ওসিকে হুমকি দেওয়া বিএনপি নেতার জামিন

হবিগঞ্জে পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষারকে জামিন দিয়েছেন আদালত। সোমবার দুপুরে পুলিশ তাঁকে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানজিনা রহমান তানিনের আদালতে হাজির করে। এ সময় তাঁর আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারিক পুলিশ প্রতিবেদনের (বিপিআর) আগ পর্যন্ত তাঁকে অস্থায়ী জামিন দেওয়া হয়।হবিগঞ্জে পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় বাহুবল […]

তৃণমূল থেকে খেলাধুলাকে জনপ্রিয় করতে চান আমিনুল

সাবেক ফুটবলার হিসেবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবকিছু তাঁর জানা। তবুও দায়িত্ব বুঝে নেওয়ার তৃতীয় কর্মদিবসে গতকাল জাতীয় ক্রীড়া পরিষদে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বসেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। নিজের কর্মপরিকল্পনা তুলে দেওয়ার সঙ্গে দীর্ঘসময় সাংবাদিকদের মতামত শোনেন তিনি। বেশ কিছু বিষয়ে সমাধানের পরামর্শও নিয়েছেন আমিনুল। খেলাধুলাকে তৃণমূল থেকে জনপ্রিয় করতে নিজের ইচ্ছার কথা জানান […]

ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন কিভাবে? দরকার মাত্র ৩টি ডকুমেন্ট

বিএনপি সরকারের ঘোষিত ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প শুরু হতে যাচ্ছে দ্রুতই। দেশের দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে নতুন উদ্যোগ হিসেবে আসছে ফ্যামিলি কার্ড কর্মসূচি। সবার প্রশ্ন কীভাবে হবে ফ্যামিলি কার্ডের আবেদন?আর আবেদন করতে লাগবেই বা কী কী?ফ্যামিলি কার্ডের সুবিধা ও লক্ষ্যএই কার্ডের মাধ্যমে নির্বাচিত পরিবারগুলোকে সরাসরি নগদ অর্থ সহায়তা দেওয়া হবে। […]

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ১৭

পাকিস্তানের অতর্কিত বিমান হামলায় আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন বলে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ। গতকাল রোববার ভোরে এ হামলার ঘটনা ঘটে। খবর আলজাজিরা, রয়টার্সের। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তসংলগ্ন নানগারহার ও পাকতিকা প্রদেশে বিমান হামলা চালায় পাকিস্তানি বাহিনী। হামলায় একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও একাধিক আবাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত […]

স্থানীয় সরকার নির্বাচনসেই ৩০ আসনে শক্ত অবস্থান গড়তে চায় এনসিপিপ্রার্থী চূড়ান্ত নয়, সাংগঠনিক প্রস্তুতিতে জোর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের হয়ে ৩০টি আসনে অংশ নিয়ে ছয়টিতে জয় পেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এবার স্থানীয় সরকার নির্বাচনেও নিজেদের অবস্থান শক্ত করতে চায় দলটি। বিশেষ করে যেসব সংসদীয় আসনে নিজেদের প্রার্থীরা নির্বাচন করেছেন, সেসব এলাকায় সাংগঠনিক শক্তি বাড়ানোকে অগ্রাধিকার দিচ্ছে দলটি। এনসিপি সূত্র জানিয়েছে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও দলীয় প্রার্থী […]

জাতীয় সংসদ বসছে মার্চের দ্বিতীয় সপ্তাহে

মার্চের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। আগামী ১২ মার্চ বা এর দুয়েক দিন আগেই হতে পারে প্রথম অধিবেশনের বৈঠক। গতকাল শনিবার রাতে সংবাদমাধ্যমকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এ তথ্য জানান। সংবিধান অনুযায়ী ১৪ মার্চের মধ্যে সংসদের প্রথম অধিবেশন শুরুর আইনি বাধ্যবাধকতা রয়েছে। প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার […]

আট জেলায় আ.লীগের ঝটিকা কর্মসূচিছয় দিনে ৩০ জেলা-উপজেলায় উপস্থিতি

চট্টগ্রাম শহর, রাজশাহী, পাবনা, গাইবান্ধা, রাজবাড়ীর গোয়ালন্দ, জামালপুরের বকশীগঞ্জ, সাতক্ষীরার কলারোয়া এবং নড়াইলের লোহাগড়া উপজেলায় ঝটিকা কর্মসূচি করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ নিয়ে গত ছয় দিনে ৩০ জেলা-উপজেলায় আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিতির খবর পাওয়া গেল। গতকাল শনিবার মিছিল, ব্যানার স্থাপন, স্লোগান, জাতীয় পতাকা উত্তোলন এবং শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন নেতাকর্মীরা। এসব ঘটনায় জননিরাপত্তা […]

ঈদের আগে পরীক্ষামূলক ফ্যামিলি কার্ড চালু করতে চায় সরকার

আসন্ন ঈদুল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ চালু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিতরণের বিষয়ে বৃহস্পতিবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন দুজন মন্ত্রী। বৈঠকে তারেক রহমান সভাপতিত্ব করেন। পরে পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান, নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ডের বিষয়টি বিস্তারিতভাবে উল্লেখ আছে। এটি কীভাবে বাস্তবায়ন […]

দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

দেশের সমসাময়িক বিষয়ে কথা বলতে আজ সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত এক বার্তায় এ তথ্য জানান।তিনি বলেন, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম […]

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান।আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ টেলিভিশনে প্রধানমন্ত্রীর এ ভাষণটি সরাসরি সম্প্রচার করা হবে।দেশের অনান্য সব টেলিভিশন চ্যানেল জনস্বার্থে বিটিভির সহযোগিতায় ভাষণ সম্প্রচার করবে।নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে এ তথ্য জানানো […]