Dhaka ০৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যাদের হাতে উঠতে যাচ্ছে ছাত্রদলের নেতৃত্ব!

  • desk news
  • Update Time : ০৪:১৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ৭৫৪ Time View

যেকোনো মুহূর্তে ঘোষণা হতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি। এর অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতা।
সূত্র জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতের পর থেকে কমিটি নিয়ে একের পর আলোচনা হয়েছে। যাচাই বাছাইয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। সব কিছু ঠিক থাকলে আজ (১৪ আগস্ট) বিকালের পর যেকোনো সময় ঘোষণা হতে পারে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি।

ওই সূত্র জানায়, সিনিয়র কমিটি হলে সভাপতি পদে আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া ও সাধারণ সম্পাদক পদে আমানুল্লাহ আমানের নাম আলোচনার শক্ত অবস্থানে আছে। জুনিয়র কমিটি হলে সভাপতি আমানুল্লাহ আমান ও সাধারণ সম্পাদক পদে নাহিদুজ্জামান শিপন ভালো অবস্থানে রয়েছে।

এ ছাড়া ইজাজুল কবির রুয়েল, ডা. তৌহিদুর রহমান আউয়াল, খোরশেদ আলম সোহেল, মমিনুল ইসলাম জিসান, কাজী জিয়াউদ্দিন বাসেত, গণেশ চন্দ্র রায় সাহস এবং আবিদুল ইসলাম খানের নাম আলোচনার টেবিলে।

আরও পড়ুনঃ  পোনা অবমুক্তের মধ্য দিয়ে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর সফর শুরু
Tag :
জনপ্রিয় পোস্ট

যাদের হাতে উঠতে যাচ্ছে ছাত্রদলের নেতৃত্ব!

Update Time : ০৪:১৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬