Dhaka ০৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ওসমানী হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, চিকিৎসায় অবহেলার অভিযোগ ইন্দোনেশিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়লো সুখোই সু-৩০ যুদ্ধবিমান হাসান মার্কেটের স্থলে অত্যাধুনিক সুপার মার্কেট নির্মাণের ঘোষণা সিসিক প্রশাসকের তামাবিলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের ব্রাজিল ফুটবল দলের বাংলাদেশে খেলা নিয়ে যা জানা গেল শাহপরানে ব্যবসায়ী শাহাব উদ্দিন হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত সিলেটে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রীর,আহত ৩ প্রতিবেশীকে ফাঁসাতে নিজের সাড়ে ৩ বছরের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড সিলেটে একদিনে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত আবারও মেসির সতীর্থ হতে পারেন ডি মারিয়া, আলোচনায় ইন্টার মায়ামি

স্বাদের হালুয়া

  • Reporter Name
  • Update Time : ০৭:৩১:২২ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫০৫ Time View

শবে বরাতে রুটির সাথে হালুয়া খাওয়ার প্রচলন বহুদিনের। চাইলে আপনিও বাড়িতে বানাতে পারেন মজাদার হালুয়া।যেমন-

ছোলার ডালের হালুয়া

উপকরণ : ছোলার ডাল ৫০০ গ্রাম, পরিমাণ মতো, ঘি সামান্য, তেল পরিমাণ মতো, এলাচ ২ থেকে ৩টি ,দারচিনি ১ থেকে ২টি কিসমিস কয়েকটা, পেস্তা বাদাম কুচি ৩ টেবিল চামচ।

প্রস্তত প্রণালী : প্রথমে ছোলার ডাল ভাল ভাবে সিদ্ধ করে বেটে নিন। কড়াইতে তেল ও ঘি দিয়ে ডাল বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন। এবার এতে চিনি দিয়ে নাড়তে থাকুন। এলাচ, দারচিনি যোগ করুন। হালকা আঁচে একটু পর পর নাড়তে থাকুন যাতে লেগে না যায়। হালুয়া কিছুটা জমাট বাঁধলে কিশমিশ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে নিন। একটা বড় প্লেটে হালুয়াটা ঢেলে পেস্তা বাদাম কুচি ছিটিয়ে দিন। ঠান্ডা হলে পছন্দ অনুযায়ী নকশা করে কেটে পরিবেশন করুন। 

ডিমের হালুয়া

ডিমের হালুয়া

উপকরণ : ডিম ৪টি, দুধ ১ লিটার, ঘি আধা কাপ বা প্রয়োজন মতো, চিনি ১ কাপ, এলাচ-দারুচিনি ২-৩টি, কাজু বাদাম ১ টেবিল চামচ, পেস্তা বাদাম ১ টেবিল চামচ, জাফরান সামান্য, গোলাপজল ১ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি : দুধ জ্বাল দিয়ে ১ কাপ করে নিন। দুধ ঠান্ডা হলে ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে চিনি দিন। ভালো করে নেড়ে নিন। গোলাপজলে জাফরান ভিজিয়ে রাখুন। প্যানে ঘি দিয়ে সব উপকরণ দিয়ে ভালো করে নাড়তে থাকুন। যতক্ষণ না দানার মতো হচ্ছে ততক্ষণ নাড়তে থাকুন। নামিয়ে সার্ভিং ডিশে ঢেলে নিন। ঠান্ডা হলে সাজিয়ে পরিবেশন করুন।

আরও পড়ুনঃ  প্রেমের ফাঁদে ডেকে নিয়ে হত্যা,মরদেহে আগুন
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ওসমানী হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, চিকিৎসায় অবহেলার অভিযোগ

স্বাদের হালুয়া

Update Time : ০৭:৩১:২২ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬

শবে বরাতে রুটির সাথে হালুয়া খাওয়ার প্রচলন বহুদিনের। চাইলে আপনিও বাড়িতে বানাতে পারেন মজাদার হালুয়া।যেমন-

ছোলার ডালের হালুয়া

উপকরণ : ছোলার ডাল ৫০০ গ্রাম, পরিমাণ মতো, ঘি সামান্য, তেল পরিমাণ মতো, এলাচ ২ থেকে ৩টি ,দারচিনি ১ থেকে ২টি কিসমিস কয়েকটা, পেস্তা বাদাম কুচি ৩ টেবিল চামচ।

প্রস্তত প্রণালী : প্রথমে ছোলার ডাল ভাল ভাবে সিদ্ধ করে বেটে নিন। কড়াইতে তেল ও ঘি দিয়ে ডাল বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন। এবার এতে চিনি দিয়ে নাড়তে থাকুন। এলাচ, দারচিনি যোগ করুন। হালকা আঁচে একটু পর পর নাড়তে থাকুন যাতে লেগে না যায়। হালুয়া কিছুটা জমাট বাঁধলে কিশমিশ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে নিন। একটা বড় প্লেটে হালুয়াটা ঢেলে পেস্তা বাদাম কুচি ছিটিয়ে দিন। ঠান্ডা হলে পছন্দ অনুযায়ী নকশা করে কেটে পরিবেশন করুন। 

ডিমের হালুয়া

ডিমের হালুয়া

উপকরণ : ডিম ৪টি, দুধ ১ লিটার, ঘি আধা কাপ বা প্রয়োজন মতো, চিনি ১ কাপ, এলাচ-দারুচিনি ২-৩টি, কাজু বাদাম ১ টেবিল চামচ, পেস্তা বাদাম ১ টেবিল চামচ, জাফরান সামান্য, গোলাপজল ১ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি : দুধ জ্বাল দিয়ে ১ কাপ করে নিন। দুধ ঠান্ডা হলে ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে চিনি দিন। ভালো করে নেড়ে নিন। গোলাপজলে জাফরান ভিজিয়ে রাখুন। প্যানে ঘি দিয়ে সব উপকরণ দিয়ে ভালো করে নাড়তে থাকুন। যতক্ষণ না দানার মতো হচ্ছে ততক্ষণ নাড়তে থাকুন। নামিয়ে সার্ভিং ডিশে ঢেলে নিন। ঠান্ডা হলে সাজিয়ে পরিবেশন করুন।

আরও পড়ুনঃ  পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান