Dhaka ০৯:৫০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘গতিতেই শান্তি’ লিখে ফেসবুক স্টোরি, ঘণ্টাখানেক পরই সড়ক দুর্ঘটনায় মৃত্যু

কুমিল্লার নাঙ্গলকোটে ফেসবুক স্টোরিতে ‘গতিতেই শান্তি’ লিখে পোস্ট দেওয়ার প্রায় এক ঘণ্টা পর মোটরসাইকেল দুর্ঘটনায় ইশাত আহমেদ (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত ৮টার দিকে নিজের ফেসবুক আইডিতে ওই স্টোরি দেন ইশাত। এর প্রায় এক ঘণ্টা পর রাত ৯টার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত ইশাত আহমেদ উপজেলার মক্রবপুর ইউনিয়নের মক্রবপুর গ্রামের পূর্বপাড়া এলাকার প্রবাসী ইলিয়াসের একমাত্র ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯টার দিকে ইশাত মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে বটতলা চত্বরের দিকে যাচ্ছিলেন। পথে সরকারি হাসপাতাল সড়ক এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান তিনি। এতে মাথা, মুখসহ শরীরের বিভিন্ন অংশ গুরুতর জখম হয়।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনূর ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ইশাত পড়ে যান। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় কারও কোনো অভিযোগ নেই।

আরও পড়ুনঃ  ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পুতুলের নিয়োগ আন্তর্জাতিক সংস্থাগুলোর জন্য লজ্জার’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
Tag :
জনপ্রিয় পোস্ট

শ্রেণিকক্ষে ঝাঁজালো গন্ধ, ফের অসুস্থ ২১ শিক্ষার্থী

‘গতিতেই শান্তি’ লিখে ফেসবুক স্টোরি, ঘণ্টাখানেক পরই সড়ক দুর্ঘটনায় মৃত্যু

Update Time : ০৩:২৭:১৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লার নাঙ্গলকোটে ফেসবুক স্টোরিতে ‘গতিতেই শান্তি’ লিখে পোস্ট দেওয়ার প্রায় এক ঘণ্টা পর মোটরসাইকেল দুর্ঘটনায় ইশাত আহমেদ (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত ৮টার দিকে নিজের ফেসবুক আইডিতে ওই স্টোরি দেন ইশাত। এর প্রায় এক ঘণ্টা পর রাত ৯টার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত ইশাত আহমেদ উপজেলার মক্রবপুর ইউনিয়নের মক্রবপুর গ্রামের পূর্বপাড়া এলাকার প্রবাসী ইলিয়াসের একমাত্র ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯টার দিকে ইশাত মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে বটতলা চত্বরের দিকে যাচ্ছিলেন। পথে সরকারি হাসপাতাল সড়ক এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান তিনি। এতে মাথা, মুখসহ শরীরের বিভিন্ন অংশ গুরুতর জখম হয়।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনূর ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ইশাত পড়ে যান। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় কারও কোনো অভিযোগ নেই।

আরও পড়ুনঃ  প্রেমিকা রেহানাকে হারানোর সন্দেহে শাহাব উদ্দিনকে হত্যা