রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
রিয়াদ-এ মার্কিন দূতাবাসে ড্রোন হামলা: নিরাপত্তা জোরদার, তদন্ত শুরু সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস–এ ড্রোন হামলার ঘটনা ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। মঙ্গলবার ভোরে সংঘটিত এই হামলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে জানানো হয়, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে—দুটি ড্রোন ব্যবহার করে দূতাবাস […]
মব কালচার, প্রক্রিয়াগত সমস্যায় পুলিশের ভাবমূর্তি ফিরছে না
এসপিদের সঙ্গে আইজিপির বৈঠক দেশের প্রতিটি জেলায় একটি ‘জিরো কমপ্লেইন (অভিযোগশূন্য) থানা’ গড়ে তোলার কথা ভাবছে পুলিশ। গতকাল সোমবার ৬৪ জেলার পুলিশ সুপারের সঙ্গে পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের ভার্চুয়াল বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে জিরো কমপ্লেইন থানার ধারণা, কীভাবে বাস্তবায়ন করা যাবে, সেসব বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন আইজিপি। সংশ্লিষ্ট সূত্র থেকে এসব তথ্য […]
সিলেটের নাইওরপুর থেকে চার তরুণীকে যে কারণে ধরলো পুলিশ

লেট নগরীর নাইওরপুল থেকে চার তরুণীকে আটক করেছে পুলিশ। সোমবার বেলা ১টার দিকে নাইওরপুলস্থ এসএ পরিবহনের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২ লাখ ২৮ হাজার টাকা মূল্যের ভারতীয় কিটকাট চকলেট জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন- যশোর জেলার মনিরামপুর থানার তাজপুরের আবু বাক্কারের মেয়ে শিরিনা, খুলনা জেলার ডুমুরিয়া থানার আইতলা বাজারের আকরাম […]
ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে বিএনপির চার প্রার্থীর আবেদন হাইকোর্টে গ্রহণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১, কুড়িগ্রাম-২, রংপুর-৬ ও রংপুর-৪ আসনে ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে বিএনপির চার প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনাল। বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন। চার প্রার্থী হলেন-বিএনপির কুড়িগ্রাম-২ আসনে সোহেল হোসনাইন কায়কোবাদ, রংপুর-৬ আসনে মো. সাইফুল ইসলাম, রংপুর-৪ আসনে মোহাম্মদ এমদাদুল হক ভরসা […]
খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াত-সিপিবির বিক্ষোভ

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন এবং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিক্ষোভ শেষে আয়োজিত সমাবেশে বক্তারা মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। এদিকে, খামেনির মৃত্যুকে শাহাদাত আখ্যা দিয়ে শোক প্রকাশ করেছেন জামায়াত আমির শফিকুর রহমান। গতকাল রোববার রাজধানীতে ঢাকা মহানগর উত্তর […]
রাজধানীতের নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ দিয়েছেন। আজ সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল ইসলামকে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। এসময় তারেক রহমান সড়ক পরিবহনের বর্তমান অবস্থা সম্পর্কে […]
সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান পদত্যাগ করেছেন

সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী পদত্যাগ করেছেন। সোমবার আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন। কর্মকর্তারা জানান, ব্যক্তিগত কারণ উল্লেখ করে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। সাবেক সচিব মোহাম্মদ জয়নুল বারীকে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে তিন বছরের জন্য সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান পদে নিয়োগ দেয় অন্তর্বর্তী […]
বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ চেয়ারম্যানের পদত্যাগ

এবার বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা ইন্সুরেন্স ডেভেলপমেন্ট অথরিটির (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। আজ সকালে তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র পাঠান বলে জানা গেছে। বিএনপি সরকার গঠনের পর গত বুধবার ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে ব্যবসায়ী মো. মোস্তাকুর রহমানকে গভর্নর করা হয়েছে।আসলাম আলম […]
দেশের বাজারে আরও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা ৫ দফায় স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ সোমবার সকালে ভরিতে এক লাফে ৫ হাজার ৪২৪ টাকা বাড়ানো হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে মূল্যবান এই ধাতু দুটি বিক্রি হবে নতুন দামে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৭৪ হাজার ১০৪ […]
আলভীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর ঘটনায় তার স্বামী, অভিনেতা জাহের আলভীর বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনার মামলা দায়ের হয়েছে। রোববার বিকেলে রাজধানীর পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান সমকালকে বলেন, রোববার রাজধানীর পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী […]