ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শিক্ষক গ্রেপ্তার

রাজধানীর উত্তর বাড্ডায় নিজ বাসায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমো নামে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার বিভাগের এক সহযোগী অধ্যাপককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রোববার সকাল ৮টার দিকে তার মরদেহ বাড্ডার বাসা থেকে উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল […]

পশ্চিম জাফলং আদর্শ দাখিল মাদ্রাসায় জরুরি সভা অনুষ্ঠিত, এডহক কমিটি গঠন

আজ ২৬ এপ্রিল, রোজ রবিবার, গোয়াইনঘাট উপজেলা-এর অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিম জাফলং আদর্শ দাখিল মাদ্রাসায় সকাল ১১টায় এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এলাকার সর্বস্তরের মানুষের মতামতের ভিত্তিতে এই সভার আয়োজন করা হয়।সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরব্বি আব্দুল কাদির এবং সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট মুরব্বি ছেরাগ আলী কালা। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও […]

বাংলাদেশের আকাশসীমা নজরদারিতে নতুন দিগন্ত উন্মোচন

বাংলাদেশ প্রযুক্তিগত অগ্রগতির আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছেছে, যেখানে দেশের আকাশসীমা এখন আরও আধুনিক ও কার্যকর নজরদারির আওতায় আসছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক রাডার ও নেভিগেশন ব্যবস্থা, যা পুরো দেশের আকাশপথকে শতভাগ পর্যবেক্ষণের আওতায় নিয়ে আসবে। এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), যার জন্য ব্যয় হয়েছে প্রায় ৯৪২ […]

উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিতসময়সীমা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্দেশনা

জেলা প্রশাসন সম্মেলন কক্ষে মাঠ পর্যায়ে বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি পরিবীক্ষণ ও মূল্যায়ন সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মহোদয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্প পরিচালক, বাস্তবায়নকারী সংস্থার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারগণ উপস্থিত ছিলেন। সভাটি ছিল জেলার চলমান উন্নয়ন কার্যক্রমের সার্বিক অগ্রগতি মূল্যায়ন এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের একটি […]

যশোরে বস্তাবন্দি মরদেহ উদ্ধার

যশোর শহরের বেজপাড়া এলাকায় বস্তাবন্দি অবস্থায় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সকিনা বেগম (৬০) ওই এলাকার বাসিন্দা এবং লাল চাঁদ খলিফার স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে সকিনা বেগমের ছেলে শহিদুল দোকানে যান। যাওয়ার আগে তার স্ত্রী মরিয়ম জানান, বাসায় রান্না হয়নি এবং বাইরে খেয়ে নিতে বলেন। এ সময় শহিদুল […]

সিলেটে ভুয়া আইনজীবী সেজে প্রতারণা

সিলেটে ভুয়া নারী আইনজীবী আটক, আদালত প্রাঙ্গণে প্রতারণার অভিযোগসিলেটের আদালত প্রাঙ্গণে এক ভুয়া নারী আইনজীবীর প্রতারণার ঘটনা ঘটেছে। লিজা নামের ওই নারী আইনজীবী না হয়েও নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিচারপ্রার্থী সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল বলে অভিযোগ পাওয়া গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, লিজা আদালত এলাকায় নিয়মিতভাবে ঘোরাফেরা করত এবং নিজেকে একজন আইনজীবী […]

মে মাস থেকে চালু হচ্ছে সিলেটের শাহজালাল সার কারখানা

হরমুজ প্রণালি বন্ধ হওয়ায় ইউরিয়াসহ বিভিন্ন সার আমদানিও হুমকির মুখে পড়েছে। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে চাইলেও সার আমদানি করা যাচ্ছে না। তাই আগের চেয়ে আরও বেশি পরিমাণ গ্যাস (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস-এলএনজি) আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তা দিয়ে মে মাস থেকে সিলেটের  শাহজালাল সারকারখানা এবং চট্টগ্রামের-কাফকো ও  চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা লিমিটেড (সিইউএফএল) চালু করা হবে।এ […]

বিদায়ী সংবর্ধনার সময় আবেগপ্রবণ রুবেল, বিশেষ স্মরণ ৩ ব্যক্তিকে

৪ বছর দলের বাইরে থাকার পর সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন এই ক্রিকেটার। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে শুরুর আগে রুবেলকে সংবর্ধনা দেয় বিসিবি। সেখানে পরিবার নিয়ে হাজির হন ৩৬ বছর বয়সী সদ্য সাবেক ক্রিকেটার।রুবেল বলেন, ‘অবসরের ঘোষণা দেওয়ার পরবর্তী সময়ে তামিম ইকবাল ফোন দেয়, বলে রুবেল তোকে আমরা সম্মানিত করতে চাই। যে বিষয় […]

সুনামগঞ্জে হাম- রুবেলা টিকাদান কর্মসূচি সংক্রান্ত সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে হাম- রুবেলা টিকাদান কর্মসূচি সংক্রান্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।রবিবার দুপুর দুইটায় সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।এটি ২০২৬ সালের জরুরি এমআর টিকাদান কর্মসূচি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, হাম ও রুবেলা রোগ নির্মূলের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষায় সুনামগঞ্জ জেলায় শুরু হতে যাচ্ছে বড় পরিসরের টিকাদান ক্যাম্পেইন।আগামীকাল সোমবার (২০ এপ্রিল) […]

সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটাবেজ তৈরির পরিকল্পনা করছে সরকার

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, অবাধ তথ্যপ্রবাহের যুগে সাংবাদিকতার মানোন্নয়ন, প্রকৃত সাংবাদিকদের মর্যাদা নিশ্চিতকরণ ও ভুয়া সাংবাদিকতা প্রতিরোধে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণসহ অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আজ রোববার বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের লিখিত এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। বিকেল ৩টায় […]