তেহরানে নতুন করে ইসরায়েলি বিমান হামলা, বিকট বিস্ফোরণ

ইরানের রাজধানী তেহরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বেশ কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে ইরানে ‘ব্যাপক বিমান হামলা’ শুরুর ঘোষণার পরপরই এসব বিস্ফোরণ ঘটে।  ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে- ইরানি লক্ষ্যবস্তুতে নতুন করে ‘ব্যাপক হামলা’ শুরু করেছে তারা। বুধবারের এই আক্রমণ ইরানের পক্ষ থেকে ছোড়া কয়েক দফা […]

ইরানে হামলা: স্টারমারকে নিয়ে ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের ওপর মার্কিন হামলায় স্টারমারের বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। ব্রিটিশ দৈনিক দ্য সান’কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ‘প্রধানমন্ত্রী স্টারমার আদৌ সহায়ক ছিলেন না। আমি ভাবতেও পারিনি যে আমাকে এমন কিছু দেখতে হবে। যুক্তরাজ্যের কাছে থেকে আমি এমনটা কখনোই আশা করিনি।’টেলিফোনে দেওয়া ওই […]

মার্কিন নাগরিকদের ১৪টি দেশ ছাড়ার আহ্বান, সহায়তা মিলবে না ইসরায়েলে

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তাদের নাগরিকদের ১৪টি দেশ অবিলম্বে ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করেছে। কনস্যুলার বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক যোগাযোগের মাধ্যমে লিখেছেন, ‘গুরুতর ঝুঁকির’ কারণে পররাষ্ট্র দপ্তর মার্কিন নাগরিকদের যত দ্রুত সম্ভব, যে পরিবহনব্যবস্থা আছে তা ব্যবহার করে ১৪টি দেশ থেকে বেরিয়ে যেতে বলছে।এই দেশগুলোর মধ্যে আছে- বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরায়েল ও […]

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের (ডানে) সঙ্গে গতকাল সোমবার ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের সময় তৈরি হওয়া বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে উভয় দেশ কাজ করবে। এরই অংশ হিসেবে বন্ধ থাকা স্থলবন্দর ও বর্ডারহাট ধাপে ধাপে চালু এবং এক অপরের আরোপিত বিভিন্ন বিধিনিষেধ প্রত্যাহারের ইঙ্গিত বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের।গতকাল সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে […]

পাকিস্তানের সব ভিসা ইন্টারভিউ বাতিল করল মার্কিন দূতাবাস

যুক্তরাষ্ট্রের ভিসার আবেদনকারীদের সব সাক্ষাৎকার বাতিল করেছে ইসলামাবাদের মার্কিন দূতাবাস। পাকিস্তানের নিরাপত্তাজনিত কারণে ভিসা বাতিলের এই ঘোষণা দেওয়া হয়েছে বলে জানিয়েছে দূতাবাস। মার্কিন দূতাবাস বলেছে, এই নির্দেশনা কেবল ইসলামাবাদের দূতাবাসের জন্যই নয়, লাহোর ও করাচিতে অবস্থিত কনস্যুলেটগুলোতেও তা প্রযোজ্য। আগামী ৬ মার্চ, শুক্রবার পর্যন্ত সাক্ষাৎকার বাতিলের ঘোষণা কার্যকর থাকবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ […]

রিয়াদ-এ মার্কিন দূতাবাসে ড্রোন হামলা: নিরাপত্তা জোরদার, তদন্ত শুরু

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস–এ ড্রোন হামলার ঘটনা ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। মঙ্গলবার ভোরে সংঘটিত এই হামলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে জানানো হয়, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে—দুটি ড্রোন ব্যবহার করে দূতাবাস ভবনকে লক্ষ্যবস্তু করা হয়। হামলার পরপরই দূতাবাস প্রাঙ্গণে সামান্য […]

রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

রিয়াদ-এ মার্কিন দূতাবাসে ড্রোন হামলা: নিরাপত্তা জোরদার, তদন্ত শুরু সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস–এ ড্রোন হামলার ঘটনা ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। মঙ্গলবার ভোরে সংঘটিত এই হামলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে জানানো হয়, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে—দুটি ড্রোন ব্যবহার করে দূতাবাস […]

পররাষ্ট্রমন্ত্রীকে আবারও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোন

ইরানের নিক্ষিপ্ত মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে বাহরাইনে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানি। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আবারও টেলিফোন করেছেন তিনি। সোমবার রাতে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী এই টেলিফোন করেন।টেলিফোনালাপে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ইরানের নিক্ষিপ্ত মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে এক বাংলাদেশি নাগরিকের […]

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ পার হওয়ার চেষ্টা করলে আঘাতের ঘোষণা তেহরানের

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)। হুঁশিয়ারি, এই পথ দিয়ে কোনো জাহাজ পার হওয়ার চেষ্টা করলে হামলা চালাবে তেহরান। ( মঙ্গলবার (৩ মার্চ) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।) ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর শীর্ষ উপদেষ্টা ইব্রাহিম জাবারি জানিয়েছেন, হরমুজ প্রণালী ‘বন্ধ’ এবং যেকোন জাহাজ […]

ইরবিলে মার্কিন সেনাদের অবস্থানকারী হোটেলে হামলা, দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর

ইরাকের কুর্দিশ অঞ্চলের রাজধানী ইরবিলে মার্কিন সেনাদের অবস্থানকারী হোটেল লক্ষ্য করে ড্রোন হামলার দাবি করেছে ইরাকি সশস্ত্র গোষ্ঠী।সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে ইরাকি সংবাদ সংস্থা নায়া একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছে। ভিডিওতে দেখা যায়, ইরবিলের একটি ভবনে আগুন জ্বলছে। সেই সাথে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক দখলদারদের ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ছুড়েছে। দাবি, ইরবিলের একটি হোটেলে ড্রোন হামলা […]