Dhaka ০৪:১৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমানী মেডিকেলে পড়ে আছেন অসহায় বৃদ্ধা মা, খোঁজ নেই সন্তান-স্বজনদের

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডের বাইরে কয়েকদিন ধরে অসহায় অবস্থায় পড়ে আছেন এক বৃদ্ধা মা। অসুস্থ শরীর নিয়ে হাসপাতালের বারান্দায় দিন কাটলেও পাশে নেই কোনো স্বজন। কে তাঁর আপনজন, কোথায় তাঁর পরিবার—জানা যাচ্ছে না কিছুই।

হাসপাতালে থাকা রোগী ও স্বজনদের নজরে আসার পর বিষয়টি নিয়ে মানবিক উদ্বেগ তৈরি হয়েছে। বয়সের ভারে নুয়ে পড়া এই বৃদ্ধাকে একা একা পড়ে থাকতে দেখে অনেকেই তাঁর স্বজনদের খুঁজে বের করার চেষ্টা করছেন। কিন্তু এখন পর্যন্ত তাঁর পরিবারের কাউকে পাওয়া যায়নি।

 তথ্য অনুযায়ী, বৃদ্ধার নাম রজিয়া এবং তাঁর বয়স প্রায় ৭৫ বছর। বাবার নাম হাজী আহমদ আলী। বাড়ি দক্ষিণ কুশিয়ারা এলাকায় বলে উল্লেখ রয়েছে।

সবচেয়ে কষ্টের বিষয়, এই বয়সে যখন একজন মায়ের পাশে সন্তান কিংবা স্বজনদের থাকার কথা, তখন তাঁকে হাসপাতালের বাইরে এভাবে একা দিন কাটাতে হচ্ছে। তিনি হয়তো অপেক্ষা করছেন পরিচিত কোনো মুখের জন্য—কেউ এসে বলবে, ‘মা, আমরা এসেছি।’

বৃদ্ধা রজিয়ার পরিবারের সন্ধান পেতে এখন সবার সহযোগিতা প্রয়োজন। কেউ যদি তাঁকে চিনে থাকেন, তাঁর বাড়ি বা পরিবারের কোনো সদস্যকে চিনে থাকেন কিংবা তাঁর সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  ৩৭০০ বছরের প্রাচীন শত শত জলপাই গাছ, আজও দিচ্ছে ফল
Tag :
জনপ্রিয় পোস্ট

কুকুরের লেজ সোজা করে ‘বিশ্বরেকর্ড’, নাবালকের কাণ্ডে হাসির রোল

ওসমানী মেডিকেলে পড়ে আছেন অসহায় বৃদ্ধা মা, খোঁজ নেই সন্তান-স্বজনদের

Update Time : ০৩:৩৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডের বাইরে কয়েকদিন ধরে অসহায় অবস্থায় পড়ে আছেন এক বৃদ্ধা মা। অসুস্থ শরীর নিয়ে হাসপাতালের বারান্দায় দিন কাটলেও পাশে নেই কোনো স্বজন। কে তাঁর আপনজন, কোথায় তাঁর পরিবার—জানা যাচ্ছে না কিছুই।

হাসপাতালে থাকা রোগী ও স্বজনদের নজরে আসার পর বিষয়টি নিয়ে মানবিক উদ্বেগ তৈরি হয়েছে। বয়সের ভারে নুয়ে পড়া এই বৃদ্ধাকে একা একা পড়ে থাকতে দেখে অনেকেই তাঁর স্বজনদের খুঁজে বের করার চেষ্টা করছেন। কিন্তু এখন পর্যন্ত তাঁর পরিবারের কাউকে পাওয়া যায়নি।

 তথ্য অনুযায়ী, বৃদ্ধার নাম রজিয়া এবং তাঁর বয়স প্রায় ৭৫ বছর। বাবার নাম হাজী আহমদ আলী। বাড়ি দক্ষিণ কুশিয়ারা এলাকায় বলে উল্লেখ রয়েছে।

সবচেয়ে কষ্টের বিষয়, এই বয়সে যখন একজন মায়ের পাশে সন্তান কিংবা স্বজনদের থাকার কথা, তখন তাঁকে হাসপাতালের বাইরে এভাবে একা দিন কাটাতে হচ্ছে। তিনি হয়তো অপেক্ষা করছেন পরিচিত কোনো মুখের জন্য—কেউ এসে বলবে, ‘মা, আমরা এসেছি।’

বৃদ্ধা রজিয়ার পরিবারের সন্ধান পেতে এখন সবার সহযোগিতা প্রয়োজন। কেউ যদি তাঁকে চিনে থাকেন, তাঁর বাড়ি বা পরিবারের কোনো সদস্যকে চিনে থাকেন কিংবা তাঁর সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কিত সাক্ষাৎকার প্রকাশ