জাতীয় সংগীত লিখতে না পারায় নিয়োগ পরীক্ষায় সব প্রার্থী বাদ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গ্রাম পুলিশ নিয়োগের বাছাই পরীক্ষায় শুদ্ধভাবে জাতীয় সংগীত লিখতে না পারায় ৩৮ জন প্রার্থীর একজনও উত্তীর্ণ হতে না পারায় সবাইকে বাদ দেওয়া হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ হলরুমে এই নিয়োগ ও বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট, তেঁতুলিয়া, শালবাহান ও দেবনগর ইউনিয়ন পরিষদের পাঁচটি মহল্লাদার […]

এক স্কুলের ৯৭ পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জনের বৃত্তি লাভ

জুনিয়র বৃত্তি পরীক্ষায় (অষ্টম শ্রেণি) অভাবনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল জিলা স্কুলের শিক্ষার্থীরা। ২০২৫ খ্রিষ্টাব্দের জুনিয়র বৃত্তি পরীক্ষায় বিদ্যালয় থেকে অংশগ্রহণকারী ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি লাভ করেছে। যার মধ্যে ৫৬ জন ট্যালেন্টপুলে স্থান অর্জন করে বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। সবমিলিয়ে বৃত্তি প্রাপ্তির হার দাঁড়িয়েছে প্রায় ৯৮ শতাংশ। যা জেলার শিক্ষা অঙ্গনে এক […]

তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি-পিআইডি প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।

সিলেটে যে কারণে বরখাস্ত হলেন এসআই কামরুল

সিলেটে দুই যুবকের কাছ থেকে সরকারি ওয়াকিটকি উদ্ধারের ঘটনায় এসআই কামরুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। যুবকদের কাছ থেকে উদ্ধারকৃত ওয়াকিটকিটি ছিল এসআই কামরুল ইসলামের। তিনি সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভোলাগঞ্জ ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে ছিলেন। তদন্তে আটককৃত দুই যুবকের সাথে ওই এসআইয়ের সম্পৃক্ততার প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে বরখঅস্ত করা হয় বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় […]

মন্ত্রী আরিফুল হক চৌধুরী পাঁচ দিনের সফরে সিলেট আসছেন

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী তাঁর নিজ এলাকা সিলেটে পাঁচদিনের সরকারি ও রাজনৈতিক সফরে আসছেন। মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামসুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সফরকালে তিনি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও উন্নয়নমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। প্রথম দিন – বৃহস্পতিবার আজ বৃহস্পতিবার বিকেলে বিমানযোগে তিনি সিলেটে পৌঁছাবেন। সিলেটে […]

বাসার সামনে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

রাজধানীর রায়েরবাজার এলাকায় শাহরিয়ার শারমিন বিন্তি নামে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হাজারীবাগ থানা পুলিশের ধারণা, প্রেমঘটিত কারণে এক তরুণ তাকে হত্যা করেছে। ওই তরুণকে খুঁজছে পুলিশ। গতকাল বুধবার রাত ১০টার দিকে এলাকার একটি গলিতে এ ঘটনা ঘটে। বিন্তি রায়েরবাজার হাই স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ত। হাজারীবাগে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত। মেয়েকে হারিয়ে ঢাকা […]

পিলখানা হত্যাকাণ্ড তদন্তে নতুন কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পিলখানা হত্যাকাণ্ড তদন্তে এই সরকার নতুন করে আর কমিশন গঠন করবে না। অন্তর্বর্তী সরকারের সময়ে গঠিত কমিশনের সুপারিশ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানিয়েছে, জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বুধবার সকালে বনানীতে সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় তিনি এসব কথা বলেন।সালাহউদ্দিন আহমদ […]

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল দুপুরে, জানা যাবে যেভাবে

৪৫,২০০ শিক্ষার্থী পাচ্ছে বৃত্তি দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল আজ বুধবার প্রকাশ হচ্ছে। দুপুর ১টায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের কাছে ফল হস্তান্তর করা হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ফল প্রকাশ করা হবে। এবার দুই ক্যাটেগরি মিলিয়ে ৪৫ হাজার ২০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার জন্য নির্বাচিত করা হবে। মঙ্গলবার ঢাকা […]

চট্টগ্রামে গ্যাস লিকেজ থেকে ৬ বছরে ৮০০ আগুন-বিস্ফোরণ

হালিশহরের ঘটনায় আরও দুজনের মৃত্যু বাংলাদেশচট্টগ্রামে গ্যাস লিকেজ থেকে ৬ বছরে ৮০০ আগুন-বিস্ফোরণহালিশহরের ঘটনায় আরও দুজনের মৃত্যুচট্টগ্রাম বিভাগে গত ছয় বছরে গ্যাসলাইন লিকেজে আট শতাধিক অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে এসব ঘটনায় কতজন প্রাণ হারিয়েছেন, সেই হিসাব নেই কারও কাছে। প্রতিটি বড় ঘটনার পর তদন্ত কমিটি হয়। তারা কিছু সুপারিশ দেয়। কিন্তু এর […]

১০ মার্চ থেকে বদলে যাবে সুবিধাভোগীদের তালিকা—আসছে ‘ফ্যামিলি কার্ড’, শুরু ১৪ উপজেলায়!

উল্লিখিত বক্তব্যে বলা হয়েছে, আগামী ১০ মার্চ দেশের ১৪টি উপজেলায় প্রাথমিকভাবে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হবে এবং এর উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ঘোষণাটি প্রশাসনিক, সামাজিক এবং রাজনৈতিক—তিনটি দিক থেকেই গুরুত্বপূর্ণ বিশ্লেষণের দাবি রাখে।প্রথমত, ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির মূল লক্ষ্য কী—তা বোঝা জরুরি। সাধারণত এ ধরনের কার্ডভিত্তিক উদ্যোগ দরিদ্র ও নিম্নআয়ের পরিবারগুলোকে সরকারি সহায়তা […]