পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। শনিবার (২২ ফেব্রুয়ারি) তিনি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগপত্র হস্তান্তর করেন। উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপাচার্য মহোদয় রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে মন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়ে এসেছেন। যদিও মন্ত্রণালয় থেকে এখনও কিছু জানানো […]
এলডিসি নিয়ে দুইরকম চিঠি, মূল্যায়ন করবে জাতিসংঘ

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণ পিছিয়ে দেওয়ার আবেদন মূল্যায়ন করবে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের (ইকোসক) কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি)। বাংলাদেশে নবনির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর গত বুধবার প্রথম কার্যদিবসেই জাতিসংঘের ওই কমিটির কাছে এলডিসি থেকে বের হওয়ার সময় তিন বছর পিছিয়ে দেওয়ার আবেদন করে। তবে এর আগে দেড় বছর দায়িত্বে থাকা অন্তর্বর্তী সরকার […]
স্থানীয় সরকার নির্বাচনসেই ৩০ আসনে শক্ত অবস্থান গড়তে চায় এনসিপিপ্রার্থী চূড়ান্ত নয়, সাংগঠনিক প্রস্তুতিতে জোর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের হয়ে ৩০টি আসনে অংশ নিয়ে ছয়টিতে জয় পেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এবার স্থানীয় সরকার নির্বাচনেও নিজেদের অবস্থান শক্ত করতে চায় দলটি। বিশেষ করে যেসব সংসদীয় আসনে নিজেদের প্রার্থীরা নির্বাচন করেছেন, সেসব এলাকায় সাংগঠনিক শক্তি বাড়ানোকে অগ্রাধিকার দিচ্ছে দলটি। এনসিপি সূত্র জানিয়েছে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও দলীয় প্রার্থী […]
নতুন দুই মেট্রোরেলের ব্যয় আগের চেয়ে দ্বিগুণের বেশি

ঢাকায় নতুন দুটি পথে মেট্রোরেল নির্মাণে প্রতি কিলোমিটারে যে ব্যয় দাঁড়াচ্ছে, তা উত্তরা-মতিঝিল পথের দ্বিগুণের বেশি। রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল নির্মাণে প্রতি কিলোমিটারে ব্যয় হয়েছে ১ হাজার ৫৭৪ কোটি টাকা। অন্যদিকে নতুন দুই পথে খরচ দাঁড়াচ্ছে কিলোমিটারে ৩ হাজার ৬১৮ কোটি টাকা। যদিও সরকার এই বিপুল ব্যয়ে মেট্রোরেল নির্মাণের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেয়নি। […]
জাতীয় সংসদ বসছে মার্চের দ্বিতীয় সপ্তাহে

মার্চের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। আগামী ১২ মার্চ বা এর দুয়েক দিন আগেই হতে পারে প্রথম অধিবেশনের বৈঠক। গতকাল শনিবার রাতে সংবাদমাধ্যমকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এ তথ্য জানান। সংবিধান অনুযায়ী ১৪ মার্চের মধ্যে সংসদের প্রথম অধিবেশন শুরুর আইনি বাধ্যবাধকতা রয়েছে। প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার […]
আট জেলায় আ.লীগের ঝটিকা কর্মসূচিছয় দিনে ৩০ জেলা-উপজেলায় উপস্থিতি

চট্টগ্রাম শহর, রাজশাহী, পাবনা, গাইবান্ধা, রাজবাড়ীর গোয়ালন্দ, জামালপুরের বকশীগঞ্জ, সাতক্ষীরার কলারোয়া এবং নড়াইলের লোহাগড়া উপজেলায় ঝটিকা কর্মসূচি করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ নিয়ে গত ছয় দিনে ৩০ জেলা-উপজেলায় আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিতির খবর পাওয়া গেল। গতকাল শনিবার মিছিল, ব্যানার স্থাপন, স্লোগান, জাতীয় পতাকা উত্তোলন এবং শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন নেতাকর্মীরা। এসব ঘটনায় জননিরাপত্তা […]
ব্যাংক খাতে সংস্কারসংশোধনের অপেক্ষায় মৌলিক কিছু আইন

চরম দুরবস্থায় থাকা ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে অন্তর্বর্তী সরকারের সময়ে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে কিছু বাস্তবায়ন হয়েছে। কিছু বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে। বিশেষত বাংলাদেশ ব্যাংক অর্ডার এবং ব্যাংক কোম্পানি আইনের মতো মৌলিক আইন সংশোধনের প্রস্তাব নির্বাচিত সরকারের বিবেচনার জন্য রেখে গেছে অন্তর্বর্তী সরকার। ব্যাংক খাতে খেলাপি ঋণ বরাবরই বড় সমস্যা। তিন ভাগের একভাগ […]
রমজানের শুরুতেই সারা দেশে অস্থির বাজার, ক্রেতাদের নাভিশ্বাস

রমজানের শুরুতেই অস্থিতিশীল হয়ে পড়েছে বাজার। প্রতিটি পণ্যেই চড়াদামে বিক্রি হচ্ছে। এতে করে নিম্নআয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে। চড়াদামে পণ্য ক্রয় করে দিশাহারা হয়ে পড়েছেন ক্রেতারা। নাভিশ্বাস উঠেছে রোজাদারদের। সুনামগঞ্জ প্রতিনিধি জানান, সুনামগঞ্জে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম। রমজান মাস ঘিরে দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। শহরের বাজার ঘুরে দেখা গেছে, পৌর শহরের পেঁয়াজ, রসুন, শসা, […]
ফ্যামিলি কার্ডে’ নগদ টাকা যারা পাবেন

প্রাথমিকভাবে পাঁচ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পর তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন জানান, কোনো প্রতিষ্ঠান থেকে কাউকে চাকরিচ্যুত করতে হলে তা অবশ্যই বিধি অনুযায়ী হতে হবে; মব করে কাউকে চাকরিচ্যুত করা যাবে না। তিনি বাসসের ঘটনার প্রসঙ্গও উল্লেখ […]
ঈদের আগে পরীক্ষামূলক ফ্যামিলি কার্ড চালু করতে চায় সরকার

আসন্ন ঈদুল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ চালু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিতরণের বিষয়ে বৃহস্পতিবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন দুজন মন্ত্রী। বৈঠকে তারেক রহমান সভাপতিত্ব করেন। পরে পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান, নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ডের বিষয়টি বিস্তারিতভাবে উল্লেখ আছে। এটি কীভাবে বাস্তবায়ন […]