Dhaka ০৭:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খেজুরের বিচি, কামড়ানো শসা ও পোড়ানো চুড়ির সূত্রে শিক্ষক পরিবারের চার হত্যার রহস্য উদঘাটন এনসিপির জরুরি সংবাদ সম্মেলন সোমবার যুদ্ধের মধ্যেই জ্বালানি নিয়ে বড় সুখবর দিল ইরান মাদ্রাসাছাত্রীকে ধ র্ষ ণের দায়ে দুজনের যাবজ্জীবন ইসলামি বক্তা মিসবাহের ‘১০ নম্বর স্ত্রী’ হতে চান কনটেন্ট ক্রিয়েটর মীম সিলেটে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় ৭৩ আসামি গ্রেপ্তার রাষ্ট্রপতির একান্ত সচিব হলেন আবু আউয়াল সিলেটের মেয়ে রুবাইয়ার  ৭৩ লাখ ফুল ফান্ডেড স্কলারশিপ অর্জন শাহজালাল বিমানবন্দরে ৩ কেজি কুশসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার এয়ার হোস্টেস থেকে পুলিশ কর্মকর্তা, এবার কোটি টাকার জমি কেলেঙ্কারির অভিযোগে বরখাস্ত

বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্টে  যুবকের মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন আহমেদ আনাস বাপ্পি (২২) নামে এক নববিবাহিত যুবক। শুক্রবার বৌভাতের আয়োজন চলার কথা থাকলেও তার আগেই আনন্দের বাড়িতে নেমে আসে শোকের ছায়া।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছের দিয়াড় স্কুলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আনাস ওই এলাকার ইউসুফ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে ফিলিপনগর ইউনিয়নের বাহেরমাদি আলীনগর এলাকার সাইফুল ইসলামের মেয়ে সাইরা খাতুনের সঙ্গে আনাসের বিয়ে হয়। বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে নববধূকে আনাসের বাড়িতে নিয়ে আসা হয়। পরদিন শুক্রবার নববধূকে ঘিরে বৌভাতের আয়োজনও করা হয়েছিল।

এরই মধ্যে রাতে বিদ্যুৎস্পৃষ্ট হন আনাস। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনাসের আকস্মিক মৃত্যুতে বিয়ের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়। স্বামীকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন ১৮ বছর বয়সী নববধূ সাইরা খাতুন। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

নিহতের বাবা ইউসুফ আলী জানান, ছেলেকে নিয়ে পরিবারের সবাই আনন্দে ছিলেন। নববধূকে ঘরে আনার পর শুক্রবার আত্মীয়-স্বজনদের নিয়ে বৌভাতের আয়োজন করার প্রস্তুতি চলছিল। কিন্তু সেই আয়োজন আর করা হলো না।

হোগলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য মিলন হোসেন জানান, বৌভাতের প্রস্তুতি চলছিল বাড়িতে। এর মধ্যেই এমন মর্মান্তিক দুর্ঘটনায় পরিবারটি বড় ধরনের শোকের মধ্যে পড়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  ইকরা তালাক চেয়েছিল: জাহের আলভী 
Tag :
জনপ্রিয় পোস্ট

খেজুরের বিচি, কামড়ানো শসা ও পোড়ানো চুড়ির সূত্রে শিক্ষক পরিবারের চার হত্যার রহস্য উদঘাটন

বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্টে  যুবকের মৃত্যু

Update Time : ১২:০৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন আহমেদ আনাস বাপ্পি (২২) নামে এক নববিবাহিত যুবক। শুক্রবার বৌভাতের আয়োজন চলার কথা থাকলেও তার আগেই আনন্দের বাড়িতে নেমে আসে শোকের ছায়া।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছের দিয়াড় স্কুলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আনাস ওই এলাকার ইউসুফ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে ফিলিপনগর ইউনিয়নের বাহেরমাদি আলীনগর এলাকার সাইফুল ইসলামের মেয়ে সাইরা খাতুনের সঙ্গে আনাসের বিয়ে হয়। বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে নববধূকে আনাসের বাড়িতে নিয়ে আসা হয়। পরদিন শুক্রবার নববধূকে ঘিরে বৌভাতের আয়োজনও করা হয়েছিল।

এরই মধ্যে রাতে বিদ্যুৎস্পৃষ্ট হন আনাস। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনাসের আকস্মিক মৃত্যুতে বিয়ের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়। স্বামীকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন ১৮ বছর বয়সী নববধূ সাইরা খাতুন। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

নিহতের বাবা ইউসুফ আলী জানান, ছেলেকে নিয়ে পরিবারের সবাই আনন্দে ছিলেন। নববধূকে ঘরে আনার পর শুক্রবার আত্মীয়-স্বজনদের নিয়ে বৌভাতের আয়োজন করার প্রস্তুতি চলছিল। কিন্তু সেই আয়োজন আর করা হলো না।

হোগলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য মিলন হোসেন জানান, বৌভাতের প্রস্তুতি চলছিল বাড়িতে। এর মধ্যেই এমন মর্মান্তিক দুর্ঘটনায় পরিবারটি বড় ধরনের শোকের মধ্যে পড়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  ১৩ দিন পর ভারত থেকে দেশে ফিরল মানসিক প্রতিবন্ধী যুবক