Dhaka ০৮:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খেজুরের বিচি, কামড়ানো শসা ও পোড়ানো চুড়ির সূত্রে শিক্ষক পরিবারের চার হত্যার রহস্য উদঘাটন এনসিপির জরুরি সংবাদ সম্মেলন সোমবার যুদ্ধের মধ্যেই জ্বালানি নিয়ে বড় সুখবর দিল ইরান মাদ্রাসাছাত্রীকে ধ র্ষ ণের দায়ে দুজনের যাবজ্জীবন ইসলামি বক্তা মিসবাহের ‘১০ নম্বর স্ত্রী’ হতে চান কনটেন্ট ক্রিয়েটর মীম সিলেটে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় ৭৩ আসামি গ্রেপ্তার রাষ্ট্রপতির একান্ত সচিব হলেন আবু আউয়াল সিলেটের মেয়ে রুবাইয়ার  ৭৩ লাখ ফুল ফান্ডেড স্কলারশিপ অর্জন শাহজালাল বিমানবন্দরে ৩ কেজি কুশসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার এয়ার হোস্টেস থেকে পুলিশ কর্মকর্তা, এবার কোটি টাকার জমি কেলেঙ্কারির অভিযোগে বরখাস্ত

হেয়ার রোডের বাসভবন ছেড়ে বঙ্গভবনে মির্জা ফখরুল

  • desk news
  • Update Time : ০৩:৫৯:০০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ৫২৯ Time View

হেয়ার রোডের সরকারি বাসভবন ছেড়ে বঙ্গভবনে উঠেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৩ আগস্ট) সকালে সহধর্মিনী রাহাত আরা বেগম ও পরিবারের সদস্যদের নিয়ে তিনি বঙ্গভবনে পৌঁছান।

বেলা সাড়ে ১০টার দিকে রাষ্ট্রপতির গাড়িবহর বঙ্গভবনে প্রবেশ করে। এ সময় প্রধান ফটক-২ থেকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সুসজ্জিত অশ্বারোহী দল তাঁকে স্বাগত জানায়। পরে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হয়। তিনি আনুষ্ঠানিকভাবে গার্ড পরিদর্শন করেন।

বঙ্গভবনের অক্টাগনে রাষ্ট্রপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জন বিভাগের সচিব এজেএম সালাহউদ্দিন নাগরী, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম।

আনুষ্ঠানিকতা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর কার্যালয়ে যান। সেখানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং রাষ্ট্রপতির কার্যালয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন।

এর আগে গত শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ নেওয়ার পর দুই দিন তিনি হেয়ার রোডের ৩৫ নম্বর সরকারি বাসভবনে অবস্থান করেন।

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর তাঁর ছেড়ে দেওয়া মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে।

বঙ্গভবনে ওঠার মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের আনুষ্ঠানিক দাপ্তরিক কার্যক্রমের নতুন পর্ব শুরু হলো।

আরও পড়ুনঃ  আজ ঐতিহাসিক ৭ মার্চ।
Tag :
জনপ্রিয় পোস্ট

খেজুরের বিচি, কামড়ানো শসা ও পোড়ানো চুড়ির সূত্রে শিক্ষক পরিবারের চার হত্যার রহস্য উদঘাটন

হেয়ার রোডের বাসভবন ছেড়ে বঙ্গভবনে মির্জা ফখরুল

Update Time : ০৩:৫৯:০০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬