Dhaka ০৭:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থীর মৃত্যু জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল সিলেটে সিএনজি অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ১ ৭০ বছরের অভাবের সংসার, ৬ বছর ধরে শয্যাশায়ী স্ত্রী—তবুও ছেড়ে যাননি সাজু মিয়া; শেষ বয়সে পাশে দাঁড়াল প্রশাসন যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডেড পিএইচডির সুযোগ পেলেন সিলেটের শাহ উসামা ক্ষণিকের পরিচয় থেকে যুবককে বিশ্বাস, অতঃপর যা হলো গৃহবধূর বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে: রিজভী প্রতিদিন অফিসে হাজিরা দিয়ে চলে যান কর্মকর্তার বাসায়, দুই নারী কর্মচারী সিলেটে হামে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১৯৩ গোয়াইনঘাটে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোয় পারাপার ১৪ হাজার মানুষের

প্রতিদিন অফিসে হাজিরা দিয়ে চলে যান কর্মকর্তার বাসায়, দুই নারী কর্মচারী

 শরীয়তপুরের নড়িয়া পৌরসভায় অফিস সহায়ক পদে কর্মরত দুই নারী কর্মচারীকে কর্মকর্তাদের ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, তাদের একজনকে নিয়মিত এবং অন্যজনকে মাঝে মাঝে কর্মকর্তার বাসায় পাঠানো হয়।

অভিযোগ রয়েছে, নড়িয়া পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকি দাসের বাসায় অফিস সহায়ক রিতা রানীকে নিয়মিত যেতে হয়। আরেক কর্মচারী নাসিমা বেগমকেও মাঝেমধ্যে সেখানে পাঠানো হয় বলে দাবি করা হয়েছে।

সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, রিতা রানী সকালে পৌরসভা কার্যালয়ে হাজিরা দেওয়ার পর প্রশাসকের বাসায় যান এবং কয়েক ঘণ্টা পর আবার অফিসে ফিরে আসেন। সেখানে তাকে শিশুর দেখাশোনাসহ বিভিন্ন কাজে সহযোগিতা করতে হয় বলে অভিযোগ রয়েছে।

এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, ব্যক্তিগত কাজে যেতে অনীহা প্রকাশ করলে চাকরি হারানোর ভয় দেখানো হয়। এতে দাপ্তরিক কাজের পাশাপাশি কর্মচারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলে দাবি তার।

তবে অভিযোগের বিষয়ে পৌরসভার নির্বাহী প্রকৌশলী খন্দকার ফিরোজ আহমেদ বলেন, প্রশাসক ছোট সন্তানকে নিয়ে একা থাকেন। বাসায় স্থায়ী গৃহকর্মী থাকলেও প্রয়োজনের সময় শিশুটির দেখাশোনার জন্য রিতা রানীকে ডাকা হয়। চাকরিচ্যুতির হুমকির অভিযোগ তিনি অস্বীকার করেন।

পৌর প্রশাসক লাকি দাসও স্বীকার করেছেন, প্রয়োজনের সময় রিতা রানীকে তাঁর বাসায় নেওয়া হয়েছে। তবে তিনি জানান, ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর হবে না।

এ বিষয়ে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খান বলেন, বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকেও দেখা যেতে পারে। তবে পৌরসভা উপজেলা প্রশাসনের অধীন নয়। তিনি সহকর্মী হিসেবে ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়ার কথা জানান।

অফিস সহায়ক পদে নিয়োজিত কর্মচারীদের দাপ্তরিক দায়িত্বের বাইরে ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগটি নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  ভিজিএফের কার্ড নিয়ে সংঘর্ষ বিএনপির ৫০ কর্মী আহত
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থীর মৃত্যু

প্রতিদিন অফিসে হাজিরা দিয়ে চলে যান কর্মকর্তার বাসায়, দুই নারী কর্মচারী

Update Time : ০৬:১০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

 শরীয়তপুরের নড়িয়া পৌরসভায় অফিস সহায়ক পদে কর্মরত দুই নারী কর্মচারীকে কর্মকর্তাদের ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, তাদের একজনকে নিয়মিত এবং অন্যজনকে মাঝে মাঝে কর্মকর্তার বাসায় পাঠানো হয়।

অভিযোগ রয়েছে, নড়িয়া পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকি দাসের বাসায় অফিস সহায়ক রিতা রানীকে নিয়মিত যেতে হয়। আরেক কর্মচারী নাসিমা বেগমকেও মাঝেমধ্যে সেখানে পাঠানো হয় বলে দাবি করা হয়েছে।

সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, রিতা রানী সকালে পৌরসভা কার্যালয়ে হাজিরা দেওয়ার পর প্রশাসকের বাসায় যান এবং কয়েক ঘণ্টা পর আবার অফিসে ফিরে আসেন। সেখানে তাকে শিশুর দেখাশোনাসহ বিভিন্ন কাজে সহযোগিতা করতে হয় বলে অভিযোগ রয়েছে।

এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, ব্যক্তিগত কাজে যেতে অনীহা প্রকাশ করলে চাকরি হারানোর ভয় দেখানো হয়। এতে দাপ্তরিক কাজের পাশাপাশি কর্মচারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলে দাবি তার।

তবে অভিযোগের বিষয়ে পৌরসভার নির্বাহী প্রকৌশলী খন্দকার ফিরোজ আহমেদ বলেন, প্রশাসক ছোট সন্তানকে নিয়ে একা থাকেন। বাসায় স্থায়ী গৃহকর্মী থাকলেও প্রয়োজনের সময় শিশুটির দেখাশোনার জন্য রিতা রানীকে ডাকা হয়। চাকরিচ্যুতির হুমকির অভিযোগ তিনি অস্বীকার করেন।

পৌর প্রশাসক লাকি দাসও স্বীকার করেছেন, প্রয়োজনের সময় রিতা রানীকে তাঁর বাসায় নেওয়া হয়েছে। তবে তিনি জানান, ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর হবে না।

এ বিষয়ে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খান বলেন, বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকেও দেখা যেতে পারে। তবে পৌরসভা উপজেলা প্রশাসনের অধীন নয়। তিনি সহকর্মী হিসেবে ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়ার কথা জানান।

অফিস সহায়ক পদে নিয়োজিত কর্মচারীদের দাপ্তরিক দায়িত্বের বাইরে ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগটি নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  আরও ১০ সংসদীয় স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা