Dhaka ০১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস, হতে পারে অতি ভারী বৃষ্টি একাদশে ভর্তি: সিলেটে প্রথম ধাপে আসন পেয়েছে ৪৭,৮৮১ শিক্ষার্থী কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করে চুল কাটার ভিডিও ভাইরাল, পুলিশের দাবি ‘ফানি ভিডিও’ প্রতিবন্ধকতাও থামাতে পারেনি প্রতিবন্ধী ফয়েজকে পুকুরে গোসল করতে গিয়ে আরও এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু সিলেটে নয় মাসে পানিতে ডুবে শাবিপ্রবির ৩ শিক্ষার্থীর মৃত্যু শিশু রায়হানের পা কাটা নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য বিদ্যুতের খুঁটিতে ধীরগতিতে চলছে মহাসড়কের কাজ, ভোগান্তিতে জনতা রবিউলের ‘বাবা’ ৯৩ জন! বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর অভিনব প্রতারণার কৌশল ঘুমন্ত শাশুড়িকে কো.পালেন নববধূ, দায় গেল ‘জিনের ঘাড়ে’

সিলেটে তিন বছর পর বাণিজ্য মেলা, শুরু ১০ অক্টোবর

 দীর্ঘ প্রায় তিন বছর পর সিলেটে আবারও বসতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামী ১০ অক্টোবর নগরের শাহী ঈদগাহ মাঠে শুরু হবে মাসব্যাপী ‘সৃজনশীল পণ্য প্রদর্শনী, শিল্প-পণ্য ও বাণিজ্য মেলা ২০২৬’।

মেলায় সিলেটের নারী উদ্যোক্তাদের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তা ও ব্যবসায়ীরা অংশ নেবেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, মেলায় প্রায় ১৫০টি স্টল থাকবে।

এসব স্টলে দেশীয় পোশাক, হস্তশিল্প, গৃহস্থালি সামগ্রী, ইলেকট্রনিকস, প্রসাধনী, খাদ্যপণ্যসহ বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রি করা হবে।

আয়োজক সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় উদ্যোক্তাদের পণ্য সাধারণ ক্রেতাদের কাছে তুলে ধরা এবং নতুন বাজার তৈরির সুযোগ সৃষ্টি করাই মেলার অন্যতম লক্ষ্য। বিশেষ করে নারী উদ্যোক্তারা মেলার মাধ্যমে সরাসরি ক্রেতাদের সঙ্গে যোগাযোগ ও ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবেন।

মেলা আয়োজনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়েছে বলে আয়োজকেরা জানিয়েছেন। পাশাপাশি মেলা চলাকালে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের নিরাপত্তা ব্যবস্থাও থাকবে।

ইতোমধ্যে মেলার মাঠ প্রস্তুত, সাজসজ্জা, প্রবেশদ্বার ও অন্যান্য অবকাঠামো তৈরির কাজ শুরু হয়েছে। মাসব্যাপী এই আয়োজনে পণ্য প্রদর্শন ও বিক্রির পাশাপাশি দর্শনার্থীদের জন্য বিনোদনমূলক ও সাংস্কৃতিক কর্মসূচিরও আয়োজন থাকবে।

আয়োজকদের আশা, এই মেলার মাধ্যমে সিলেটের স্থানীয় উদ্যোক্তা ও ব্যবসায়ীরা তাঁদের পণ্যের প্রচার এবং বাজার সম্প্রসারণের সুযোগ পাবেন। একই সঙ্গে মেলাটি স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসারেও ইতিবাচক ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  সাত মাসে দেশে ২ হাজার ৭৬ খুন, বাড়ছে আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস, হতে পারে অতি ভারী বৃষ্টি

সিলেটে তিন বছর পর বাণিজ্য মেলা, শুরু ১০ অক্টোবর

Update Time : ১০:৩৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

 দীর্ঘ প্রায় তিন বছর পর সিলেটে আবারও বসতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামী ১০ অক্টোবর নগরের শাহী ঈদগাহ মাঠে শুরু হবে মাসব্যাপী ‘সৃজনশীল পণ্য প্রদর্শনী, শিল্প-পণ্য ও বাণিজ্য মেলা ২০২৬’।

মেলায় সিলেটের নারী উদ্যোক্তাদের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তা ও ব্যবসায়ীরা অংশ নেবেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, মেলায় প্রায় ১৫০টি স্টল থাকবে।

এসব স্টলে দেশীয় পোশাক, হস্তশিল্প, গৃহস্থালি সামগ্রী, ইলেকট্রনিকস, প্রসাধনী, খাদ্যপণ্যসহ বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রি করা হবে।

আয়োজক সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় উদ্যোক্তাদের পণ্য সাধারণ ক্রেতাদের কাছে তুলে ধরা এবং নতুন বাজার তৈরির সুযোগ সৃষ্টি করাই মেলার অন্যতম লক্ষ্য। বিশেষ করে নারী উদ্যোক্তারা মেলার মাধ্যমে সরাসরি ক্রেতাদের সঙ্গে যোগাযোগ ও ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবেন।

মেলা আয়োজনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়েছে বলে আয়োজকেরা জানিয়েছেন। পাশাপাশি মেলা চলাকালে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের নিরাপত্তা ব্যবস্থাও থাকবে।

ইতোমধ্যে মেলার মাঠ প্রস্তুত, সাজসজ্জা, প্রবেশদ্বার ও অন্যান্য অবকাঠামো তৈরির কাজ শুরু হয়েছে। মাসব্যাপী এই আয়োজনে পণ্য প্রদর্শন ও বিক্রির পাশাপাশি দর্শনার্থীদের জন্য বিনোদনমূলক ও সাংস্কৃতিক কর্মসূচিরও আয়োজন থাকবে।

আয়োজকদের আশা, এই মেলার মাধ্যমে সিলেটের স্থানীয় উদ্যোক্তা ও ব্যবসায়ীরা তাঁদের পণ্যের প্রচার এবং বাজার সম্প্রসারণের সুযোগ পাবেন। একই সঙ্গে মেলাটি স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসারেও ইতিবাচক ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জন সিলেট মহানগর বিএনপির