Dhaka ০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শীতলক্ষ্যা নদী থেকে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার অভিনয়ের গণ্ডি পেরিয়ে এবার সঙ্গীতাঙ্গনে পা রাখলেন হানিয়া বাউল সম্রাট শাহ আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ধ র্ষ ণের পর ভিডিও ছড়িয়ে দেয় চা দোকানি, অতঃপর… সকালে হাঁটতে বেরিয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর ‘মহিলাদের আমার ভাল্লাগে না’—প্রতি রাতে ১/২ জন ছাত্রকে হুজুরের রুমে নিতেন পত্রিকা অফিস থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার সিলেটে পুলিশ কর্মকর্তা পরিচয়ে ব্ল্যাকমেল, এআই দিয়ে নারীর ছবি বিকৃত করে ছড়ানোর অভিযোগ সাগর-রুনি হত্যা: সাড়ে ১৩ বছর কারাগারে সিলেটের এনাম, মেলেনি সম্পৃক্ততার প্রমাণ সরকারি প্রতিষ্ঠানের পর ক্রীড়া সংস্থায় সাবেক ছাত্রদল নেতাদের জায়গা

হচ্ছে না বিপিএল, বিকল্প টুর্নামেন্টের পরিকল্পনা বিসিবির

  • desk news
  • Update Time : ০৩:২৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ৫১৮ Time View

এ বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিপিএল না হওয়ায় ক্রিকেটারদের সম্ভাব্য ক্ষতি পুষিয়ে দিতে বিকল্প একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে বোর্ড। এ বিষয়ে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর সঙ্গে বিসিবির ইতিবাচক আলোচনা হয়েছে।

আগের কয়েকটি বিপিএল আসরের অব্যবস্থাপনা, বিসিবির আর্থিক ক্ষতি এবং টুর্নামেন্ট ঘিরে নানা বিতর্ক ও সমালোচনার কারণে এবার বিপিএল আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। দায়সারা কোনো আয়োজন করতে চান না বলে জানিয়েছেন বোর্ড সভাপতি তামিম ইকবাল।

তবে বিপিএল না হলে জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটের অনেক ক্রিকেটার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সঙ্গে আলোচনায় বসেন বিসিবি সভাপতি ও পরিচালকরা।

মঙ্গলবার দুপুরে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই পক্ষই নিজেদের প্রস্তাব তুলে ধরে। বৈঠকে মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ ও নাসির হোসেনসহ ১৬ জন ক্রিকেটার উপস্থিত ছিলেন। বিদেশে থাকা আরও ছয় ক্রিকেটার জুমের মাধ্যমে আলোচনায় যুক্ত হন।প্রায় দেড় ঘণ্টার বৈঠকে বিসিবির পক্ষ থেকে ক্রিকেটারদের জন্য বিকল্প টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দেওয়া হয়। কোয়াবের সদস্যরা প্রাথমিকভাবে এ প্রস্তাবে সম্মতি জানিয়েছেন। তবে বিকল্প টুর্নামেন্টের কাঠামো, সময়সূচি ও অন্যান্য বিষয় নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।এ বিষয়ে আগামী ১ সেপ্টেম্বর আবারও বৈঠকে বসবে বিসিবি ও কোয়াব। ওই বৈঠকেই বিকল্প টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা ও পরবর্তী সিদ্ধান্ত হতে পারে।

আরও পড়ুনঃ  খালেদা জিয়ার সাজে চমক, সামাজিক মাধ্যমে প্রশংসার ঝড়—কে এই অভিনেত্রী?
Tag :
জনপ্রিয় পোস্ট

শীতলক্ষ্যা নদী থেকে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার

হচ্ছে না বিপিএল, বিকল্প টুর্নামেন্টের পরিকল্পনা বিসিবির

Update Time : ০৩:২৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

এ বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিপিএল না হওয়ায় ক্রিকেটারদের সম্ভাব্য ক্ষতি পুষিয়ে দিতে বিকল্প একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে বোর্ড। এ বিষয়ে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর সঙ্গে বিসিবির ইতিবাচক আলোচনা হয়েছে।

আগের কয়েকটি বিপিএল আসরের অব্যবস্থাপনা, বিসিবির আর্থিক ক্ষতি এবং টুর্নামেন্ট ঘিরে নানা বিতর্ক ও সমালোচনার কারণে এবার বিপিএল আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। দায়সারা কোনো আয়োজন করতে চান না বলে জানিয়েছেন বোর্ড সভাপতি তামিম ইকবাল।

তবে বিপিএল না হলে জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটের অনেক ক্রিকেটার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সঙ্গে আলোচনায় বসেন বিসিবি সভাপতি ও পরিচালকরা।

মঙ্গলবার দুপুরে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই পক্ষই নিজেদের প্রস্তাব তুলে ধরে। বৈঠকে মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ ও নাসির হোসেনসহ ১৬ জন ক্রিকেটার উপস্থিত ছিলেন। বিদেশে থাকা আরও ছয় ক্রিকেটার জুমের মাধ্যমে আলোচনায় যুক্ত হন।প্রায় দেড় ঘণ্টার বৈঠকে বিসিবির পক্ষ থেকে ক্রিকেটারদের জন্য বিকল্প টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দেওয়া হয়। কোয়াবের সদস্যরা প্রাথমিকভাবে এ প্রস্তাবে সম্মতি জানিয়েছেন। তবে বিকল্প টুর্নামেন্টের কাঠামো, সময়সূচি ও অন্যান্য বিষয় নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।এ বিষয়ে আগামী ১ সেপ্টেম্বর আবারও বৈঠকে বসবে বিসিবি ও কোয়াব। ওই বৈঠকেই বিকল্প টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা ও পরবর্তী সিদ্ধান্ত হতে পারে।

আরও পড়ুনঃ  সিলেটে পুলিশ কর্মকর্তা পরিচয়ে ব্ল্যাকমেল, এআই দিয়ে নারীর ছবি বিকৃত করে ছড়ানোর অভিযোগ