Dhaka ০৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটের বাস দুর্ঘটনায় নিহত ৯ জনের মধ্যে বাউলশিল্পী পেহেলি ভৈরবী ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত ৯, আহত অর্ধশতাধিক তীব্র সমালোচনার মুখে সরছে কিনব্রিজের ‘আই লাভ সিলেট’ সাইনেজ জুমার দিনের ফজিলত ও রাসুল (সা.)-এর গুরুত্বপূর্ণ আমল সিলেটে নিম্নমানের পণ্য সরবরাহ: ‘দি চট্টগ্রাম ডোর অ্যান্ড ফার্নিচার’ সিলগালা সিলেট মহানগর বিএনপির সভাপতি হিসেবে আবারও দায়িত্ব পেলেন নাসিম হোসাইন সচিবালয় ঘেরাও করতে গিয়ে পুলিশের বাধার মুখে জামায়াতের আমির ও নাহিদ সিলেটে শিশু ফাহিমা হত্যা : প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুই সহোদর খালাস সমবায়ের ৪০০ কোটি টাকা আত্মসাতের:সাবেক জামায়াত নেতা কারাগারে প্রকাশ্যে আসেননি হাসিনা, অন্ধকারে দিলেন ভিডিও ভাষণ

সমবায়ের ৪০০ কোটি টাকা আত্মসাতের:সাবেক জামায়াত নেতা কারাগারে

জামালপুরের মাদারগঞ্জে আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দায়ের হওয়া একাধিক মামলায় গ্রেপ্তার হয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও সমিতির পরিচালক মো. আব্দুল ওয়াহেদ (৫৫)। আদালতে হাজির করার পর তাকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় বুধবার (৫ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেন।

র‍্যাব-১৪ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৪ আগস্ট) জামালপুর শহরের বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় আব্দুল ওয়াহেদকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মাদারগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হলে আদালতে সোপর্দ করা হয়। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির গ্রাহকেরা পরিচালনা পর্ষদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে মামলা করেন। ওই মামলাসহ আব্দুল ওয়াহেদের বিরুদ্ধে মোট আটটি মামলা রয়েছে এবং তিনি এসব মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।

তদন্ত-সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, সমিতিটির গ্রাহক সংখ্যা ১২ হাজার ৬৬১ জন। তাদের জমাকৃত আমানতের পরিমাণ প্রায় ৩৯১ কোটি ৫৭ লাখ ৬৫ হাজার ৩৭৬ টাকা। এই অর্থ কেলেঙ্কারির অভিযোগ সামনে আসার পর ২০২৫ সালে আব্দুল ওয়াহেদকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জামালপুর র‍্যাব-১৪, সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ বলেন, অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশিস রায় জানান, র‍্যাবের কাছ থেকে হস্তান্তরের পর আসামিকে আদালতে পাঠানো হয় এবং আদালতের আদেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দায়ের হওয়া মামলাগুলোর বিচারিক কার্যক্রম চলমান রয়েছে। অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত রায় এখনো ঘোষণা হয়নি।

আরও পড়ুনঃ  পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা! শ্বশুরের বিরুদ্ধে মামলা
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটের বাস দুর্ঘটনায় নিহত ৯ জনের মধ্যে বাউলশিল্পী পেহেলি ভৈরবী

সমবায়ের ৪০০ কোটি টাকা আত্মসাতের:সাবেক জামায়াত নেতা কারাগারে

Update Time : ০৭:৫১:২১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬

জামালপুরের মাদারগঞ্জে আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দায়ের হওয়া একাধিক মামলায় গ্রেপ্তার হয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও সমিতির পরিচালক মো. আব্দুল ওয়াহেদ (৫৫)। আদালতে হাজির করার পর তাকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় বুধবার (৫ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেন।

র‍্যাব-১৪ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৪ আগস্ট) জামালপুর শহরের বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় আব্দুল ওয়াহেদকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মাদারগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হলে আদালতে সোপর্দ করা হয়। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির গ্রাহকেরা পরিচালনা পর্ষদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে মামলা করেন। ওই মামলাসহ আব্দুল ওয়াহেদের বিরুদ্ধে মোট আটটি মামলা রয়েছে এবং তিনি এসব মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।

তদন্ত-সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, সমিতিটির গ্রাহক সংখ্যা ১২ হাজার ৬৬১ জন। তাদের জমাকৃত আমানতের পরিমাণ প্রায় ৩৯১ কোটি ৫৭ লাখ ৬৫ হাজার ৩৭৬ টাকা। এই অর্থ কেলেঙ্কারির অভিযোগ সামনে আসার পর ২০২৫ সালে আব্দুল ওয়াহেদকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জামালপুর র‍্যাব-১৪, সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ বলেন, অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশিস রায় জানান, র‍্যাবের কাছ থেকে হস্তান্তরের পর আসামিকে আদালতে পাঠানো হয় এবং আদালতের আদেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দায়ের হওয়া মামলাগুলোর বিচারিক কার্যক্রম চলমান রয়েছে। অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত রায় এখনো ঘোষণা হয়নি।

আরও পড়ুনঃ  প্রবাসীর স্ত্রীর ঘরে অন্তরঙ্গ অবস্থায় জামায়াতকর্মী আটক