Dhaka ০৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে ‘প্রেমিকের’ বাইকে উধাও ভারতীয় তরুণী, অতঃপর… লাইনচ্যুত হওয়া ট্রেনের উদ্ধার কার্যক্রম চলছে, তদন্ত কমিটি গঠন ১৩ বছর পর ধরা পড়লেন ছদ্মবেশে থাকা চঞ্চল সৈকতে গোসলে নেমে মাদরাসাছাত্রের মৃত্যু, উদ্ধার ১৫ তুলসীগঙ্গা নদী থেকে বহুমূল্য কষ্টিপাথরের মূর্তি উদ্ধার বিষ হাতে হৃদয়ের বাড়িতে কিশোরী, বলছে ‘বিয়ে করতেই হবে’ ১০ বছর বয়সেই কুরআনের হাফেজ আশ্রাফ তাহসিফের মৃত্যুর আগে সিসিটিভি ফুটেজে দেখা মিলল যে দৃশ্য ‘ভালোবাসা যত বড় হয়, জীবনটা তত নয়’, দেড় দশক ধরে স্ত্রীর কবর পরিষ্কার করছেন আইনজীবী সিলেটে রায়হান হত্যা: এসআই আকবরের মৃত্যুদন্ড, দুজনের যাবজ্জীবন, ৩ জনের ৭ বছরের জেল

সৈকতে গোসলে নেমে মাদরাসাছাত্রের মৃত্যু, উদ্ধার ১৫

কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকতে গোসলে নেমে মো. শান্ত (১৫) নামে এক মাদরাসাশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় পানিতে তলিয়ে যাওয়া আরও ১৫ শিক্ষার্থীকে উদ্ধার করেন বিচ কর্মীরা।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে সৈকতের দক্ষিণ অংশে এ ঘটনা ঘটে।

 

নিহত শান্ত ঢাকার কেরানীগঞ্জের একটি মাদরাসার শিক্ষার্থী।

 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।জেলা প্রশাসনের বিচ কর্মীদের সুপারভাইজার মাহবুবুর রহমান জানান, ১৬ শিক্ষার্থী গোসলে নামার পর বড় ঢেউয়ের ধাক্কায় পানিতে তলিয়ে যায়। পরে ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়। সাগরের গভীর থেকে উদ্ধার করা হয় শান্তর মরদেহ।

ইনানী সৈকতে পর্যটকদের গোসলে নামা নিষিদ্ধ। এর আগে ২১ অক্টোবর হিমছড়ি সৈকতে গোসলে নেমে পাঁচ পর্যটকের মৃত্যু হয়।

 

সি-সেফ লাইফগার্ডের প্রকল্প ব্যবস্থাপক ইমতিয়াজ আহমেদ জানান, কক্সবাজারের কলাতলী থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত পাঁচ কিলোমিটার সৈকতে ২৭ জন লাইফগার্ড দায়িত্ব পালন করছেন। তবে ইনানীসহ আরও ১১৫ কিলোমিটার সৈকতে লাইফগার্ড বা ডুবুরি নেই।

 

তিনি বলেন, সাম্প্রতিক ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৈকতের বিভিন্ন স্থানে ২০টির বেশি গুপ্তখাল ও বড় গর্ত তৈরি হয়েছে। জোয়ারে সেগুলো ঢেকে থাকায় পর্যটকেরা বিপদ বুঝতে পারেন না। ইনানী ও পাটুয়ারটেক সৈকতে পাথর থাকায় উদ্ধারকাজও কঠিন। পানির নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে ডুবুরি প্রয়োজন হলেও কক্সবাজারে তা নেই।

আরও পড়ুনঃ  গোয়াইনঘাটে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
Tag :
জনপ্রিয় পোস্ট

স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে ‘প্রেমিকের’ বাইকে উধাও ভারতীয় তরুণী, অতঃপর…

সৈকতে গোসলে নেমে মাদরাসাছাত্রের মৃত্যু, উদ্ধার ১৫

Update Time : ০৫:০৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকতে গোসলে নেমে মো. শান্ত (১৫) নামে এক মাদরাসাশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় পানিতে তলিয়ে যাওয়া আরও ১৫ শিক্ষার্থীকে উদ্ধার করেন বিচ কর্মীরা।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে সৈকতের দক্ষিণ অংশে এ ঘটনা ঘটে।

 

নিহত শান্ত ঢাকার কেরানীগঞ্জের একটি মাদরাসার শিক্ষার্থী।

 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।জেলা প্রশাসনের বিচ কর্মীদের সুপারভাইজার মাহবুবুর রহমান জানান, ১৬ শিক্ষার্থী গোসলে নামার পর বড় ঢেউয়ের ধাক্কায় পানিতে তলিয়ে যায়। পরে ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়। সাগরের গভীর থেকে উদ্ধার করা হয় শান্তর মরদেহ।

ইনানী সৈকতে পর্যটকদের গোসলে নামা নিষিদ্ধ। এর আগে ২১ অক্টোবর হিমছড়ি সৈকতে গোসলে নেমে পাঁচ পর্যটকের মৃত্যু হয়।

 

সি-সেফ লাইফগার্ডের প্রকল্প ব্যবস্থাপক ইমতিয়াজ আহমেদ জানান, কক্সবাজারের কলাতলী থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত পাঁচ কিলোমিটার সৈকতে ২৭ জন লাইফগার্ড দায়িত্ব পালন করছেন। তবে ইনানীসহ আরও ১১৫ কিলোমিটার সৈকতে লাইফগার্ড বা ডুবুরি নেই।

 

তিনি বলেন, সাম্প্রতিক ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৈকতের বিভিন্ন স্থানে ২০টির বেশি গুপ্তখাল ও বড় গর্ত তৈরি হয়েছে। জোয়ারে সেগুলো ঢেকে থাকায় পর্যটকেরা বিপদ বুঝতে পারেন না। ইনানী ও পাটুয়ারটেক সৈকতে পাথর থাকায় উদ্ধারকাজও কঠিন। পানির নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে ডুবুরি প্রয়োজন হলেও কক্সবাজারে তা নেই।

আরও পড়ুনঃ  স্ত্রীকে বেধড়ক পিটিয়ে গাছে টাঙিয়ে রাখলেন স্বামী, অতঃপর...