Dhaka ০২:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ধ র্ষ ণের পর ভিডিও ছড়িয়ে দেয় চা দোকানি, অতঃপর… সকালে হাঁটতে বেরিয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর ‘মহিলাদের আমার ভাল্লাগে না’—প্রতি রাতে ১/২ জন ছাত্রকে হুজুরের রুমে নিতেন পত্রিকা অফিস থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার সিলেটে পুলিশ কর্মকর্তা পরিচয়ে ব্ল্যাকমেল, এআই দিয়ে নারীর ছবি বিকৃত করে ছড়ানোর অভিযোগ সাগর-রুনি হত্যা: সাড়ে ১৩ বছর কারাগারে সিলেটের এনাম, মেলেনি সম্পৃক্ততার প্রমাণ সরকারি প্রতিষ্ঠানের পর ক্রীড়া সংস্থায় সাবেক ছাত্রদল নেতাদের জায়গা বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিকৃবি ভিসির অপসারণ দাবিতে আন্দোলন, ১৮ অভিযোগ তুলে লিফলেট জৈন্তাপুরে লরি থেকে এস্কেভেটর পড়ে চালকের মৃত্যু

সিলেট জেলা ক্রীড়া সংস্থায় ৭ সদস্যের অ্যাডহক কমিটি গঠন

সিলেট জেলা ক্রীড়া সংস্থা পরিচালনার জন্য সাত সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। সিলেটের জেলা প্রশাসককে আহ্বায়ক এবং জেলা দলের সাবেক খেলোয়াড় রেজাউল করিম নাচনকে সদস্য সচিব করে কমিটিটি অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক দৌলতুজ্জামান খাঁন এনডিসি স্বাক্ষরিত এক পত্রে এ কমিটি অনুমোদন করা হয়।

সাত সদস্যের কমিটিতে সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনকে আহ্বায়ক এবং জেলা দলের সাবেক খেলোয়াড় রেজাউল করিম নাচনকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন—সিলেটের পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক, জেলা ক্রীড়া কর্মকর্তা এবং স্থানীয় ক্রীড়াবিদ মকসুদ আহমদ।

জাতীয় ক্রীড়া পরিষদের চিঠিতে বলা হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা ২(১৫)-এ উল্লেখিত স্থানীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদের ওপর অর্পিত ক্ষমতা প্রয়োগ করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা ২(৪) ও ৮-এ বর্ণিত পরিষদের চেয়ারম্যানের অনুমোদনক্রমে এ কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুনঃ  শিশু নিখোঁজের নাটক সাজিয়ে প্রশাসনকে দিয়ে ড্রেন পরিষ্কার করালেন নারী
Tag :
জনপ্রিয় পোস্ট

ধ র্ষ ণের পর ভিডিও ছড়িয়ে দেয় চা দোকানি, অতঃপর…

সিলেট জেলা ক্রীড়া সংস্থায় ৭ সদস্যের অ্যাডহক কমিটি গঠন

Update Time : ০৬:১৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

সিলেট জেলা ক্রীড়া সংস্থা পরিচালনার জন্য সাত সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। সিলেটের জেলা প্রশাসককে আহ্বায়ক এবং জেলা দলের সাবেক খেলোয়াড় রেজাউল করিম নাচনকে সদস্য সচিব করে কমিটিটি অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক দৌলতুজ্জামান খাঁন এনডিসি স্বাক্ষরিত এক পত্রে এ কমিটি অনুমোদন করা হয়।

সাত সদস্যের কমিটিতে সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনকে আহ্বায়ক এবং জেলা দলের সাবেক খেলোয়াড় রেজাউল করিম নাচনকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন—সিলেটের পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক, জেলা ক্রীড়া কর্মকর্তা এবং স্থানীয় ক্রীড়াবিদ মকসুদ আহমদ।

জাতীয় ক্রীড়া পরিষদের চিঠিতে বলা হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা ২(১৫)-এ উল্লেখিত স্থানীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদের ওপর অর্পিত ক্ষমতা প্রয়োগ করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা ২(৪) ও ৮-এ বর্ণিত পরিষদের চেয়ারম্যানের অনুমোদনক্রমে এ কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুনঃ  বিএনপি প্রার্থী মঞ্জরুল আহসান-নির্বাচন করতে পারবেন না