ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন কিভাবে? দরকার মাত্র ৩টি ডকুমেন্ট

বিএনপি সরকারের ঘোষিত ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প শুরু হতে যাচ্ছে দ্রুতই। দেশের দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে নতুন উদ্যোগ হিসেবে আসছে ফ্যামিলি কার্ড কর্মসূচি। সবার প্রশ্ন কীভাবে হবে ফ্যামিলি কার্ডের আবেদন?আর আবেদন করতে লাগবেই বা কী কী?ফ্যামিলি কার্ডের সুবিধা ও লক্ষ্যএই কার্ডের মাধ্যমে নির্বাচিত পরিবারগুলোকে সরাসরি নগদ অর্থ সহায়তা দেওয়া হবে। […]
নতুন দুই মেট্রোরেলের ব্যয় আগের চেয়ে দ্বিগুণের বেশি

ঢাকায় নতুন দুটি পথে মেট্রোরেল নির্মাণে প্রতি কিলোমিটারে যে ব্যয় দাঁড়াচ্ছে, তা উত্তরা-মতিঝিল পথের দ্বিগুণের বেশি। রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল নির্মাণে প্রতি কিলোমিটারে ব্যয় হয়েছে ১ হাজার ৫৭৪ কোটি টাকা। অন্যদিকে নতুন দুই পথে খরচ দাঁড়াচ্ছে কিলোমিটারে ৩ হাজার ৬১৮ কোটি টাকা। যদিও সরকার এই বিপুল ব্যয়ে মেট্রোরেল নির্মাণের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেয়নি। […]
রমজানের শুরুতেই সারা দেশে অস্থির বাজার, ক্রেতাদের নাভিশ্বাস

রমজানের শুরুতেই অস্থিতিশীল হয়ে পড়েছে বাজার। প্রতিটি পণ্যেই চড়াদামে বিক্রি হচ্ছে। এতে করে নিম্নআয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে। চড়াদামে পণ্য ক্রয় করে দিশাহারা হয়ে পড়েছেন ক্রেতারা। নাভিশ্বাস উঠেছে রোজাদারদের। সুনামগঞ্জ প্রতিনিধি জানান, সুনামগঞ্জে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম। রমজান মাস ঘিরে দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। শহরের বাজার ঘুরে দেখা গেছে, পৌর শহরের পেঁয়াজ, রসুন, শসা, […]
সৌদিতে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে আজ চাঁদ দেখা গেলে কাল রোজা

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে মঙ্গলবার রাত থেকেই ১৪৪৭ হিজরি সনের রমজান মাস শুরু হয়েছে। বুধবার থেকে সৌদি আরবের ধর্মপ্রাণ মুসলমানরা সিয়াম সাধনা শুরু করছেন।সাধারণত সৌদি আরবে রমজান মাসের চাঁদ দেখার পরদিন বাংলাদেশে দেখা যায়। সে হিসেবে আজ বুধবার চাঁদ দেখা গেলে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশে থেকে রোজা শুরু হবে। এ […]
স্বর্ণের বাজারে ফের আগুন, ২২ ক্যারেট ভরি কত?

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বেড়ে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হবে। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি […]
নকল কনডমে ভরছে বাজার — নিরাপদ ভেবে ব্যবহার, ঝুঁকিতে আপনার স্বাস্থ্য!

দেশের বিভিন্ন অঞ্চলে নকল ও মানহীন কনডমের বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে বলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। পরিবার পরিকল্পনা, যৌনরোগ প্রতিরোধ এবং অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধে কনডম একটি অত্যন্ত কার্যকর ও সহজলভ্য পদ্ধতি হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু বাজারে নিম্নমানের ও জাল পণ্যের অনুপ্রবেশ এই নিরাপত্তাব্যবস্থাকেই প্রশ্নের […]
ফেসবুক ও ইনস্টাগ্রামে তথ্য পাঠানো ওয়েবসাইট ও অ্যাপ চিনবেন যেভাবে

মেটা (ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান) ব্যবহারকারীদের অনলাইন আচরণ নিয়মিত পর্যবেক্ষণ করে। শুধু ফেসবুক বা ইনস্টাগ্রামের ভেতরের কাজকর্মই নয়, ব্যবহারকারীরা যখন এসব প্ল্যাটফর্ম ছেড়ে অন্য কোনো ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করেন, তখনও বিভিন্ন উপায়ে তথ্য সংগ্রহ করা হয়। এর প্রধান উদ্দেশ্য হলো ব্যবহারকারীর আগ্রহ ও পছন্দ অনুযায়ী বিজ্ঞাপন দেখানো।ধরা যাক, কেউ কোনো অনলাইন শপ বা […]
ত্বকের উজ্জ্বলতা ফেরাতে যেভাবে ব্যবহার করবেন অ্যালোভেরা

নরম ও উজ্জ্বল ত্বক পেতে অনেকেই বিভিন্ন ধরণের দামি সৌন্দর্য পণ্য ব্যবহার করেন । তবে এসব পণ্য অনেক সময় ত্বকের জন্য ক্ষতিকারক হতে পারে। সেক্ষেত্রে প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে পারেন। ত্বকের সৌন্দর্য বাড়াতে অ্যালোভেরার জুড়ি নেই। অ্যালোভেরায় এমন অনেক প্রাকৃতিক উপাদান রয়েছে যা আপনার ত্বককে ভিতর থেকে উজ্জ্বল করে । অ্যালোভেরা জেল ত্বকের জন্য একটি […]
শ্যাম্পু করার আগে চুলে তেল মালিশ করা কি ভালো

সুন্দর চুল কে না চায়! কিন্তু ঝলমলে, সুন্দর চুল পাওয়া ততটা সহজ নয়। প্রতিনিয়ত দূষণ, যত্নের অভাবে চুল হয়ে ওঠে শুষ্ক-রুক্ষ। তাই চুলের স্বাস্থ্য ঠিক রাখতে নিয়মিত যত্নের প্রয়োজন। অনেকেই শ্যাম্পু করার আগে চুলে তেল দেন । কেউ আবার আগের রাতে তেল মেখে পরের দিন শ্যাম্পু করেন। কিন্তু প্রশ্ন হল, এভাবে তেল লাগানোর কি আদৌ […]
অ্যাসিডিটির সমস্যা কমান ঘরোয়া উপায়ে

কমেবেশি সবারই গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা আছে। কেউ কেউ এর জন্য নিয়মিত ওষুধও খান। কিন্তু দীর্ঘ সময় ধরে অ্যাসিডিটির ওষুধ খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। তাই ওষুধের উপর নির্ভরশীল না হয়ে খাবারের দিকে মনযোগ দিন। যেসব খাবার গ্যাস্ট্রিক দূর করতে সাহায্য করে,সেগুলো খাবারের তালিকায় রাখুন। খাওয়া-দাওয়ায় অনিয়ম, স্বাস্থ্যকর খাবার না খাওয়া, শারীরিক পরিশ্রম না করা, কম […]