Dhaka ০৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গরম খুন্তি দিয়ে দুই ছাত্রকে ছ্যাঁকা; পরিচালকসহ গ্রেপ্তার ৩ কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে মালিকের সন্ধানে দুদিন ধরে মাইকিং করছেন এক যুবক ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ, থামল কপোতাক্ষ এক্সপ্রেস ঢাকায় গোপন বৈঠক, যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার বিএনপির বিভিন্ন কমিটির শূন্যপদে পদোন্নতি হবে কীভাবে, জানালেন রিজভ রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, সাজছে নগরী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে বাংলাদেশ: বিমানমন্ত্রী ফ্ল্যাটের চেয়েও কবরের দাম বেশি, এক টুকরো কবরস্থানের দাম সাড়ে ৪ কোটি

ঘুষ না দেওয়ায় ভুল রায়, সেই এসিল্যান্ডকে বদলি

ঘুষ না দেওয়ায় ভুল রায় প্রদান করা এবং জালিয়াতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করার অভিযোগে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বিতর্কিত সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমানকে বদলি করা হয়েছে বলে জানা গেছে।

​বুধবার (২ সেপ্টেম্বর) ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব নুসরাত জাহান নিসু স্বাক্ষরিত একটি চিঠিতে বদলির বিষয়টি জানা যায়। তবে বদলির বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

​অভিযোগ সূত্রে জানা যায়, ভূমি সংক্রান্ত একটি মামলায় ঘুষ না দেওয়ায় এসিল্যান্ড রাফিউর রহমান উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুল রায় প্রদান করেন। এছাড়া দপ্তরের সাধারণ চেইনম্যানকে কানুনগো হিসেবে ব্যবহার করে ঘুষ ও দুর্নীতি সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

​চলতি বছরের গত ১৪ মে ‘ঘুষ না দেওয়ায় ভুল রায় দিলেন এসিল্যান্ড’ এবং ৮ জুলাই ‘চেইনম্যানকে কানুনগো বানিয়ে ঘুষ বাণিজ্য’ শিরোনামে গণমাধ্যমে জোরালো সংবাদ প্রকাশিত হলে বিষয়টি মাঠ প্রশাসনসহ দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

​ঘটনার পরিপ্রেক্ষিতে ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব নুসরাত জাহান নিসু স্বাক্ষরিত এক অফিস আদেশে রৌমারীর এসিল্যান্ড রাফিউর রহমানকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়।

​স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাফিউর রহমান রৌমারীতে যোগদানের পর থেকেই নামজারি, জমাভাগ এবং খাসজমি বরাদ্দের ক্ষেত্রে চরম অনিয়ম ও দুর্নীতির রাজত্ব গড়ে তোলেন। সাধারণ সেবাগ্রহীতারা বারবার তার কাছে হয়রানির শিকার হতেন। এই শাস্তিমূলক বদলির খবরে রৌমারীর সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

ভুক্তভোগীদের রবিউল ইসলামের দাবি, শুধু বদলিই যথেষ্ট নয়; রাফিউর রহমানের আমলে হওয়া বিতর্কিত রায় ও দুর্নীতি তদন্ত করে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হোক।

​এ বিষয়ে বক্তব্য জানতে রৌমারী উপজেলার বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমানের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আরও পড়ুনঃ  টিকা না নেওয়া শিশুরাই নতুন করে হামে আক্রান্ত হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
Tag :
জনপ্রিয় পোস্ট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম

ঘুষ না দেওয়ায় ভুল রায়, সেই এসিল্যান্ডকে বদলি

Update Time : ১১:৪৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

ঘুষ না দেওয়ায় ভুল রায় প্রদান করা এবং জালিয়াতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করার অভিযোগে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বিতর্কিত সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমানকে বদলি করা হয়েছে বলে জানা গেছে।

​বুধবার (২ সেপ্টেম্বর) ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব নুসরাত জাহান নিসু স্বাক্ষরিত একটি চিঠিতে বদলির বিষয়টি জানা যায়। তবে বদলির বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

​অভিযোগ সূত্রে জানা যায়, ভূমি সংক্রান্ত একটি মামলায় ঘুষ না দেওয়ায় এসিল্যান্ড রাফিউর রহমান উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুল রায় প্রদান করেন। এছাড়া দপ্তরের সাধারণ চেইনম্যানকে কানুনগো হিসেবে ব্যবহার করে ঘুষ ও দুর্নীতি সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

​চলতি বছরের গত ১৪ মে ‘ঘুষ না দেওয়ায় ভুল রায় দিলেন এসিল্যান্ড’ এবং ৮ জুলাই ‘চেইনম্যানকে কানুনগো বানিয়ে ঘুষ বাণিজ্য’ শিরোনামে গণমাধ্যমে জোরালো সংবাদ প্রকাশিত হলে বিষয়টি মাঠ প্রশাসনসহ দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

​ঘটনার পরিপ্রেক্ষিতে ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব নুসরাত জাহান নিসু স্বাক্ষরিত এক অফিস আদেশে রৌমারীর এসিল্যান্ড রাফিউর রহমানকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়।

​স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাফিউর রহমান রৌমারীতে যোগদানের পর থেকেই নামজারি, জমাভাগ এবং খাসজমি বরাদ্দের ক্ষেত্রে চরম অনিয়ম ও দুর্নীতির রাজত্ব গড়ে তোলেন। সাধারণ সেবাগ্রহীতারা বারবার তার কাছে হয়রানির শিকার হতেন। এই শাস্তিমূলক বদলির খবরে রৌমারীর সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

ভুক্তভোগীদের রবিউল ইসলামের দাবি, শুধু বদলিই যথেষ্ট নয়; রাফিউর রহমানের আমলে হওয়া বিতর্কিত রায় ও দুর্নীতি তদন্ত করে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হোক।

​এ বিষয়ে বক্তব্য জানতে রৌমারী উপজেলার বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমানের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আরও পড়ুনঃ  ডিজেলের চাহিদা বেশি, ঘাটতি কম