Dhaka ০৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ৩ জনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গরম খুন্তি দিয়ে দুই ছাত্রকে ছ্যাঁকা; পরিচালকসহ গ্রেপ্তার ৩ কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে মালিকের সন্ধানে দুদিন ধরে মাইকিং করছেন এক যুবক ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ, থামল কপোতাক্ষ এক্সপ্রেস ঢাকায় গোপন বৈঠক, যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার বিএনপির বিভিন্ন কমিটির শূন্যপদে পদোন্নতি হবে কীভাবে, জানালেন রিজভ রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, সাজছে নগরী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে বাংলাদেশ: বিমানমন্ত্রী

ট্রাম্পের ভাষণের পর আরও বাড়ল তেলের দাম

  • Reporter Name
  • Update Time : ১২:৩৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৫১৪ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। ট্রাম্পের বক্তব্যে স্বস্তি ফেরার পরিবর্তে উদ্বেগ আরও বেড়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে তেলের দামে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষণের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক লাফে ৫ শতাংশ বেড়ে গেছে। বর্তমানে প্রতি ব্যারেল অপরিশোধিত তেল ১০৬ ডলারে বিক্রি হচ্ছে। বাজার বিশ্লেষকদের মতে, ট্রাম্পের বক্তব্যে এমন কোনো সুনির্দিষ্ট আশ্বাস ছিল না যা কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে চলমান অচলাবস্থা নিরসন করতে পারে। এটিই বিশ্ববিজারে তেলের দাম বাড়ার একটি বড় কারণ হতে পারে।

বিশ্বের মোট জ্বালানি তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ পারস্য উপসাগরের সংকীর্ণ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন হয়। বর্তমানে ইরান এই জলপথটি কার্যত অবরুদ্ধ করে রাখায় বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প তার ভাষণে স্পষ্ট করে দিয়েছেন, যেসব দেশের মধ্যপ্রাচ্যের তেলের প্রয়োজন রয়েছে, এই জলপথ সচল রাখার দায়িত্ব তাদেরই নিতে হবে।

ইরানের এই অবরোধের ফলে জ্বালানি তেলের দাম কেবল বাড়ছেই না, বরং তা চরম অস্থিতিশীল হয়ে উঠেছে। বর্তমান দাম ইরান যুদ্ধ শুরুর আগের তুলনায় অনেক বেশি এবং সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই উর্ধ্বগতি কমার কোনো লক্ষণ নেই।

আরও পড়ুনঃ  শেখ সেলিমের ১৩.৫৯ কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য, মামলা করবে দুদক
Tag :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ট্রাম্পের ভাষণের পর আরও বাড়ল তেলের দাম

Update Time : ১২:৩৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। ট্রাম্পের বক্তব্যে স্বস্তি ফেরার পরিবর্তে উদ্বেগ আরও বেড়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে তেলের দামে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষণের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক লাফে ৫ শতাংশ বেড়ে গেছে। বর্তমানে প্রতি ব্যারেল অপরিশোধিত তেল ১০৬ ডলারে বিক্রি হচ্ছে। বাজার বিশ্লেষকদের মতে, ট্রাম্পের বক্তব্যে এমন কোনো সুনির্দিষ্ট আশ্বাস ছিল না যা কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে চলমান অচলাবস্থা নিরসন করতে পারে। এটিই বিশ্ববিজারে তেলের দাম বাড়ার একটি বড় কারণ হতে পারে।

বিশ্বের মোট জ্বালানি তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ পারস্য উপসাগরের সংকীর্ণ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন হয়। বর্তমানে ইরান এই জলপথটি কার্যত অবরুদ্ধ করে রাখায় বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প তার ভাষণে স্পষ্ট করে দিয়েছেন, যেসব দেশের মধ্যপ্রাচ্যের তেলের প্রয়োজন রয়েছে, এই জলপথ সচল রাখার দায়িত্ব তাদেরই নিতে হবে।

ইরানের এই অবরোধের ফলে জ্বালানি তেলের দাম কেবল বাড়ছেই না, বরং তা চরম অস্থিতিশীল হয়ে উঠেছে। বর্তমান দাম ইরান যুদ্ধ শুরুর আগের তুলনায় অনেক বেশি এবং সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই উর্ধ্বগতি কমার কোনো লক্ষণ নেই।

আরও পড়ুনঃ  ভরিতে স্বর্ণের দাম বাড়লো ৫৪৮২ টাকা