Dhaka ১১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের পুরোনো কারাগারে হবে পার্ক ও মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর, পরিদর্শনে স্বরাষ্ট্র সচিব

সিলেট নগরের ধোপাদিঘির পাড় এলাকায় অবস্থিত পুরোনো কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তিনি পুরোনো কারাগার এলাকা ঘুরে দেখেন। এ সময় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে স্বরাষ্ট্র সচিব নগরের রংমহল টাওয়ারসংলগ্ন কারাগারের জায়গা এবং বাদাঘাট এলাকায় অবস্থিত সিলেট কেন্দ্রীয় কারাগারও পরিদর্শন করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পুরোনো কারাগারের জমি সিলেট সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই জায়গায় নগরবাসীর জন্য একটি পার্ক এবং মুক্তিযুদ্ধভিত্তিক একটি জাদুঘর নির্মাণের পরিকল্পনা রয়েছে।

এর আগে ১৭ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত একটি বৈঠকে পুরোনো কারাগারের জমি সিলেট সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তের পর প্রকল্পের স্থান ও সার্বিক পরিস্থিতি দেখতে স্বরাষ্ট্র সচিব সিলেট সফর করেন।

পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার মশিউর রহমান, কারা মহাপরিদর্শক (ভারপ্রাপ্ত) কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুরোনো কারাগারের জমি হস্তান্তর ও প্রস্তাবিত উন্নয়ন প্রকল্পের পরবর্তী কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

আরও পড়ুনঃ  সিলেটের সাবেক ডিসিসহ অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটের পুরোনো কারাগারে হবে পার্ক ও মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর, পরিদর্শনে স্বরাষ্ট্র সচিব

Update Time : ১১:৫৪:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সিলেট নগরের ধোপাদিঘির পাড় এলাকায় অবস্থিত পুরোনো কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তিনি পুরোনো কারাগার এলাকা ঘুরে দেখেন। এ সময় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে স্বরাষ্ট্র সচিব নগরের রংমহল টাওয়ারসংলগ্ন কারাগারের জায়গা এবং বাদাঘাট এলাকায় অবস্থিত সিলেট কেন্দ্রীয় কারাগারও পরিদর্শন করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পুরোনো কারাগারের জমি সিলেট সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই জায়গায় নগরবাসীর জন্য একটি পার্ক এবং মুক্তিযুদ্ধভিত্তিক একটি জাদুঘর নির্মাণের পরিকল্পনা রয়েছে।

এর আগে ১৭ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত একটি বৈঠকে পুরোনো কারাগারের জমি সিলেট সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তের পর প্রকল্পের স্থান ও সার্বিক পরিস্থিতি দেখতে স্বরাষ্ট্র সচিব সিলেট সফর করেন।

পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার মশিউর রহমান, কারা মহাপরিদর্শক (ভারপ্রাপ্ত) কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুরোনো কারাগারের জমি হস্তান্তর ও প্রস্তাবিত উন্নয়ন প্রকল্পের পরবর্তী কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

আরও পড়ুনঃ  গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে