Dhaka ০৬:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

পরীক্ষার্থীর সন্তানকে কোলে নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী

সাতক্ষীরা জেলা প্রশাসনের নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এসে কোলে থাকা ছোট শিশুকে নিয়ে বিপাকে পড়েছিলেন এক নারী পরীক্ষার্থী। পরীক্ষা শুরুর সময় ঘনিয়ে এলেও শিশুকে কার কাছে রাখবেন, তা নিয়ে তৈরি হয় দুশ্চিন্তা। ঠিক তখনই পরম মমতায় এগিয়ে আসেন দায়িত্বে থাকা এক নারী পুলিশ সদস্য। শুক্রবার সাতক্ষীরা সরকারি কলেজ কেন্দ্রে ঘটে এই ঘটনাটি।

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল শিল্পী নারী পরীক্ষার্থীর দুশ্চিন্তা বুঝতে পেরে বাড়িয়ে দেন সহায়তার হাত। তিনি পরম স্নেহে শিশুটিকে নিজের কোলে তুলে নেন এবং পুরো পরীক্ষার সময় ধরে তার দেখভাল করেন। পুলিশ সদস্যের আশ্রয়ে শিশুটি শান্ত থাকায় নিশ্চিন্তে পরীক্ষার হলে গিয়ে অংশ নেন ওই মা।

ঘটনাটি উপস্থিত অন্যান্য পরীক্ষার্থী ও দায়িত্বপ্রাপ্তদের নজরে এলে কনস্টেবল শিল্পীর এই মানবিক আচরণ প্রশংসা কুড়ায়। মুহূর্তেই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

উপস্থিত অনেকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষার গতানুগতিক দায়িত্বের বাইরে গিয়ে কনস্টেবল শিল্পী মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। একজন নারী যেন শুধু সন্তান সামলানোর কারণে জীবনে গুরুত্বপূর্ণ পরীক্ষা থেকে বঞ্চিত না হন, সেদিকে নজর দিয়ে তিনি প্রশংসনীয় কাজ করেছেন।

আরও পড়ুনঃ  সড়ক ও জনপথ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ RHD Job Circular 2026
Tag :
জনপ্রিয় পোস্ট

স্ত্রীর কিডনি দানে নতুন জীবন পেলেন স্বামী, ভালোবাসার কাছে হার মানল মৃত্যুর ভয়

পরীক্ষার্থীর সন্তানকে কোলে নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী

Update Time : ০১:০১:১৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

সাতক্ষীরা জেলা প্রশাসনের নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এসে কোলে থাকা ছোট শিশুকে নিয়ে বিপাকে পড়েছিলেন এক নারী পরীক্ষার্থী। পরীক্ষা শুরুর সময় ঘনিয়ে এলেও শিশুকে কার কাছে রাখবেন, তা নিয়ে তৈরি হয় দুশ্চিন্তা। ঠিক তখনই পরম মমতায় এগিয়ে আসেন দায়িত্বে থাকা এক নারী পুলিশ সদস্য। শুক্রবার সাতক্ষীরা সরকারি কলেজ কেন্দ্রে ঘটে এই ঘটনাটি।

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল শিল্পী নারী পরীক্ষার্থীর দুশ্চিন্তা বুঝতে পেরে বাড়িয়ে দেন সহায়তার হাত। তিনি পরম স্নেহে শিশুটিকে নিজের কোলে তুলে নেন এবং পুরো পরীক্ষার সময় ধরে তার দেখভাল করেন। পুলিশ সদস্যের আশ্রয়ে শিশুটি শান্ত থাকায় নিশ্চিন্তে পরীক্ষার হলে গিয়ে অংশ নেন ওই মা।

ঘটনাটি উপস্থিত অন্যান্য পরীক্ষার্থী ও দায়িত্বপ্রাপ্তদের নজরে এলে কনস্টেবল শিল্পীর এই মানবিক আচরণ প্রশংসা কুড়ায়। মুহূর্তেই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

উপস্থিত অনেকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষার গতানুগতিক দায়িত্বের বাইরে গিয়ে কনস্টেবল শিল্পী মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। একজন নারী যেন শুধু সন্তান সামলানোর কারণে জীবনে গুরুত্বপূর্ণ পরীক্ষা থেকে বঞ্চিত না হন, সেদিকে নজর দিয়ে তিনি প্রশংসনীয় কাজ করেছেন।

আরও পড়ুনঃ  দক্ষিণ কোরিয়া ও ফিলিপাইনে ভারী বৃষ্টিতে বন্যা-ভূমিধস, নিহত ২৪