Dhaka ১০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে ‘প্রেমিকের’ বাইকে উধাও ভারতীয় তরুণী, অতঃপর… লাইনচ্যুত হওয়া ট্রেনের উদ্ধার কার্যক্রম চলছে, তদন্ত কমিটি গঠন ১৩ বছর পর ধরা পড়লেন ছদ্মবেশে থাকা চঞ্চল সৈকতে গোসলে নেমে মাদরাসাছাত্রের মৃত্যু, উদ্ধার ১৫ তুলসীগঙ্গা নদী থেকে বহুমূল্য কষ্টিপাথরের মূর্তি উদ্ধার বিষ হাতে হৃদয়ের বাড়িতে কিশোরী, বলছে ‘বিয়ে করতেই হবে’ ১০ বছর বয়সেই কুরআনের হাফেজ আশ্রাফ তাহসিফের মৃত্যুর আগে সিসিটিভি ফুটেজে দেখা মিলল যে দৃশ্য ‘ভালোবাসা যত বড় হয়, জীবনটা তত নয়’, দেড় দশক ধরে স্ত্রীর কবর পরিষ্কার করছেন আইনজীবী সিলেটে রায়হান হত্যা: এসআই আকবরের মৃত্যুদন্ড, দুজনের যাবজ্জীবন, ৩ জনের ৭ বছরের জেল

সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে ২৩ আসামি গ্রেপ্তার, ১৪১ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। মহানগরীর বিভিন্ন এলাকায় টানা ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মহানগরীর বিভিন্ন থানা ও গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা, পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার এবং নগরীর সার্বিক নিরাপত্তা জোরদার করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে এসএমপি।

এসএমপি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে গ্রেপ্তার হওয়া ২৩ জনের মধ্যে নিয়মিত মামলার আসামি, আদালতের পরোয়ানাভুক্ত আসামি এবং মেট্রো অধ্যাদেশ অনুযায়ী গ্রেপ্তার হওয়া ব্যক্তি রয়েছেন। বিভিন্ন মামলায় জড়িত ও আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নগরীর বিভিন্ন এলাকায় অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে নিয়মিত টহল, অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন মামলায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা আসামি এবং আদালতের পরোয়ানাভুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় এসব গ্রেপ্তার করা হয়।

এদিকে, নগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে এসএমপির ট্রাফিক বিভাগও পৃথক অভিযান পরিচালনা করেছে। অভিযানে ট্রাফিক আইন অমান্য করায় মোট ১৪১টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর মধ্যে ৭৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন অনিয়মের কারণে ৬৮টি যানবাহন আটক করা হয়েছে। সড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখা, ট্রাফিক আইন মেনে চলা নিশ্চিত করা এবং নগরবাসীর চলাচল নিরাপদ করতে ট্রাফিক পুলিশের এ অভিযান পরিচালনা করা হয়।

এসএমপি জানিয়েছে, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। অপরাধ সংঘটনের সঙ্গে জড়িত ব্যক্তি কিংবা আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। পাশাপাশি নগরীর বিভিন্ন সড়কে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধেও নিয়মিত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  সিলেটে ফিজা কারখানায় আ.গুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে নগরবাসীকে আইন মেনে চলার পাশাপাশি যেকোনো অপরাধ, সন্দেহজনক কর্মকাণ্ড কিংবা জননিরাপত্তার জন্য হুমকি হতে পারে—এমন কোনো ঘটনা নজরে এলে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

সিলেট মহানগরীকে আরও নিরাপদ ও বাসযোগ্য করে তুলতে অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে এসএমপির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে ‘প্রেমিকের’ বাইকে উধাও ভারতীয় তরুণী, অতঃপর…

সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে ২৩ আসামি গ্রেপ্তার, ১৪১ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

Update Time : ০২:৩৯:২৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। মহানগরীর বিভিন্ন এলাকায় টানা ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মহানগরীর বিভিন্ন থানা ও গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা, পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার এবং নগরীর সার্বিক নিরাপত্তা জোরদার করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে এসএমপি।

এসএমপি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে গ্রেপ্তার হওয়া ২৩ জনের মধ্যে নিয়মিত মামলার আসামি, আদালতের পরোয়ানাভুক্ত আসামি এবং মেট্রো অধ্যাদেশ অনুযায়ী গ্রেপ্তার হওয়া ব্যক্তি রয়েছেন। বিভিন্ন মামলায় জড়িত ও আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নগরীর বিভিন্ন এলাকায় অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে নিয়মিত টহল, অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন মামলায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা আসামি এবং আদালতের পরোয়ানাভুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় এসব গ্রেপ্তার করা হয়।

এদিকে, নগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে এসএমপির ট্রাফিক বিভাগও পৃথক অভিযান পরিচালনা করেছে। অভিযানে ট্রাফিক আইন অমান্য করায় মোট ১৪১টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর মধ্যে ৭৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন অনিয়মের কারণে ৬৮টি যানবাহন আটক করা হয়েছে। সড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখা, ট্রাফিক আইন মেনে চলা নিশ্চিত করা এবং নগরবাসীর চলাচল নিরাপদ করতে ট্রাফিক পুলিশের এ অভিযান পরিচালনা করা হয়।

এসএমপি জানিয়েছে, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। অপরাধ সংঘটনের সঙ্গে জড়িত ব্যক্তি কিংবা আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। পাশাপাশি নগরীর বিভিন্ন সড়কে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধেও নিয়মিত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ করে ‘বড় মাশুল’ দিলেন ওসি