দেশের বাজারে আরও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা ৫ দফায় স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ সোমবার সকালে ভরিতে এক লাফে ৫ হাজার ৪২৪ টাকা বাড়ানো হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে মূল্যবান এই ধাতু দুটি বিক্রি হবে নতুন দামে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৭৪ হাজার ১০৪ […]

আলভীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর ঘটনায় তার স্বামী, অভিনেতা জাহের আলভীর বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনার মামলা দায়ের হয়েছে। রোববার বিকেলে রাজধানীর পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান সমকালকে বলেন, রোববার রাজধানীর পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী […]

সনদ মেনে দায়মুক্তি দেবে সরকার 

জুলাইয়ে পুলিশ হত্যা জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামা মেনে চলবে বিএনপি সরকার। গণঅভ্যুত্থানে তৎকালীন সরকারের চালানো হত্যাযজ্ঞ প্রতিরোধে ছাত্র-জনতার কৃতকর্মের বিচার হবে না। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কেউ প্রতিরোধে ক্ষতিগ্রস্ত হয়ে থাকলেও অভ্যুত্থানকারীদের জন্য দায়মুক্তি অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রীর কার্যালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র সমকালকে জানিয়েছে, জুলাই সনদের অঙ্গীকারনামায় অন্য সব দলের মতো বিএনপিও সই […]

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হচ্ছেন হাবিবুর রহমান

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা। সেই ধারাবাহিকতায় সিলেটের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচন। একাধিক সূত্রের দাবি, আসন্ন সিসিক নির্বাচনে মাওলানা হাবিবুর রহমান-কে মেয়র প্রার্থী হিসেবে বিবেচনা করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তিনি সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ […]

প্রতিমন্ত্রী শাহে আলম সিলেট আসছেন আগামীকাল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম সিলেটের দক্ষিণ সুরমায় আসছেন মঙ্গলবার (৩ মার্চ)।মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় তিনি সিলেট দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে রিয়াল এডমিরাল মরহুম মাহবুব আলী খান এর গ্রামের বাড়ি ও তেতলি ইউনিয়ন পরিষদ সংলগ্ন বলদী গ্রামের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করবেন। এসময় তার সাথে থাকবেন সিলেট-৩ […]

৭৪টি ফ্লাইট বাতিল, যাত্রীদের ভোগান্তি-দুর্ভোগ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক হামলার পরপরই মধ্যপ্রাচ্যে বিরাজ করছে অস্থির পরিস্থিতি। এমন অবস্থায় মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের আকাশ সীমানা বন্ধ করে দিয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এখন পর্যন্ত ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বেশ কিছু ফ্লাইটের উড্ডয়নের সময় পরিবর্তিত হয়েছে বলা হলেও আদতে বেশিরভাগ ফ্লাইটের যাত্রা এখন রীতিমতো […]

সব অনিশ্চয়তা কাটিয়ে দেশে ফিরলেন মুশফিকুর রহিম

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার মধ্যে অনিশ্চয়তায় পড়লেও শেষ পর্যন্ত নিরাপদে দেশে পৌঁছেছেন বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। উমরাহ পালন শেষে ফেরার পথে ফ্লাইট জটিলতায় জেদ্দায় আটকা পড়েছিলেন তিনি।২ মার্চ রাত প্রায় দেড়টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে মুশফিক জানান, সব শঙ্কা কাটিয়ে তিনি দেশের উদ্দেশে রওনা হয়েছেন এবং সকালে ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে নিশ্চিত […]

মোঃ সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ

বর্তমান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সম্প্রতি জুলাইকে অসম্মান করে সাংবিধানিক দায়িত্ব ও শপথের পরিপন্থি বক্তব্য দেওয়ায় তাকে এ নোটিশ পাঠানো হয়। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার এ আইনি নোটিশটি পাঠান। নোটিশটি সংসদ সচিবালয় ও আইন সচিবের কাছে প্রেরণ করেন তিনি। আইনি নোটিশে বলা হয়, […]

সচিবালয় থেকে হেঁটে একুশে পদকের অনুষ্ঠানে আসা–যাওয়া করলেন প্রধানমন্ত্রী, সঙ্গে মেয়ে জাইমা

সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত একুশে পদক প্রদান অনুষ্ঠানে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে পদক বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন তিনি। প্রধানমন্ত্রী অনুষ্ঠান শেষে হেঁটে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আসেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মেয়ে জাইমা রহমান।আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টায় প্রধানমন্ত্রী সচিবালয়ের ১ নম্বর ভবন থেকে ৫ নম্বর ফটক দিয়ে বের হয়ে […]

বগুড়ার শাখারিয়া ইউনিয়নে পরীক্ষামূলক ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরুর প্রস্তুতি

বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের একটি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু করতে প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে। আগামী ১০ মার্চ প্রাথমিকভাবে এই ইউনিয়নসহ দেশের ১৪টি উপজেলার একটি করে ওয়ার্ডে এ কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। পরীক্ষামূলকভাবে কার্ড বিতরণের জন্য শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বেছে নেওয়া হয়েছে। ইতিমধ্যে সুফলভোগীদের তথ্য […]