Dhaka ০২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসি পরীক্ষার খাতা দেখছিলেন শিক্ষক, ৫৫০ খাতা জব্দ

সিলেটে একটি চায়ের দোকানে বসে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযান চালিয়ে তাঁর কাছ থেকে প্রায় ৫৫০টি উত্তরপত্র উদ্ধার করেছে সিলেট শিক্ষা বোর্ড।

শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন একটি চায়ের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্ত ইকবাল হোসেন সোহান নগরের উপশহর এলাকার একটি বেসরকারি কলেজের প্রভাষক বলে শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে।

বোর্ডের কর্মকর্তারা জানান, গোপন তথ্যের ভিত্তিতে পরীক্ষা নিয়ন্ত্রকের নেতৃত্বে পরিচালিত অভিযানে উত্তরপত্রগুলো জব্দ করা হয়। উদ্ধার হওয়া খাতাগুলোর মধ্যে আনুমানিক ১৫০টির মূল্যায়ন সম্পন্ন ছিল, আর বাকি প্রায় ৪০০টি তখনও মূল্যায়নের অপেক্ষায় ছিল।

শিক্ষা বোর্ডের দাবি, উত্তরপত্র মূল্যায়নের জন্য নির্ধারিত নিয়ম অনুসরণ না করে জনসমাগমপূর্ণ স্থানে খাতা মূল্যায়ন করা হয়েছে, যা পরীক্ষা পরিচালনার বিধির পরিপন্থী।

ঘটনার পর সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে। একই সঙ্গে তাঁর কর্মস্থল থেকেও কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করা হয়েছে।

তবে এ বিষয়ে অভিযুক্ত শিক্ষকের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও পড়ুনঃ  শাবনূরের যে বার্তার পর ডন গ্রেফতার, সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
Tag :
জনপ্রিয় পোস্ট

বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসি পরীক্ষার খাতা দেখছিলেন শিক্ষক, ৫৫০ খাতা জব্দ

Update Time : ০৬:২৬:০০ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬

সিলেটে একটি চায়ের দোকানে বসে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযান চালিয়ে তাঁর কাছ থেকে প্রায় ৫৫০টি উত্তরপত্র উদ্ধার করেছে সিলেট শিক্ষা বোর্ড।

শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন একটি চায়ের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্ত ইকবাল হোসেন সোহান নগরের উপশহর এলাকার একটি বেসরকারি কলেজের প্রভাষক বলে শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে।

বোর্ডের কর্মকর্তারা জানান, গোপন তথ্যের ভিত্তিতে পরীক্ষা নিয়ন্ত্রকের নেতৃত্বে পরিচালিত অভিযানে উত্তরপত্রগুলো জব্দ করা হয়। উদ্ধার হওয়া খাতাগুলোর মধ্যে আনুমানিক ১৫০টির মূল্যায়ন সম্পন্ন ছিল, আর বাকি প্রায় ৪০০টি তখনও মূল্যায়নের অপেক্ষায় ছিল।

শিক্ষা বোর্ডের দাবি, উত্তরপত্র মূল্যায়নের জন্য নির্ধারিত নিয়ম অনুসরণ না করে জনসমাগমপূর্ণ স্থানে খাতা মূল্যায়ন করা হয়েছে, যা পরীক্ষা পরিচালনার বিধির পরিপন্থী।

ঘটনার পর সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে। একই সঙ্গে তাঁর কর্মস্থল থেকেও কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করা হয়েছে।

তবে এ বিষয়ে অভিযুক্ত শিক্ষকের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও পড়ুনঃ  সাংবাদিক কবিরের ওপর হামলা: এখনো আটক হয়নি কোনো হামলাকারী