প্রথম পাতা বিশ্ব ইরানের তেল স্থাপনায় হামলা ইসরায়েলের
ইরানের তেল স্থাপনায় হামলা ইসরায়েলের
ইরানের তেল স্থাপনায় হামলা ইসরায়েলের - সংরক্ষিত ছবি।

তেহরান ও পার্শ্ববর্তী শহর কারাজসহ একাধিক তেল স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। যুদ্ধ শুরুর পর এই প্রথম ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাল ইসরায়েল। শনিবার (৭ মার্চ) স্থানীয় সময় রাতে চালানো হয় হামলা। ইরানের তেল মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তেহরান ও আলবোর্জ প্রদেশের একাধিক তেলের ডিপো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।ইসরায়েলি সামরিক বাহিনীও এই হামলার কথা স্বীকার করে দাবি করেছে, ওই জ্বালানি মজুত কেন্দ্র ও কমপ্লেক্সগুলো ইরানি সেনাবাহিনী ব্যবহার করতো। দক্ষিণ তেহরানের শাহর রেই জেলায় যে তেল ডিপো আক্রান্ত হয়েছে, তার ঠিক পাশেই রয়েছে শহরের প্রধান তেল শোধনাগার।

0
Would love your thoughts, please comment.x
()
x