Dhaka ০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

পুলিশের ধাওয়া খেয়ে পুকুরে মাইক্রোবাস, ভেসে উঠলো ৯ বস্তা গাঁজা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের ধাওয়া খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে একটি মাইক্রোবাস। পরে ক্রেন দিয়ে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়। এ সময় পুকুর থেকে ভাসমান অবস্থায় ৯ বস্তা ভারতীয় গাঁজাও উদ্ধার করেছে পুলিশ। তবে গাড়িতে থাকা চালক ও পাচারকারীরা সাঁতরে পালিয়ে যায়।

ভোররাতে উপজেলার বিনাউটি ইউনিয়নের খিদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে সৈয়দাবাদ-নয়নপুর সড়কে অভিযান চালায় কসবা থানা পুলিশ। এসআই শামিমের নেতৃত্বে পরিচালিত অভিযানের সময় কালো রঙের একটি মাইক্রোবাস পুলিশের নজরে পড়ে। সন্দেহ হওয়ায় গাড়িটিকে থামার সংকেত দেওয়া হয়।

তবে পুলিশের সংকেত উপেক্ষা করে মাইক্রোবাসটির চালক দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ গাড়িটিকে ধাওয়া করে। একপর্যায়ে মাইক্রোবাসটি কসবা-সৈয়দাবাদ সড়ক থেকে আন্দিরপাড়-মনকাশাইর সড়কে ঢুকে পড়ে।খিদিরপুর এলাকা অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে গাড়িতে থাকা চালক ও পাচারকারীরা সাঁতরে পালিয়ে যায়।

পুকুরে পড়ার পর মাইক্রোবাস থেকে গাঁজার প্যাকেট বের হয়ে পানিতে ভেসে উঠতে থাকে। পরে ক্রেনের সাহায্যে মাইক্রোবাসটি পুকুর থেকে তোলা হয়। এ সময় পানিতে ভাসমান অবস্থায় থাকা ৯ বস্তা ভারতীয় গাঁজা উদ্ধার করে পুলিশ।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, গাঁজা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালায়। মাইক্রোবাসটিকে থামার সংকেত দেওয়া হলেও চালক পুলিশের বাধা অমান্য করে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করলে খিদিরপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পুকুরে পড়ে যায়।

ওসি আরও বলেন, ক্রেনের সাহায্যে মাইক্রোবাসটি উদ্ধার করার সময় গাড়িতে থাকা ৯ বস্তা গাঁজাও উদ্ধার করা হয়েছে। পালিয়ে যাওয়া চালক ও পাচারকারীদের আটকের চেষ্টা চলছে।

আরও পড়ুনঃ  শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার
Tag :
জনপ্রিয় পোস্ট

স্ত্রীর কিডনি দানে নতুন জীবন পেলেন স্বামী, ভালোবাসার কাছে হার মানল মৃত্যুর ভয়

পুলিশের ধাওয়া খেয়ে পুকুরে মাইক্রোবাস, ভেসে উঠলো ৯ বস্তা গাঁজা

Update Time : ০২:৫৭:৪০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের ধাওয়া খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে একটি মাইক্রোবাস। পরে ক্রেন দিয়ে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়। এ সময় পুকুর থেকে ভাসমান অবস্থায় ৯ বস্তা ভারতীয় গাঁজাও উদ্ধার করেছে পুলিশ। তবে গাড়িতে থাকা চালক ও পাচারকারীরা সাঁতরে পালিয়ে যায়।

ভোররাতে উপজেলার বিনাউটি ইউনিয়নের খিদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে সৈয়দাবাদ-নয়নপুর সড়কে অভিযান চালায় কসবা থানা পুলিশ। এসআই শামিমের নেতৃত্বে পরিচালিত অভিযানের সময় কালো রঙের একটি মাইক্রোবাস পুলিশের নজরে পড়ে। সন্দেহ হওয়ায় গাড়িটিকে থামার সংকেত দেওয়া হয়।

তবে পুলিশের সংকেত উপেক্ষা করে মাইক্রোবাসটির চালক দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ গাড়িটিকে ধাওয়া করে। একপর্যায়ে মাইক্রোবাসটি কসবা-সৈয়দাবাদ সড়ক থেকে আন্দিরপাড়-মনকাশাইর সড়কে ঢুকে পড়ে।খিদিরপুর এলাকা অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে গাড়িতে থাকা চালক ও পাচারকারীরা সাঁতরে পালিয়ে যায়।

পুকুরে পড়ার পর মাইক্রোবাস থেকে গাঁজার প্যাকেট বের হয়ে পানিতে ভেসে উঠতে থাকে। পরে ক্রেনের সাহায্যে মাইক্রোবাসটি পুকুর থেকে তোলা হয়। এ সময় পানিতে ভাসমান অবস্থায় থাকা ৯ বস্তা ভারতীয় গাঁজা উদ্ধার করে পুলিশ।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, গাঁজা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালায়। মাইক্রোবাসটিকে থামার সংকেত দেওয়া হলেও চালক পুলিশের বাধা অমান্য করে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করলে খিদিরপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পুকুরে পড়ে যায়।

ওসি আরও বলেন, ক্রেনের সাহায্যে মাইক্রোবাসটি উদ্ধার করার সময় গাড়িতে থাকা ৯ বস্তা গাঁজাও উদ্ধার করা হয়েছে। পালিয়ে যাওয়া চালক ও পাচারকারীদের আটকের চেষ্টা চলছে।

আরও পড়ুনঃ  জৈন্তাপুরে লরি থেকে এস্কেভেটর পড়ে চালকের মৃত্যু