প্রথম পাতা বাংলাদেশ সড়ক অবরোধ করে আন্দোলন করছে সিলেট পলিটেকনিক এর শিক্ষার্থীরা
সড়ক অবরোধ করে আন্দোলন করছে সিলেট পলিটেকনিক এর শিক্ষার্থীরা
সড়ক অবরোধ করে আন্দোলন করছে সিলেট পলিটেকনিক এর শিক্ষার্থীরা - সংরক্ষিত ছবি।

সিলেট নগরীতে ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার্থীরা কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। দুপুর ১টার দিকে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা চৌহাট্টা এলাকায় সড়কে অবস্থান নিয়ে প্রায় ২০ মিনিট অবরোধ কর্মসূচি পালন করেন। পরে তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হলে তারা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন।

বিক্ষোভকারীরা ১০ম গ্রেডভুক্ত উপসহকারী প্রকৌশলী বা সমমানের পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা সংরক্ষণের প্রস্তাবকে বৈষম্যমূলক ও অযৌক্তিক বলে দাবি করেন। তারা বলেন, এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য অধিকার ক্ষুণ্ন হবে।

এর আগে সোমবার বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের পক্ষ থেকে দেশব্যাপী অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয় বলে সংগঠনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সন্ধ্যায় আইডিইবি ভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় একই দাবিতে তীব্র প্রতিবাদ জানানো হয়।

সংগঠনের ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের প্রত্যেক বিভাগীয় সদরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালনের কথা জানানো হয়। এতে আইডিইবি নেতা, সংগ্রাম পরিষদের নেতা, বিভিন্ন সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, সদস্য প্রকৌশলী, পলিটেকনিক শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সংগঠনের নেতারা বলেন, প্রস্তাবিত কোটা ব্যবস্থা প্রকৌশল সেক্টরে বিদ্যমান বৈষম্য আরও বাড়াবে। তাই অবিলম্বে এ প্রস্তাব প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে বিভাগীয় আইডিইবি ও সংগ্রাম পরিষদের জেলা শাখার নেতাদের ঘোষিত কর্মসূচি সফল করতে সমন্বয়ের আহ্বান জানানো হয়।

বিক্ষোভকারীদের দাবির মধ্যে রয়েছে, দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী ও সমমানের পদ শুধু ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সংরক্ষণ, বিতর্কিত সার্কুলার বাতিল এবং এ সংক্রান্ত রিটের দ্রুত নিস্পত্তি।

এদিকে অবরোধের ফলে সিলেট নগরীতে তীব্র যানজটের সৃষ্টি হয়। আম্বরখানা, রিকাবীবাজার, জিন্দাবাজার ও চৌহাট্টা এলাকায় শত শত যানবাহন আটকা পড়ে

0
Would love your thoughts, please comment.x
()
x