বিশ্বকাপে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় হার ভারতের

টানা ১২ ম্যাচ জয়ের দারুণ রেকর্ড নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে খেলতে নেমেছিল স্বাগতিক ভারত। কিন্তু আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুখ থুবড়ে পড়ল সূর্যকুমার যাদবের দল। প্রোটিয়া বোলারদের তোপে ১৮৮ রান তাড়া করতে নেমে মাত্র ১১১ রানেই গুটিয়ে গেছে স্বাগতিকরা। ৭৬ রানের এই বিশাল পরাজয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে রানের ব্যবধানে ভারতের সবচেয়ে বড় হার।এর আগে […]

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ১৭

পাকিস্তানের অতর্কিত বিমান হামলায় আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন বলে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ। গতকাল রোববার ভোরে এ হামলার ঘটনা ঘটে। খবর আলজাজিরা, রয়টার্সের। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তসংলগ্ন নানগারহার ও পাকতিকা প্রদেশে বিমান হামলা চালায় পাকিস্তানি বাহিনী। হামলায় একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও একাধিক আবাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত […]

নানান ইস্যুতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট: অভিযোগ মেহজাবীন চৌধুরীর

‘নানান বিষয়ে টার্গেট করা হচ্ছে আমাকে’ মিথ্যা মামলা ও নানান বিষয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করা হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফাইড পেজ থেকে একটি পোস্ট করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুর অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর পোস্ট ‘নানান বিষয়ে টার্গেট করা হচ্ছে আমাকে বিষয়ে টার্গেট করা হচ্ছে আমাকে’মিথ্যা মামলা ও নানান বিষয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করা হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের […]

পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। শনিবার (২২ ফেব্রুয়ারি) তিনি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগপত্র হস্তান্তর করেন। উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপাচার্য মহোদয় রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে মন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়ে এসেছেন। যদিও মন্ত্রণালয় থেকে এখনও কিছু জানানো […]

আমদানি বেড়েছে ১১%, তবু বাজারে খেজুরের বাড়তি দাম

রোজার বাজারে খেজুরের গুরুত্ব আলাদা। ফলে খেজুরের দামের ওঠানামা সরাসরি প্রভাব ফেলে রোজার পণ্য কেনাকাটায়। পণ্যটির দাম বাড়লে খরচও বেড়ে যায়। এবার রোজা সামনে রেখে খেজুরের আমদানি বেড়েছে। দাম যাতে সহনীয় পর্যায়ে থাকে, সে জন্য আমদানি শুল্কও কমানো রয়েছে। বন্দর দিয়ে আমদানি করা খেজুর নিয়মিত খালাসও হচ্ছে। তবু খুচরা বাজারে পাঁচ ধরনের খেজুরের দাম গত […]

এলডিসি নিয়ে দুইরকম চিঠি, মূল্যায়ন করবে জাতিসংঘ

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণ পিছিয়ে দেওয়ার আবেদন মূল্যায়ন করবে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের (ইকোসক) কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি)। বাংলাদেশে নবনির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর গত বুধবার প্রথম কার্যদিবসেই জাতিসংঘের ওই কমিটির কাছে এলডিসি থেকে বের হওয়ার সময় তিন বছর পিছিয়ে দেওয়ার আবেদন করে। তবে এর আগে দেড় বছর দায়িত্বে থাকা অন্তর্বর্তী সরকার […]

স্থানীয় সরকার নির্বাচনসেই ৩০ আসনে শক্ত অবস্থান গড়তে চায় এনসিপিপ্রার্থী চূড়ান্ত নয়, সাংগঠনিক প্রস্তুতিতে জোর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের হয়ে ৩০টি আসনে অংশ নিয়ে ছয়টিতে জয় পেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এবার স্থানীয় সরকার নির্বাচনেও নিজেদের অবস্থান শক্ত করতে চায় দলটি। বিশেষ করে যেসব সংসদীয় আসনে নিজেদের প্রার্থীরা নির্বাচন করেছেন, সেসব এলাকায় সাংগঠনিক শক্তি বাড়ানোকে অগ্রাধিকার দিচ্ছে দলটি। এনসিপি সূত্র জানিয়েছে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও দলীয় প্রার্থী […]

নতুন দুই মেট্রোরেলের ব্যয় আগের চেয়ে দ্বিগুণের বেশি

ঢাকায় নতুন দুটি পথে মেট্রোরেল নির্মাণে প্রতি কিলোমিটারে যে ব্যয় দাঁড়াচ্ছে, তা উত্তরা-মতিঝিল পথের দ্বিগুণের বেশি। রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল নির্মাণে প্রতি কিলোমিটারে ব্যয় হয়েছে ১ হাজার ৫৭৪ কোটি টাকা। অন্যদিকে নতুন দুই পথে খরচ দাঁড়াচ্ছে কিলোমিটারে ৩ হাজার ৬১৮ কোটি টাকা। যদিও সরকার এই বিপুল ব্যয়ে মেট্রোরেল নির্মাণের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেয়নি। […]

জাতীয় সংসদ বসছে মার্চের দ্বিতীয় সপ্তাহে

মার্চের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। আগামী ১২ মার্চ বা এর দুয়েক দিন আগেই হতে পারে প্রথম অধিবেশনের বৈঠক। গতকাল শনিবার রাতে সংবাদমাধ্যমকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এ তথ্য জানান। সংবিধান অনুযায়ী ১৪ মার্চের মধ্যে সংসদের প্রথম অধিবেশন শুরুর আইনি বাধ্যবাধকতা রয়েছে। প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার […]

আট জেলায় আ.লীগের ঝটিকা কর্মসূচিছয় দিনে ৩০ জেলা-উপজেলায় উপস্থিতি

চট্টগ্রাম শহর, রাজশাহী, পাবনা, গাইবান্ধা, রাজবাড়ীর গোয়ালন্দ, জামালপুরের বকশীগঞ্জ, সাতক্ষীরার কলারোয়া এবং নড়াইলের লোহাগড়া উপজেলায় ঝটিকা কর্মসূচি করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ নিয়ে গত ছয় দিনে ৩০ জেলা-উপজেলায় আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিতির খবর পাওয়া গেল। গতকাল শনিবার মিছিল, ব্যানার স্থাপন, স্লোগান, জাতীয় পতাকা উত্তোলন এবং শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন নেতাকর্মীরা। এসব ঘটনায় জননিরাপত্তা […]