নানি-নাতির বাংলাদেশ জয়ের গল্প

এপিআই (এশিয়ান প্যাসিফিক আইল্যান্ডার)– যুক্তরাষ্ট্রে যারা থাকেন তাদের অনেকেরই জানা প্রতি বছরের মে মাসটা তাদের একটি জনগোষ্ঠীর জন্য ঐতিহ্য ও উদযাপনের মাস। এই মাসে সেখানকার এশীয় বংশোদ্ভূত সফল ব্যক্তিত্বদের কৃতিত্ব স্মরণ করা হয়। ২০২৩ সালে তেমনই এক এপিআই উদযাপনে ফিলাডেলফিয়া ইউনিয়ন নামের ক্লাবটি তাদের খেলোয়াড় কুইন সুলিভানের বাংলাদেশি শিকড়ের কথা জানিয়ে একটি ভিডিও পোস্ট করে; […]

জ্বালানি সংকটে বদলে যাচ্ছে জীবনযাত্রা

সাত্তার হোসেন পেশায় গাড়িচালক। গ্রামের বাড়ি বরিশালের গৌরনদীর সরিকল এলাকায়।  ঢাকায় গণপূর্তের এক ঠিকাদারের মাইক্রোবাস চালান তিনি। গতকাল শনিবার বেলা ১১টার দিকে তিনি রাজধানীর পরীবাগের মেঘনা ফিলিং স্টেশন থেকে অকটেন নেওয়ার জন্য লাইনে দাঁড়ান। শাহবাগ মোড় ঘুরে মেট্রোরেল স্টেশনের সামনে যখন তাঁর গাড়ি পৌঁছে, তখন বিকেল সাড়ে ৪টা পেরিয়ে গেছে। হতাশা আর ক্লান্তি নিয়ে তিনি […]

৩ মে সারাদেশে মিলবে হামের টিকা

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় আগামী ৩ মে থেকে সারাদেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। এর আগে আগামী রোববার থেকে উচ্চ ঝুঁকিপূর্ণ দুই সিটি ও দুই জেলায় এলাকায়  এই কার্যক্রম চালু করা হবে। রোববার ঢাকার নবাবগঞ্জে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী রোববার থেকে ঢাকা উত্তর […]

তারেক রহমান কি নিজের সিদ্ধান্তে দেশ পরিচালনা করতে পারছেন—প্রশ্ন হাসনাত আব্দুল্লাহর

  প্রধানমন্ত্রী তারেক রহমান কি নিজের সিদ্ধান্তে দেশ পরিচালনা করতে পারছেন, নাকি নেপথ্যে অন্য কেউ রয়েছেন— এমন প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি লিখেছেন, ‘…জনাব তারেক রহমান কি নিজের সিদ্ধান্তে দেশ পরিচালনা করতে পারছেন, নাকি নেপথ্যে অন্য কেউ রয়েছেন—যাদের আমরা চিনি না?’ আজ শনিবার বিকেলে […]

মালয়েশিয়া থেকে এসেছে ৩৪ হাজার টন ডিজেল

মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রামের বন্দরে এসে পৌঁছেছে চীনের পতাকাবাহী ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের একটি জাহাজ। আজ শনিবার সকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জাহাজটি শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে, বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে পৌঁছেছে।জাহাজটি ২৯ মার্চ মালয়েশিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। এর […]

বন বিভাগের সীমানায় বন মারার কল

ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বন বিভাগের সীমানার ভেতরে চলছে ৩৭টি অবৈধ করাত কল। সময়ের সঙ্গে এসব অবৈধ স মিলের সংখ্যা বাড়ছে। বন বিভাগের দিক থেকে কোনো বাধা না থাকায় পরিস্থিতি দিন দিন সংকটের দিকে যাচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে নবীগঞ্জ ও বাহুবল এই দুটি উপজেলাতে ঢাকা-সিলেট মহাসড়ক ঘেঁষা এলাকায় ৪১টি স মিল রয়েছে। এর মাঝে বৈধ […]

সুনামগঞ্জের ১২ উপজেলায় অর্ধশতাধিক তরুণ মুখ

নির্বাচন কমিশন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা না দিলেও জাতীয় সংসদ নির্বাচনের পরপরই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে শুরু হয় জোরদার আলোচনা। এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জের ১২ উপজেলা সম্ভাব্য চেয়ারম্যান  প্রার্থীদের নিয়ে শুরু হয়ে গেছে হিসেব নিকেশ।স্থানীয় ভোটার ও তৃর্ণমূল নেতাকর্মীদের বিবেচনায় এসব প্রার্থীর মধ্যে মূল লড়াইয়ে প্রাধান্য পাবেন তরুণ নেতারাই। সাধারণ মানুষও তরুণ নেতৃত্বকেই দিতে চাচ্ছেন […]

র‍্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জ ৫১৫ পিস ইয়াবাসহ ০২ জন গ্রেফতার

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‍্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য […]

ফের কারাগারে সংগীতশিল্পী নোবেল

বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীর ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালত। বাদীপক্ষের আইনজীবী নাসিদুস জামান নিশান (প্রিন্স) বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, জামিনের শর্ত অনুযায়ী আপোষের কথা থাকলেও আসামি তা ভঙ্গ […]

ট্রাম্পের ভাষণের পর আরও বাড়ল তেলের দাম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। ট্রাম্পের বক্তব্যে স্বস্তি ফেরার পরিবর্তে উদ্বেগ আরও বেড়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে তেলের দামে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষণের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক লাফে ৫ শতাংশ বেড়ে গেছে। বর্তমানে প্রতি ব্যারেল অপরিশোধিত তেল ১০৬ […]