Dhaka ০৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অন্তঃসত্ত্বা স্ত্রী ও ৩ বছরের মেয়েসহ জনপ্রিয় সংগীতশিল্পীকে নৃ শংসভাবে হ ত্যা

  • desk news
  • Update Time : ০৩:১১:১০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৩০ Time View

মেক্সিকোয় নিজ বাড়িতে জনপ্রিয় ইন্ডি রক ব্যান্ড ‘কামিলো সেপ্টিমোর’-এর কীবোর্ডবাদক ও সংগীতশিল্পী জোনাথন মেলেনদেসকে গুলি করে হত্যা করা হয়েছে। একই ঘটনায় নিহত হয়েছেন তাঁর চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী, তিন বছরের কন্যা ও গৃহপরিচারিকা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মেক্সিকো সিটির কাছে একটি অভিজাত এলাকায় গত মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে জোনাথন মেলেনদেস, তাঁর স্ত্রী আনা পাউলা (৩৫), তিন বছরের কন্যা এবং গৃহপরিচারিকা আলেইদা রোমেরো ভিকোরিওর মরদেহ উদ্ধার করা হয়। একই বাড়ি থেকে তাঁদের পোষ্য কুকুরটির মরদেহও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহত চারজনের মধ্যে তিনজনকে মাথায় এবং একজনকে পিঠে গুলি করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনের হাত বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। পোষ্য কুকুরটির পাও বাঁধা ছিল। তবে হত্যাকাণ্ডের সময় বাড়িতে থাকা দম্পতির ছয় বছরের ছেলে অলৌকিকভাবে প্রাণে বেঁচে যায়।

তদন্তকারীদের ধারণা, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের মধ্যে হত্যাকাণ্ডটি ঘটে।

জোনাথন মেলেনদেসের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে তাঁর ব্যান্ড ‘কামিলো সেপ্টিমোর’। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় ব্যান্ডটি জোনাথনের জীবন, সংগীত, ইতিবাচক মানসিকতা এবং তাঁর সঙ্গে কাটানো স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায়।

ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্য ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়।

প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, জোনাথনের এক সহযোগী দিয়েগো সেবাস্তিয়ান ‘এন’-কে হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। জেরার্ডো ‘এন’ নামের আরেক ব্যক্তির বিরুদ্ধেও ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

মেক্সিকোর নিরাপত্তা ও নাগরিক সুরক্ষা সচিব ওমার গার্সিয়া হারফুচ জানিয়েছেন, অভিযুক্তদের একজন ভুক্তভোগীদের সঙ্গে পূর্বপরিচয়ের সুযোগ নিয়ে কৌশলে বাড়িতে প্রবেশ করেছিল। এরপরই ভয়াবহ হত্যাকাণ্ডটি ঘটে।

আরও পড়ুনঃ  ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দীপু মনির
Tag :
জনপ্রিয় পোস্ট

অন্তঃসত্ত্বা স্ত্রী ও ৩ বছরের মেয়েসহ জনপ্রিয় সংগীতশিল্পীকে নৃ শংসভাবে হ ত্যা

Update Time : ০৩:১১:১০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

মেক্সিকোয় নিজ বাড়িতে জনপ্রিয় ইন্ডি রক ব্যান্ড ‘কামিলো সেপ্টিমোর’-এর কীবোর্ডবাদক ও সংগীতশিল্পী জোনাথন মেলেনদেসকে গুলি করে হত্যা করা হয়েছে। একই ঘটনায় নিহত হয়েছেন তাঁর চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী, তিন বছরের কন্যা ও গৃহপরিচারিকা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মেক্সিকো সিটির কাছে একটি অভিজাত এলাকায় গত মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে জোনাথন মেলেনদেস, তাঁর স্ত্রী আনা পাউলা (৩৫), তিন বছরের কন্যা এবং গৃহপরিচারিকা আলেইদা রোমেরো ভিকোরিওর মরদেহ উদ্ধার করা হয়। একই বাড়ি থেকে তাঁদের পোষ্য কুকুরটির মরদেহও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহত চারজনের মধ্যে তিনজনকে মাথায় এবং একজনকে পিঠে গুলি করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনের হাত বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। পোষ্য কুকুরটির পাও বাঁধা ছিল। তবে হত্যাকাণ্ডের সময় বাড়িতে থাকা দম্পতির ছয় বছরের ছেলে অলৌকিকভাবে প্রাণে বেঁচে যায়।

তদন্তকারীদের ধারণা, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের মধ্যে হত্যাকাণ্ডটি ঘটে।

জোনাথন মেলেনদেসের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে তাঁর ব্যান্ড ‘কামিলো সেপ্টিমোর’। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় ব্যান্ডটি জোনাথনের জীবন, সংগীত, ইতিবাচক মানসিকতা এবং তাঁর সঙ্গে কাটানো স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায়।

ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্য ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়।

প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, জোনাথনের এক সহযোগী দিয়েগো সেবাস্তিয়ান ‘এন’-কে হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। জেরার্ডো ‘এন’ নামের আরেক ব্যক্তির বিরুদ্ধেও ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

মেক্সিকোর নিরাপত্তা ও নাগরিক সুরক্ষা সচিব ওমার গার্সিয়া হারফুচ জানিয়েছেন, অভিযুক্তদের একজন ভুক্তভোগীদের সঙ্গে পূর্বপরিচয়ের সুযোগ নিয়ে কৌশলে বাড়িতে প্রবেশ করেছিল। এরপরই ভয়াবহ হত্যাকাণ্ডটি ঘটে।

আরও পড়ুনঃ  স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু!