলামের। তিনি সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভোলাগঞ্জ ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে ছিলেন।

তদন্তে আটককৃত দুই যুবকের সাথে ওই এসআইয়ের সম্পৃক্ততার প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে বরখঅস্ত করা হয় বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কোম্পানীগঞ্জের পাড়ুয়া এলাকায় পাথরখেকোদের বিরুদ্ধে অভিযানকালে একটি চায়নিজ কুড়াল উদ্ধার করেন এসআই কামরুল। কিন্তু তিনি কুড়ালটি থানায় জমা না দিয়ে নিজের ব্যবহৃত গাড়িতে রেখে দেন। 

মঙ্গলবার রাতে প্রাইভেট কারের ভেতর সরকারি ওয়াকিটকি ও চায়নিজ কুড়াল রেখে কোম্পানীগঞ্জের যুবক লিটন মাহমুদ ও জুনায়েদ আহমদকে গাড়িতে গ্যাস ভরতে সিলেট শহরে পাঠান। শহরে প্রবেশেরমুখে বিমানবন্দর এলাকায় পুলিশের তল্লাশির মুখে পড়েন ওই দুই যুবক। প্রাইভেটকার তল্লাশি করে সরকারি ওয়াকিটকি ও চায়নিজ কুড়াল পেয়ে লিটন ও জুনায়েদকে আটক করে পুলিশ। এ ঘটনায় বিমানবন্দর থানায় যুবকদ্বয়ের বিরুদ্ধে মামলা হয়। কোম্পানীগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম খান জানান, উদ্ধার হওয়া ওয়াকিটকি ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুল আলমের বলে তিনি স্বীকার করেছেন। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে নিয়ম অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আরও পড়ুনঃ  মাদরাসা শিক্ষকই ধ র্ষ ণের শিকার ১১ বছরের শি শু টির নবজাতকের বাবা
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সিলেটে যে কারণে বরখাস্ত হলেন এসআই কামরুল

Update Time : ১১:০৭:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

সিলেটে দুই যুবকের কাছ থেকে সরকারি ওয়াকিটকি উদ্ধারের ঘটনায় এসআই কামরুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। যুবকদের কাছ থেকে উদ্ধারকৃত ওয়াকিটকিটি ছিল এসআই কামরুল ইসলামের। তিনি সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভোলাগঞ্জ ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে ছিলেন।

তদন্তে আটককৃত দুই যুবকের সাথে ওই এসআইয়ের সম্পৃক্ততার প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে বরখঅস্ত করা হয় বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কোম্পানীগঞ্জের পাড়ুয়া এলাকায় পাথরখেকোদের বিরুদ্ধে অভিযানকালে একটি চায়নিজ কুড়াল উদ্ধার করেন এসআই কামরুল। কিন্তু তিনি কুড়ালটি থানায় জমা না দিয়ে নিজের ব্যবহৃত গাড়িতে রেখে দেন। 

মঙ্গলবার রাতে প্রাইভেট কারের ভেতর সরকারি ওয়াকিটকি ও চায়নিজ কুড়াল রেখে কোম্পানীগঞ্জের যুবক লিটন মাহমুদ ও জুনায়েদ আহমদকে গাড়িতে গ্যাস ভরতে সিলেট শহরে পাঠান। শহরে প্রবেশেরমুখে বিমানবন্দর এলাকায় পুলিশের তল্লাশির মুখে পড়েন ওই দুই যুবক। প্রাইভেটকার তল্লাশি করে সরকারি ওয়াকিটকি ও চায়নিজ কুড়াল পেয়ে লিটন ও জুনায়েদকে আটক করে পুলিশ। এ ঘটনায় বিমানবন্দর থানায় যুবকদ্বয়ের বিরুদ্ধে মামলা হয়। কোম্পানীগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম খান জানান, উদ্ধার হওয়া ওয়াকিটকি ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুল আলমের বলে তিনি স্বীকার করেছেন। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে নিয়ম অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আরও পড়ুনঃ  নতুন দুই মেট্রোরেলের ব্যয় আগের চেয়ে দ্বিগুণের বেশি