এনসিপিকে বাড়তি নারী আসন দিচ্ছে জামায়াত

দুটি সংরক্ষিত নারী আসন শরিক দলগুলোকে ছেড়ে দেবে জামায়াতে ইসলামী। ছয় আসন পাওয়া এনসিপির একটি নারী আসন পাওয়ার কথা থাকলেও, জামায়াতের কোটা থেকে দলটির আরেকজন নারী নেত্রী সংসদে যাবেন। সংসদে প্রতিনিধিত্ব না থাকলেও জাতীয় গণতান্ত্রিক পার্টিকে (জাগপা) একটি আসন ছাড়বে জামায়াত। বিরোধী জোটের ১৩ নারী আসনের বাকি ১০টিতে জামায়াত প্রার্থী দেবে। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর […]

সিলেটে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বৈশাখী মেলা, মানুষের ঢল!

আজ পহেলা বৈশাখ—বাংলা নববর্ষের প্রথম দিন। সিলেটের এই দৃশ্য যেন সেই উৎসবের প্রাণচঞ্চলতার জীবন্ত প্রতিচ্ছবি। ছবিতে দেখা যাচ্ছে নদীর পাড়ঘেঁষা এক ব্যস্ত সড়ক, যেখানে মানুষের ঢল নেমেছে। চারদিকে লাল-সাদা পোশাকে সজ্জিত নারী-পুরুষ, শিশুদের হাসি, আর রঙিন বেলুনের সমাহার—সব মিলিয়ে এক অনন্য উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে।সড়কের দুই পাশে সারি সারি দোকানপাট ও অস্থায়ী স্টল বসেছে। কোথাও […]

ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়ে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী এম আশরাফুল ইসলাম এ নোটিশ পাঠান। জানা যায়, হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে স্থানান্তরিত করার অভিযোগে এই নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সকল […]

৪৫ দিনের যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনা

যুক্তরাষ্ট্র, ইরান ও আঞ্চলিক কয়েকটি মধ্যস্থতাকারী দেশ সম্ভাব্য ৪৫ দিনের একটি যুদ্ধবিরতির শর্তাবলি নিয়ে আলোচনা করছে। এই আলোচনা শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের স্থায়ী অবসানের পথ তৈরি করতে পারে। গতকাল রোববার এমনটাই জানিয়েছে মার্কিন অনলাইন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। যুদ্ধবিরতির শর্তা নিয়ে আলোচনার বিষয়ে জানাশোনা আছে—যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আঞ্চলিক চারটি সূত্রের বরাত দিয়ে অ্যাক্সিওস এই খবর দিয়েছে।যুক্তরাষ্ট্র, […]

কুলাউড়ায় রক্ত পরীক্ষার সময় প্রাণ গেল নিউমোনিয়া আক্রান্ত শিশুর

মৌলভীবাজারের কুলাউড়ায় রক্ত পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের সময় নিউমোনিয়ায় আক্রান্ত এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত শিশুটির নাম রিহান (৩ মাস), তার বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় ভাটেরায়। জানা গেছে, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নিউমোনিয়া আক্রান্ত শিশুকে গতকাল শনিবার রাত ৭টার দিকে সরকারি হাসপাতালে সম্মুখে তাজমহল ডায়াগনস্টিক সেন্টারে রক্ত পরীক্ষার জন্য নিয়ে যান […]

র‍্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জের শান্তিগঞ্জে ধর্ষণ মামলার একমাত্র আসামি ‘জয়নুল আবেদিন’ সিলেট থেকে গ্রেফতার

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‍্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য […]

‘সময় ফুরিয়ে যাচ্ছে’, ইরানকে ট্রাম্প

চুক্তি করার জন্য ইরানকে সময়সীমার কথা স্মরণ করিয়ে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। জবাবে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ‘নরকের দরজা আপনাদের জন্যই খুলে যাবে।’ ইরানের সামরিক কমান্ডের এই জবাব মূলত একদিন আগে ট্রাম্পের করা একটি মন্তব্যের পরিপ্রেক্ষিতে। মার্কিন প্রেসিডেন্ট হুমকি দিয়ে বলেছিলেন, নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি […]

ঢাকায় প্রতি ঘণ্টায় একজন মানুষকে কামড়াতে আসছে প্রায় ৭০০ মশা!

রাজধানীর কাঁঠালবাগান এলাকার একটি বাসার কেয়ারটেকার মিজানুর রহমান। তার কাজ হলো বাসার গেট পাহারা দেওয়া। দিনভর গেট পাহারা দেওয়া সম্ভব হলেও সন্ধ্যার পর মশার উৎপাত তাকে সমস্যায় ফেলে। মিজানুরের দাবি, সন্ধ্যায় তাকে এত বেশি মশা ঘিরে ধরে যে, প্রতি থাপ্পড়ে অন্তত ৫টি মশা মারা যায়। অন্যদিকে, পান্থপথ এলাকার বস্তিতে বসবাসকারী কয়েকজন নারী মশার উৎপাতের কারণে […]

নানি-নাতির বাংলাদেশ জয়ের গল্প

এপিআই (এশিয়ান প্যাসিফিক আইল্যান্ডার)– যুক্তরাষ্ট্রে যারা থাকেন তাদের অনেকেরই জানা প্রতি বছরের মে মাসটা তাদের একটি জনগোষ্ঠীর জন্য ঐতিহ্য ও উদযাপনের মাস। এই মাসে সেখানকার এশীয় বংশোদ্ভূত সফল ব্যক্তিত্বদের কৃতিত্ব স্মরণ করা হয়। ২০২৩ সালে তেমনই এক এপিআই উদযাপনে ফিলাডেলফিয়া ইউনিয়ন নামের ক্লাবটি তাদের খেলোয়াড় কুইন সুলিভানের বাংলাদেশি শিকড়ের কথা জানিয়ে একটি ভিডিও পোস্ট করে; […]

জ্বালানি সংকটে বদলে যাচ্ছে জীবনযাত্রা

সাত্তার হোসেন পেশায় গাড়িচালক। গ্রামের বাড়ি বরিশালের গৌরনদীর সরিকল এলাকায়।  ঢাকায় গণপূর্তের এক ঠিকাদারের মাইক্রোবাস চালান তিনি। গতকাল শনিবার বেলা ১১টার দিকে তিনি রাজধানীর পরীবাগের মেঘনা ফিলিং স্টেশন থেকে অকটেন নেওয়ার জন্য লাইনে দাঁড়ান। শাহবাগ মোড় ঘুরে মেট্রোরেল স্টেশনের সামনে যখন তাঁর গাড়ি পৌঁছে, তখন বিকেল সাড়ে ৪টা পেরিয়ে গেছে। হতাশা আর ক্লান্তি নিয়ে তিনি […]